পাকিস্তানে খাল পরিষ্কারে নেমে কাদামাটির চাপায় ৭ স্বেচ্ছাসেবক নিহত

পাকিস্তানে খাল পরিষ্কারে নেমে কাদামাটির চাপায় ৭ স্বেচ্ছাসেবক নিহত পাকিস্তানের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত একটি খাল মেরামত করার সময় বিশাল কাদামাটির ধসে ৭ স্বেচ্ছাসেবক নিহত হয়েছেন। সোমবার ভোরে এ দুর্ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, গিলগিট-বালতিস্তানের দানিয়র শহরে ভূমিধসের পর মৃতদেহ উদ্ধার এবং আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। অঞ্চলটিতে হিমবাহের হ্রদে আকস্মিক বন্যার ফলে […]
এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ফের বিপত্তি, অল্পের জন্য রক্ষা পেল ৫ এমপির প্রাণ

এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ফের বিপত্তি, অল্পের জন্য রক্ষা পেল ৫ এমপির প্রাণ ভারতের কেরালা রাজ্যের তিরুবনন্তপুরম থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ (ফ্লাইট এআই ২৪৫৫) রাডার সমস্যার কারণে চেন্নাই বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, রোববার দিবাগত গভীর রাতে এই ঘটনা ঘটে। প্রথমবার অবতরণের চেষ্টার সময় রানওয়েতে অন্য একটি উড়োজাহাজ দেখতে পাওয়ায় পরিস্থিতি আরও […]
চুলের আগা ফাটা বন্ধ করবেন যেভাবে

চুলের আগা ফাটা বন্ধ করবেন যেভাবে দুমুখো চুলের কারণে স্বাভাবিক সৌন্দর্য হারিয়ে ফেলে চুল। ডগা ফেটে যাওয়ার কারণে নিষ্প্রাণ হয়ে যাওয়ার পাশাপাশি চুল ভেঙে যাওয়া ও ঝরে পড়ার মতো সমস্যাও দেখা দেয়। চুলের আগা ফাটা রোধ করতে ঘরোয়া যত্নের বিকল্প নেই। তাই জেনে নিন কিছু টিপস- ১. একটি পাকা কলা চটকে ২ টেবিল চামচ টক […]
ত্রিশের পর ত্বকে তারুণ্য ধরে রাখার কিছু কৌশল

ত্রিশের পর ত্বকে তারুণ্য ধরে রাখার কিছু কৌশল অনেকেই বলেন বয়সের চিন্তা না করে জীবনকে উপভোগ করো, মনে তারুণ্য ধরে রাখতে পারলে বয়স কোনো ব্যাপার না। বয়স বাড়ার ত্বক নান ধরণের সমস্যা দেখা দেয়। ৩০-এর পর থেকেই নিতে হবে ত্বকের বিশেষ যত্ন। জীবনকে যদি কয়েকটি পর্যায়ে ভাগ করা হয় তাহলে ৩০ বছর বয়সকে বলা যায় […]
ত্বকের নানা সমস্যা দূর করতে ব্যবহার করতে পারেন নিমপাতা

ত্বকের নানা সমস্যা দূর করতে ব্যবহার করতে পারেন নিমপাতা রূপচর্চায় একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো নিমপাতা। ভারতীয় উপমহাদেশে শত শত বছর ধরে নিমের ব্যবহার হয়ে আসছে ত্বকের বিভিন্ন সমস্যার সমাধানে। নিমপাতায় অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট মতো উপাদান ত্বকে ব্রণের সমস্যা দূর করে, ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, সংক্রমণ প্রতিরোধ করে। এছাড়া যারা দীর্ঘদিন ধরে ত্বকে ফুসকুড়ির সমস্যায় […]
ইয়ামালের গোলে বার্সার গাম্পার ট্রফি জয়

ইয়ামালের গোলে বার্সার গাম্পার ট্রফি জয় ব্যালন ডি’অরের দৌড়ে নিজের দাবি আরও জোরালো করলেন লামিনে ইয়ামাল। মাত্র ১৮ বছর বয়সেই স্প্যানিশ এই বিস্ময় বালক করলেন দারুণ এক জোড়া গোল, বার্সেলোনাকে এনে দিলেন কোমোর বিপক্ষে ৫-০ গোলের বড় জয় আর একই সঙ্গে জোয়ান গাম্পার ট্রফিও। গত রোববার রাতে জোহান ক্রুইফ স্টেডিয়ামে বার্ষিক জোয়ান গাম্পার ট্রফি ম্যাচে […]
ইতিহাস গড়লেন নারী ফুটবলাররা

ইতিহাস গড়লেন নারী ফুটবলাররা বাংলাদেশের নারী ফুটবলাররা একের পর এক ইতিহাস গড়ছেন। গত মাসে ঋতুপর্ণারা প্রথমবারের মতো এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন। এবার আফিদা অনূর্ধ্ব-২০ দলকেও এশিয়ার চূড়ান্ত পর্বে উঠিয়েছেন। এএফসি অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টে বাছাই পর্ব থেকে আট গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা তিন রানার্স আপ আগামী বছর মূল পর্বে খেলবে। বাংলাদেশ আট গ্রুপের সেরা […]
পাকিস্তানের বিপক্ষে সমতায় ফিরলো উইন্ডিজরা

পাকিস্তানের বিপক্ষে সমতায় ফিরলো উইন্ডিজরা ঘরের মাঠে সিরিজের শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরেছিল ক্যারিবীয়রা। তবে দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা। ৫ উইকেটের জয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৬ বছর পর ৫০ ওভারের ফরম্যাটে পাকিস্তানকে হারালো তারা। ২০১৯ সালের ৩১ মে ওয়ানডে বিশ্বকাপে সর্বশেষ […]
প্রোটিয়াদের হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট পড়লো জুনিয়র টাইগাররা

প্রোটিয়াদের হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট পড়লো জুনিয়র টাইগাররা শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ফাইনালে প্রোটিয়াদের ৩৩ রানে হারিয়েছে বাংলাদেশি যুবারা। গত রোববার হারারে স্পোর্টস ক্লাবে আগে ব্যাট করে ৫ উইকেটে ২৬৯ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় ৪৮.৪ ওভারে ২৩৬ রানে। স্বাগতিক জিম্বাবুয়েকে নিয়ে আয়োজিত […]
সিক্যুয়েল নিয়ে আসছে বাংলাদেশে শুটিং হওয়া সেই ‘এক্সট্রাকশন’

সিক্যুয়েল নিয়ে আসছে বাংলাদেশে শুটিং হওয়া সেই ‘এক্সট্রাকশন’ হলিউডের জনপ্রিয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ‘এক্সট্রাকশন’। ছবিটিতে অভিনয় করে দুনিয়াব্যাপী তুমুল জনপ্রিয়তা পেয়েছেন ‘থর’ তারকা ক্রিস হেমসওর্থ। এর প্রথম কিস্তিটি মুক্তি পায় ২০২০ সালে। সেই ছবি নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। কারণ গল্পে ঢাকাকে তুলে ধরা হয়েছে ভুলভাবে। এছাড়াও নেটফ্লিক্সের তৈরি সেই সিনেমায় ছিল বহু অসঙ্গতি। এরপর অবশ্য […]