শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জে ভিমরুলের কামড়ে দুদিনে আহত ২৫, একজনের মৃত্যু

শিবগঞ্জে ভিমরুলের কামড়ে দুদিনে আহত ২৫, একজনের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভিমরুলের হুলে সেরাজুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। দুদিনের আক্রমণে আহত হয়েছেন অন্তত ২৫ জনের বেশি পথচারী। দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার বিকেলে ও শুক্রবার সকালে উপজেলার কানসাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কারবালা পুকুরপাড় এলাকায় এ ঘটনা […]

চাঁপাইনবাবগঞ্জে কমেছে হাম সন্দেহভাজন রোগী

চাঁপাইনবাবগঞ্জে কমেছে হাম সন্দেহভাজন রোগী চাঁপাইনবাবগঞ্জে সন্দেহভাজন হাম সংখ্যা কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জন হাম সন্দেহভাজন শিশুকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১৪ জন ছেলে ও ৭ জনকন্যা শিশু রয়েছে। শুক্রবার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের হাম বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে আরো জানানো হয়, […]

আইসিসির কঠোর শাস্তির মুখে কানাডা ক্রিকেট বোর্ড

আইসিসির কঠোর শাস্তির মুখে কানাডা ক্রিকেট বোর্ড সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি ম্যাচে গড়াপেটার সন্দেহ করা হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) নজরে গ্রুপ পর্বের একটি ম্যাচ। অভিযোগ পেয়ে এরই মধ্যে তদন্ত শুরু করেছে আইসিসির অ্যান্টি করাপশন ইউনিট। অভিযোগের মূল তীর ক্রিকেট কানাডার দিকে। একটি অনুসন্ধানী প্রামাণ্যচিত্রে উঠে আসা তথ্যের ভিত্তিতে এই তদন্ত শুরু হয়েছে। কানাডিয়ান ব্রডকাস্টিং […]

দলে ফিরেই জ্বলে উঠলেন শরিফুল

দলে ফিরেই জ্বলে উঠলেন শরিফুল টসের ১০ মিনিট আগেও শরিফুল জানতেন না, তার দীর্ঘদিনের অপেক্ষা শেষ হতে চলেছে। কিন্তু ম্যাচের আগে ওয়ার্মআপে মোস্তাফিজ আচমকা চোট পাওয়ায় ভাগ্য খুলে যায় শরিফুলের। অথচ দলের তালিকা হাতে টস করতেও চলে গিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। তখনই ছুটলেন ফিল কোচ ফিল সিমন্স। মিরাজ ও ম্যাচ রেফারির সঙ্গে কথাও বললেন। এরপরই […]

১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া

১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া আগস্টে বাংলাদেশ যাবে অস্ট্রেলিয়াতে। তার আগে জুনে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলও। সাদা বলের সিরিজ খেলবে তারা। শুক্রবার ক্রিকেট অস্ট্রেলিয়া এই সূচির কথা নিশ্চিত করেছে। এই বছরের শুরুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঘোষিত সূচিতে কিছুটা পরিবর্তন এসেছে। ১৫ বছরে প্রথমবার বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া। শেষবার তারা […]

শতাধিক এনজিও-নাগরিক সংগঠন ভেঙে দিল বুরকিনা ফাসো

শতাধিক এনজিও-নাগরিক সংগঠন ভেঙে দিল বুরকিনা ফাসো শতাধিক এনজিও ও নাগরিক সংগঠন ভেঙে দিয়েছে বুরকিনা ফাসো। দেশটির সামরিক সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। এ ঘটনায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো এ ধরনের কর্মকাণ্ডকে ‘মৌলিক অধিকারের ওপর আক্রমণ’ হিসেবে আখ্যা দিয়েছে। শুক্রবার আলজাজিরার এক প্রতিবেদেনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম আফ্রিকার এই দেশটিতে […]

ইরানে ৪৯ দিন ধরে বন্ধ ইন্টারনেট

ইরানে ৪৯ দিন ধরে বন্ধ ইন্টারনেট ইরানে চলমান দেশব্যাপী ইন্টারনেট বন্ধের ঘটনা ৪৯ দিনে পৌঁছেছে। দেশটিতে সংযোগ স্বাভাবিক অবস্থার মাত্র প্রায় ২ শতাংশে নেমে এসেছে বলে জানিয়েছে ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস। শুক্রবার ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে সংস্থাটির তথ্যের বরাতে বলা হয়, এই দীর্ঘমেয়াদি ব্ল্যাকআউট প্রায় ১,১৫২ ঘণ্টা ধরে চলছে। কিছু […]

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রী নিহত

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রী নিহত ইন্দোনেশিয়ায় একটি বেসামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। চালকসহ মোট ৮ জন যাত্রী ছিলেন হেলিকপ্টারটিতে; দুর্ঘটনায় তারা সবাই নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার পশ্চিম কালিমান্তান প্রদেশের মেলাউই জেলায় ঘটেছে এই দুর্ঘটনা। ইন্দোনেশিয়ার দুর্যোগ মোকাবিলা দপ্তরের মেলাউই শাখা শুক্রবার দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে। বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল একটি এয়াবাস এইচ১৩০ এয়ারক্রাফট এবং সেটির […]

হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্র কোনো নতুন অনুরোধ জানায়নি : অস্ট্রেলিয়া

হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্র কোনো নতুন অনুরোধ জানায়নি : অস্ট্রেলিয়া ইরান বা হরমুজ প্রণালি ইস্যুতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অস্ট্রেলিয়ার কাছে কোনো ‘নতুন অনুরোধ’ আসেনি বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। শুক্রবার অ্যালবানিজ বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অস্ট্রেলিয়ার প্রতি অসন্তোষ প্রকাশ করলেও এ বিষয়ে নতুন কোনো অনুরোধ জানানো হয়নি। খবর বার্তা সংস্থা এএফপি’র। অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ […]

বিশ্বের প্রভাবশালীদের তালিকায় স্থান করে নিলেন ইরানি পরিচালক

বিশ্বের প্রভাবশালীদের তালিকায় স্থান করে নিলেন ইরানি পরিচালক চলতি বছর টাইম ম্যাগাজিনের শীর্ষ প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় জায়গা করে নিয়েছেন ইরানের চলচ্চিত্র পরিচালক জাফর পানাহি। রাষ্ট্রীয় চাপ ও সেন্সরশিপ জটিলতার মুখেও মতপ্রকাশের স্বাধীনতায় অবিচল এই নির্মাতার অদম্য স্পৃহাকে বিশেষভাবে উল্লেখ করেছে টাইম ম্যাগাজিনে। জাফর পানাহিকে নিয়ে টাইমের ফিচারে বলা হয়, ‘বহু বছর ধরেই সিনেমার সেন্সরশিপ […]