বুধবার, ১০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ জিলহজ, ১৪৪৭ হিজরি

পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ১০

পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ১০ পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এতে কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে পূর্ব বর্ধমান জেলার মধ্য দিয়ে যাওয়া জাতীয় মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, যাত্রীবাহী বাসটি হুগলি জেলার […]

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্যা ও ভূমিধস, ৬০ জনের মৃত্যু, শতাধিক নিখোঁজ

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্যা ও ভূমিধস, ৬০ জনের মৃত্যু, শতাধিক নিখোঁজ বৃহস্পতিবার ভারতের স্বাধীনতা দিবসে হঠাৎ ভারী বর্ষণের ফলে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। শুক্রবার কর্তৃপক্ষ ও স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, ওই ঘটনার পরদিন সেখানে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। শতাধিক মানুষ এখনও নিখোঁজ রয়েছে। প্রায় এক সপ্তাহের মধ্যে এটি হিমালয়ের এই ধরনের দ্বিতীয় প্রাকৃতিক […]

পানি স্থির পদ্মায়, বেড়েছে মহানন্দা ও পুনর্ভবায়

পানি স্থির পদ্মায়, বেড়েছে মহানন্দা ও পুনর্ভবায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ওপর দিয়ে প্রবাহিত পদ্মা নদীর পানি গত ২৪ ঘণ্টায় স্থির থাকলেও মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পদ্মা নদীর পানি এরই মধ্যে সতর্ক লেভেলে পৌঁছেছে। বৃহস্পতিবার সকাল ৯টায় পদ্মা নদীর পানি পাঁকা পয়েন্টে বিপৎসীমার ৩২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। পদ্মায় পানি বৃদ্ধির কারণে […]

ভোলাহাট সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন

ভোলাহাট সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে ভারত থেকে ১৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৪টার দিকে ভারতের ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের কাঞ্চান্টার ক্যাম্পের সদস্যরা ভোলাহাট উপজেলার চামুচা বিওপির সীমান্ত পিলার ১৯৬/২-এস এর কাছ দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করে। পরে ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের চাঁনশিকারী বিওপির টহলদল […]

মেডিকেল বিভাগকে উন্নত প্রশিক্ষণে বিদেশে পাঠাবে বিসিবি

মেডিকেল বিভাগকে উন্নত প্রশিক্ষণে বিদেশে পাঠাবে বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনে আছে মেডিকেল বিভাগও। দেশের ঘরোয়া থেকে জাতীয় দলের সকল ক্রিকেটারদের ইনজুরি নিয়ে কাজ করে মেডিকেল বিভাগ। ক্রিকেটারদের নিবিড়ভাবে সেবা দিয়ে থাকেন ফিজিও-ডাক্তাররা। এবার এসব ডাক্তার-ফিজিও-ট্রেনারদের দেশের বাইরে উন্নত প্রশিক্ষণের জন্য পাঠানোর পরিকল্পনা করছে বিসিবি। যদিও কোনো কিছু এখনো নিশ্চিত করে জানা যায়নি। বিসিবির […]

অবসাদ কাটাতে ওষুধ খেতেন নুসরাত ফারিয়া

অবসাদ কাটাতে ওষুধ খেতেন নুসরাত ফারিয়া দুই বাংলার পরিচিত মুখ নুসরাত ফারিয়া। গ্ল্যামার, আত্মবিশ্বাস আর অভিনয় প্রতিভার মেলবন্ধনে যিনি জয় করেছেন অগণিত ভক্তের হৃদয়। পর্দার আড়ালে তিনি বরাবরই ছিলেন পরিপাটি, গোছানো জীবনের প্রতিচ্ছবি। কিন্তু ব্যক্তিগত জীবনের এক অধ্যায় তাকে নিক্ষেপ করেছিল গভীর অন্ধকারে। ফারিয়ার জীবনের অন্যতম বড় সিদ্ধান্ত ছিল দীর্ঘদিনের প্রেমিক রনি রিয়াদ রশিদকে ছেড়ে […]

গবাদিপশু নিয়ে বিপাকে মানুষ আতঙ্ক বাড়ছে চরাঞ্চলে

বন্যায় ১৯০০ হেক্টর জমির ফসল নিমজ্জিত গবাদিপশু নিয়ে বিপাকে মানুষ আতঙ্ক বাড়ছে চরাঞ্চলে চাঁপাইনবাবগঞ্জ জেলার ওপর দিয়ে প্রবাহিত পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পদ্মা নদীর পানি এরই মধ্যে সতর্ক লেভেলে পৌঁছেছে। বুধবার বিকেল ৩টায় পদ্মা নদীর পানি পাঁকা পয়েন্টে বিপৎসীমার ৩২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। পদ্মায় পানি বৃদ্ধির কারণে চরাঞ্চলের […]

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২৫

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২৫ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ফের বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৫ জন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ভেতর বিভাগে ১৬ জন ও বহির্বিভাগে ৮ জন এবং শিবগঞ্জে ১ জন রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ২৫ জন রোগী। তাদের […]

নাচোলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি

নাচোলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নর্দার্ন ইলেকট্রসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো)’র অব্যবস্থাপনার অভিযোগে ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।  বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নাচোল বাসস্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নাচোল ডেভেলপমেন্ট সোসাইটি আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন পৌর জামায়াতের আমির মনিরুল ইসলাম। বক্তব্য দেন— নাচোল উন্নয়ন ফোরামের সদস্য সচিব আমানুল্লাহ […]

নারায়ণপুর ও আলাতুলিতে চাল ও শুকনো খাবার বিতরণ

নারায়ণপুর ও আলাতুলিতে চাল ও শুকনো খাবার বিতরণ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসন নারায়ণপুর ইউনিয়নে বন্যাকবলিত এলাকায় ১৫০টি পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করেছে। আলাতুলিতে বিতরণ করা হয়েছে ১৫ কেজি করে চাল। এছাড়া নারায়ণপুরে ৩ হাজার ও আলাতুলি ইউনিয়নে ২ হাজার খাবার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়। বুধবার নারায়ণপুর ইউনিয়নে শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ […]