মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১ জিলহজ, ১৪৪৭ হিজরি

জলাতঙ্ক নিয়ে আতঙ্ক নয় সচেতনতা বাড়াতে হবে : বিশ্ব জলাতঙ্ক দিবসের আলোচনা বক্তারা

জলাতঙ্ক নিয়ে আতঙ্ক নয় সচেতনতা বাড়াতে হবে : বিশ্ব জলাতঙ্ক দিবসের আলোচনা বক্তারা ‘জলাতঙ্ক নির্মূলে, কাজ করি সবাই মিলে’— এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রাণিসম্পদ দপ্তর র‌্যালি, আলোচনা সভা ও পোষা কুকুর ও বিড়ালকে টিকাদানের আয়োজন করে। রবিবার জেলা পরিষদ মোড়ে অবস্থিত জেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে র‌্যালিটি […]

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন ‘ডিজিটাল যুগে পরিবেশ সংক্রান্ত তথ্যে অভিগম্যতা নিশ্চিতকরণ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন করা হয়েছে। রবিবার সকালে সচেতন নাগরিক কমিটি (সনাক) এই উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন— জেলা প্রশাসক ও সরকারের যুগ্ম সচিব মো. আব্দুস […]

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৩ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৩ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ১ জন মহিলা এবং শিবগঞ্জে ১ জন পুরুষ ও ১ জন মহিলা রোগী শনাক্ত হন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১১ জন রোগী এবং ৩ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ভর্তি […]

টাস্কফোর্স কমিটির সভা : বাইশ দিন বন্ধ ইলিশ ধরা

টাস্কফোর্স কমিটির সভা : বাইশ দিন বন্ধ ইলিশ ধরা আগামী ৪ থেকে ২৫ অক্টোবর প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ বাস্তবায়নের লক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন বিষয়ক চাঁপাইনবাবগঞ্জ জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।  রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা টাস্কফোর্স কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। […]

সাইকেল চুরি হওয়ায় মুষড়ে পড়েছিলেন, উপহার পেয়ে খুশি হলেন আরাফাত

সাইকেল চুরি হওয়ায় মুষড়ে পড়েছিলেন, উপহার পেয়ে খুশি হলেন আরাফাত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর বড়বাজার থেকে ২০ দিন আগে স্কুল শিক্ষার্থী আরাফাত হোসেনের বাইসাইকেলটি চুরি হয়। সাইকেলটি হারিয়ে নিদারুণ কষ্টে পড়েছিলেন দিনমজুর বাবার সন্তান আরাফাত। কেননা সাইকেলটিই ছিল তার স্কুলে যাওয়ার সঙ্গী। জানা গেছে, আরাফাত হোসেন রহনপুর জনতা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র। বাড়ি উপজেলার […]

জীবনের নতুন অধ্যায় শুরু করলেন সেলেনা

জীবনের নতুন অধ্যায় শুরু করলেন সেলেনা গত বছরের ডিসেম্বরে বাগদানের মাধ্যমে দীর্ঘদিনের প্রেমিক বেনি ব্লাঙ্কোর সঙ্গে এক ছাদের তলায় থাকার সিলমোহর দেন বিশ্বখ্যাত পপ তারকা সেলেনা গোমেজ। এর নয় মাসের মাথায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তারা; পরিণয় ঘটলা তাদের দীর্ঘদিনের প্রেমের। রোববার ইনস্টাগ্রামে বিয়ের খবরটি নিশ্চিত করেন সেলেনা গোমেজ। সেই আয়োজনের বেশ কিছু যুগলবন্দি ছবিও প্রকাশ […]

অস্কারের জন্য নির্বাচিত হলো ‘বাড়ির নাম শাহানা’

অস্কারের জন্য নির্বাচিত হলো ‘বাড়ির নাম শাহানা’ ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার)-এর আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশের চলচ্চিত্র ‘বাড়ির নাম শাহানা’। এটি বিদেশি ভাষার চলচ্চিত্র হিসেবে বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে। গত শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘অস্কার বাংলাদেশ কমিটি’ এই ঘোষণা দেয়; সেখানে এই ছবিটির নাম […]

অতীতে অবৈধ কার্যক্রমের সাথে জড়িতদের কোনো নির্বাচনী দায়িত্ব দেয়া হবে না : চাঁপাইনবাবগঞ্জে ইসি আনোয়ারুল ইসলাম

অতীতে অবৈধ কার্যক্রমের সাথে জড়িতদের কোনো নির্বাচনী দায়িত্ব দেয়া হবে না : চাঁপাইনবাবগঞ্জে ইসি আনোয়ারুল ইসলাম নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন সদা প্রস্তুত। শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটু অডিটরিয়ামে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধন […]

পর্দা নামল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের

পর্দা নামল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ৪-১ গোলে শিবগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন সদর উপজেলা চাঁপাইনবাবগঞ্জে চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পর্দা নেমেছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের। তারুণ্যের উৎসব উপলক্ষে এই টুর্নামেন্টের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা। গত ১২ সেপ্টেম্বর শুরু হওয়া এই টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ছিল শুক্রবার বিকেলে। খেলার […]

যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশের মতো চাঁপাইনবাবগঞ্জেও অনুষ্ঠিত হয়েছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং ফ্রিল্যান্সিং ব্যাচের লিখিত পরীক্ষা। শুক্রবার সকাল সাড়ে ৯টায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ৭৫২ জন আবেদনকারীর তিনটি ব্যাচে বিভক্ত হয়ে পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। অক্টোবর থেকে ডিসেম্বর ব্যাচে নির্বাচিত […]