সোমবার, ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০ জিলকদ, ১৪৪৭ হিজরি

অ্যামাজন ৩০ হাজার অফিস কর্মী ছাঁটাই করবে

অ্যামাজন ৩০ হাজার অফিস কর্মী ছাঁটাই করবে মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ বৃদ্ধির মধ্যে ই-কমার্স এবং প্রযুক্তি জায়ান্ট অ্যামাজন খরচ কমানোর ফলে হাজার হাজার অফিস কর্মী ছাঁটাই করবে। সান ফ্রান্সিসকো থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে। একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার থেকে শুরু হওয়া কঠোর পদক্ষেপে প্রায় ৩০ সহস্র পদ ছাঁটাই করা হবে। এই […]

অস্ট্রেলিয়ার ১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষেধাজ্ঞা মেনে চলবে মেটা ও টিকটক

অস্ট্রেলিয়ার ১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষেধাজ্ঞা মেনে চলবে মেটা ও টিকটক প্রযুক্তি জায়ান্ট মেটা ও টিকটক  মঙ্গলবার জানিয়েছে, তারা অস্ট্রেলিয়ার ১৬ বছরের নিচে সামাজিক মাধ্যম ব্যবহারের নিষেধাজ্ঞা মেনে চলবে। তবে তারা সতর্ক করে বলেছে, এই যুগান্তকারী আইন বাস্তবায়ন করা কঠিন হতে পারে। অস্ট্রেলিয়া ১০ ডিসেম্বর থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকের মতো সোশ্যাল মিডিয়া […]

সোনালী ব্যাংকের সঙ্গে সরকারি মহিলা কলেজের চুক্তি স্বাক্ষর

সোনালী ব্যাংকের সঙ্গে সরকারি মহিলা কলেজের চুক্তি স্বাক্ষর চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের সাথে সোনালী ব্যাংক পিএলসি’র করপোরেট অনলাইন পেমেন্ট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কলেজের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার এবং সোনালী ব্যাংকের পক্ষে উপমহাব্যবস্থাপক মো. মোর্শেদ ইমাম। রবিবার বেলা ১২টায় তারা এই স্বাক্ষর করেন। এসময় জানানো হয়, এখন থেকে চাঁপাইনবাবগঞ্জ সরকারি […]

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডায়রিয়া আক্রান্ত আরো ৪৬ জন

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডায়রিয়া আক্রান্ত আরো ৪৬ জন চাঁপাইনবাবগঞ্জ জেলায় ডায়রিয়া পরিস্থিতি ওঠানামা করছে। কোনোদিন রোগীর সংখ্যা বাড়ছে তো কোনো দিন কমছে। সবমিলিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪৬ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। অপরদিকে একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬০ জন রোগী। সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে গতকাল রবিবার জানানো হয়, গত […]

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৯ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৯ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ৩ জন পুরুষ ও বহির্বিভাগে ৩ জন এবং শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রোগী শনাক্ত হন। […]

নির্বাচনের আগেই কমানো হবে সিমকার্ডের সংখ্যা : সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনের আগেই কমানো হবে সিমকার্ডের সংখ্যা : সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে। এছাড়া নির্বাচনকে সামনে রেখে মোবাইল ফোনের সিমকার্ড নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অনেক অপরাধে সিমকার্ড ব্যবহার হয় অন্যের নামে। নির্বাচনের আগেই সিমকার্ডের সংখ্যা কমানো হবে। […]

আরপিও সংশোধনে আপত্তি ইসিকে বিএনপির চিঠি

আরপিও সংশোধনে আপত্তি ইসিকে বিএনপির চিঠি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ২০ অনুচ্ছেদ সংশোধনে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে বিএনপি। জোটবদ্ধ দলগুলোর নিজের ইচ্ছেমত জোটের প্রতীকে নির্বাচন করার সুযোগ বহাল রেখে আরপিও’র ২০ অনুচ্ছেদের পূর্বের বিধান বহাল রাখার জন্য ইসিকে অনুরোধ জানিয়েছে দলটি। রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন […]

প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যানের

প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যানের পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান (সিজেসিসি) জেনারেল সাহির শামশাদ মির্জা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গত শনিবার রাতে সাক্ষাৎকালে তারা বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগের ক্রমবর্ধমান গুরুত্ব এবং প্রতিরক্ষা সহযোগিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। দুই […]

ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু

ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। রবিবার বেলা সাড়ে ১২টার দিকে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের ফুটপাতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন জানান, নিহত ব্যক্তি ফার্মগেট মেট্রো […]

পাবনায় সড়ক দুর্ঘটনা : স্কুল শিক্ষার্থীসহ ৩ জন নিহত

পাবনায় সড়ক দুর্ঘটনা : স্কুল শিক্ষার্থীসহ ৩ জন নিহত পাবনায় ট্রাকচাপায় স্কুল শিক্ষার্থীসহ অটোভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। রবিবার সকাল ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের পাবনা সদর উপজেলার জাফরাবাদ, বাঙ্গাবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিক্ষার্থী ও যাত্রী নিয়ে একটি অটোভ্যান পাবনা শহরের দিকে […]