সোমবার, ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০ জিলকদ, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১৩ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১৩ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ৬ জন পুরুষ ও ২ জন মহিলাসহ ৮ জন ও বহির্বিভাগে ৫ জন রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১২ জন রোগী। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল […]

ডর্টমুন্ডের সাথে দাপুটে জয় পেলো সিটি

ডর্টমুন্ডের সাথে দাপুটে জয় পেলো সিটি ম্যানচেস্টার সিটি তাদের চ্যাম্পিয়ন্স লিগ অভিযান আরও উজ্জ্বল করল ফিল ফোডেনের দুর্দান্ত পারফরম্যান্সে। ইংলিশ তারকার জোড়া গোল আর আর্লিং হালান্ডের এক গোলের সুবাদে সিটি ৪-১ ব্যবধানে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ডকে, শেষ হয়েছে জার্মান ক্লাবটির অপরাজিত থাকার ধারা। ডর্টমুন্ডের সাবেক খেলোয়াড় হালান্ড নিজের পুরনো দলের বিপক্ষেই গোল করে যেন শোধ তুললেন। […]

রোমাঞ্চকর ম্যাচে জয় পেলো নিউজিল্যান্ড

রোমাঞ্চকর ম্যাচে জয় পেলো নিউজিল্যান্ড অবিশ্বাস্য এক জয় হাতের নাগালে নিয়ে এসেছিল ওয়েস্ট ইন্ডিজ। শেষ রক্ষা হলো না, তীরে এসে ডুবলো তরি। অকল্যান্ডে ৪১১ রানের রুদ্ধশ্বাস এক লড়াইয়ে শেষ মুহূর্তে এসে ৩ রানে হেরে গেলো ক্যারিবীয়রা। এই জয়ে টি-টোয়েন্টি পাঁচ ম্যাচ সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২০৭ রান তুলেছিল […]

সহজ জয়ে সিরিজে এগিয়ে গেল ভারত

সহজ জয়ে সিরিজে এগিয়ে গেল ভারত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪৮ রানে পরাজিত করেছে ভারত। আগে ব্যাট করে ভারত সংগ্রহ করে ১৬৭ রান। জবাবে মাত্র ১১৯ রানে অলআউট হয়েছে অজিরা। টস হেরে আগে ব্যাট করতে নামে ভারত। ৪০ বলে ৫৬ রানের উদ্বোধনী জুটি গড়েন অভিষেক শর্মা ও শুবমান গিল। অভিষেককে শিকার করে […]

সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করলো বিসিবি

সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করলো বিসিবি অনেকটা হুট করেই মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের পদ ছাড়তে চান বলে আলোচনা ওঠে ক্রিকেটাঙ্গনে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়, আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষেই দায়িত্ব ছাড়বেন তিনি। পরবর্তীতে তাকে রেখে দেওয়ার চেষ্টা চালানোর কথা জানান বিসিবির ক্রিকেট অপারেশন্সের একটি সূত্র। খানিক বাদেই বিসিবি নিশ্চিত […]

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশনে সময় বাড়ল

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশনে সময় বাড়ল এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ই-রেজিস্ট্রেশন ও বিদ্যমান ই-রেজিস্ট্রেশন হালনাগাদের সময় ১৩ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। গত বুধবার এনটিআরসিএ’র শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান অনুবিভাগের সদস্য (যুগ্মসচিব) মো. মাহবুব হাসান শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্বারা সংশ্লিষ্ট সবার জ্ঞাতার্থে জানানো যাচ্ছে […]

একীভূতকরণের আগে ৫ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত

একীভূতকরণের আগে ৫ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা সংকটাপন্ন পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।  বৃহস্পতিবার ডিএসইর পাঁচটি পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব ব্যাংকের শেয়ার লেনদেন বন্ধ থাকবে। স্থগিত হওয়া ব্যাংকগুলো হলো— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, […]

ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে ইসি

ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে ইসি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত অবস্থা যাচাইয়ে নেমেছে নির্বাচন কমিশন (ইসি)। বিশেষ করে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে বাউন্ডারি বা সীমানা প্রাচীর নেই, দরজা-জানালা জরাজীর্ণ অবস্থায় আছে কিংবা ছোটখাটো মেরামতের প্রয়োজন— এমন প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য চেয়েছে ইসি। গত বুধবার নির্বাচন কমিশনের […]

প্রাথমিকের ১০ হাজার ২১৯টি সহকারীশিক্ষকের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

প্রাথমিকের ১০ হাজার ২১৯টি সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০ হাজার ২১৯টি সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। গত বুধবার অধিদপ্তরের মহাপরিচালক (রুটিন দায়িত্ব) রাজা মোহাম্মদ আবদুল হাই স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম পর্যায়ে রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা […]

বিশ্ববাজারে ফের বাড়লো স্বর্ণ-রুপার দাম

বিশ্ববাজারে ফের বাড়লো স্বর্ণ-রুপার দাম ডলারের দরপতন ও যুক্তরাষ্ট্রে চলমান শাটডাউনের প্রভাবে আন্তর্জাতিক বাজারে ফের বেড়েছে স্বর্ণ ও রুপার দাম। সকালে আউন্সপ্রতি ৪ হাজার ডলারের মান অতিক্রম করেছে স্বর্ণের দাম। লন্ডন সময় সকাল ৯টা ১৪ মিনিটে স্পট গোল্ডের দাম ০.৭ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ১১.৭৯ ডলার হয়। ডিসেম্বর সরবরাহের জন্য মার্কিন স্বর্ণ ফিউচারও একই […]