র্যাবের অভিযানে চাঁদলাইয়ে পরিত্যক্ত অবস্থায় ইয়াবা উদ্ধার

চাঁপাইনববাগঞ্জ পৌরসভার চাঁদলাই গোপাপাড়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৭ হাজার ৯৩৫ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। গত শনিবার রাত ১০টায় র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে।
রবিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এই তথ্য জানিয়েছে।
র্যাব আরো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে ‘বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেত’ুর টোলঘর মোড় হতে ‘শেখ হাসিনা সেতু’র রাস্তার বাম পাশে চাঁদলাই গোপাপাড়া এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান আসবে। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের টহল দল সেখানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা তাদের কাছে থাকা ইয়াবাগুলো ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় ৭ হাজার ৯৩৫ পিস ইয়াবা উদ্ধার করে টহল দল।
উদ্ধারকৃত ইয়াবা জেলার সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে বলেও র্যাব জানায়।