বুধবার, ২০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২ জিলহজ, ১৪৪৭ হিজরি

রহনপুরে হোমিওপ্যাথিক চিকিৎসকদের মানববন্ধন

রহনপুরে হোমিওপ্যাথিক চিকিৎসকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্র রহনপুরে হোমিওপ্যাথিক চিকিৎসকদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে রহনপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের মূল ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে রহনপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল শিক্ষক সমিতি, শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী […]

নাচোলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ২ আরোহী আহত

নাচোলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ২ আরোহী আহত   চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ আরোহী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার নেজামপুর ইউনিয়নের নেজামপুর বাজার এলাকায় মরাফেলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের সংবাদ পেয়ে নাচোল ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের অবস্থা আশংকাজনক […]

যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে বিএনপি ততবার ক্ষমতায় গেছে: হারুন

যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে বিএনপি ততবার ক্ষমতায় গেছে : হারুন বিএনপি চেয়ার পারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ হারুন বলেছেন, দেশে যতবার অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় গেছে। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনও আমরা নির্বাচনে জয়লাভ করেছি। তিনি জামায়াতের কড়া সমালোচনা করেন। […]

মহারাজপুরে ৩১ দফার লিফলেট বিতরণ

মহারাজপুরে ৩১ দফার লিফলেট বিতরণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে মহারাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম শরিফের নেতৃত্বে মহারাজপুরের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। […]

সাদা-কালো লুকে নজর কাড়লেন সাদিয়া আয়মান

সাদা-কালো লুকে নজর কাড়লেন সাদিয়া আয়মান অভিনেত্রী সাদিয়া আয়মানের সময়টা এখন বেশ ভালোই যাচ্ছে। ঈদে মুক্তি পাওয়া তার অভিনীত সিনেমা ‘উৎসব’ এ ‘জেসমিন’ চরিত্রটি বেশ আলোচনায়; ফলে এখনও দর্শকদের ভালোবাসায় ভেসে বেড়াচ্ছেন এই অভিনেত্রী। তবে এখন কাজের ব্যস্ততা থেকে খানিকটা দূরেই এই অভিনেত্রী; তাই রয়েছেন অনেকটা ছুটির আমেজেই। সুযোগ পেলেই ঘুরছেন বিভিন্ন জায়গায়, সুন্দর মুহূর্তগুলো […]

যে কারণে নিজে সন্তান নেননি সানি লিওন

যে কারণে নিজে সন্তান নেননি সানি লিওন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সানি লিওন একসময় পর্নো তারকা হিসাবে পরিচিত ছিলেন। পরে বলিউড ইন্ডাস্ট্রিতে সিনেমায় জড়িয়ে তারকাখ্যাতি লাভ করেন। বৈবাহিক জীবনে সানি লিওন তিন সন্তানের মা। এক সাক্ষাৎকারে মা হওয়ার কথা জানালেন অভিনেত্রী। যদিও প্রথম কন্যাসন্তানকে দত্তক নিয়েছিলেন সানি। পরের দুই সন্তানকে সারোগেসির মাধ্যমে জন্ম দিয়েছেন। সেই দুই […]

জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো ভেনিস চলচ্চিত্র উৎসব

জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো ভেনিস চলচ্চিত্র উৎসব তালির লিদো দ্বীপে শুরু হয়েছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮২তম আসর। ১১ দিনের এ উৎসবে থাকছে মনস্তাত্ত্বিক থ্রিলার, আর্ট হাউস ড্রামা ও প্রামাণ্যচিত্রসহ নামজাদা স্টুডিওর চলচ্চিত্র। উদ্বোধনী সন্ধ্যায় খ্যাতিমান জার্মান পরিচালক ভেরনার হারজগের আজীবন সম্মাননা তুলে দেন ‘গডফাদার’ ট্রিলজির স্রষ্টা ফ্রান্সিস ফোর্ড কপোলো। […]

জুতা ভেঙে সিঁড়ি থেকে পড়ে গেলেন অ্যান হ্যাথাওয়ে

জুতা ভেঙে সিঁড়ি থেকে পড়ে গেলেন অ্যান হ্যাথাওয়ে হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’ ছবির শুটিং করছেন। শুটিং চলাকালীন হঠাৎ তিনি পড়ে যান সিঁড়ি থেকে। এর কারণ ছিল তার জুতার ভাঙা হিল। ঘটনাটি ঘটে নিউইয়র্ক শহরে। ঘটনার সময় হ্যাথাওয়ে পরেছিলেন হাঁটু পর্যন্ত লম্বা কালো প্লিটেড স্কার্ট। তার উপর পাতলা প্লেড ডিজাইনের শার্ট […]

দেশে সার সংকট নেই : কৃষি সচিব

দেশে সার সংকট নেই : কৃষি সচিব কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেছেন, বর্তমানে দেশে কোনো সার সংকট নেই। এমনকি আগামী ডিসেম্বর পর্যন্ত যে পরিমাণ সারের চাহিদা রয়েছে, তা মজুত রয়েছে। বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ’র নদী থেকে সেচের পানি উত্তোলন প্রকল্প পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। কৃষি […]

শিবগঞ্জে ৪টি জলাশয়ে পোনামাছ অবমুক্ত

শিবগঞ্জে ৪টি জলাশয়ে পোনামাছ অবমুক্ত   চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চারটি উন্মুক্ত জলাশয়ে ৪৬২ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় বৃহস্পতিবার উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে পাগলা নদী ও তাহখানার পুকুরে এই পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী। এ সময় উপস্থিত ছিলেন— জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, সহকারী কমিশনার […]