জুলাই পুনর্জাগরণ কর্মসূচি : চাঁপাইনবাবগঞ্জেও বৈষম্যমুক্ত দেশ গড়তে শপথ গ্রহণ

জুলাই পুনর্জাগরণ কর্মসূচি : চাঁপাইনবাবগঞ্জেও বৈষম্যমুক্ত দেশ গড়তে শপথ গ্রহণ চাঁপাইনবাবগঞ্জে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় কর্মসূচির শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সারাদেশের সকল জেলা-উপজেলায় আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি একযাগে শপথবাক্য পাঠ করান সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন […]

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১৫ ডেঙ্গু আক্রান্ত : হাসপাতালে ভর্তি ৫৭

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১৫ ডেঙ্গু আক্রান্ত : হাসপাতালে ভর্তি ৫৭ চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরো ১৫ জন। এরা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ভেতর বিভাগে শনাক্ত হয়েছেন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৫৭ জন রোগী ভর্তি আছেন। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে  শনিবার এই তথ্য জানানো হয়েছে। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে […]

শিবগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প

শিবগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শনিবার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সত্রাজিতপুর ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা প্রাঙ্গণে বাংলাদেশ চ্যারিটি ফাউন্ডেশন (বিসিএফ)-এর উদ্যোগে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে চিকিৎসা সেবা দেয় ডি-স্ক্যান হাসপাতাল ও জামান আই কেয়ার সার্ভিসেস। ফ্রি মেডিকেল ক্যাম্পের মধ্যে ছিল চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ, মেডিসিন ও গাইনি চিকিৎসা, রক্তের […]

পরিবেশকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে আনতে হবে : উপদেষ্টা

পরিবেশকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে আনতে হবে : উপদেষ্টা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ কখনোই আর ‘সেকেন্ডারি’ ইস্যু হতে পারে না, পরিবেশকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে আনতে হবে। এটি ‘জনস্বার্থ’ এবং ‘রাষ্ট্রীয় অগ্রাধিকার’। তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলোকে তাদের পরিবেশ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকারে জনগণের জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে […]

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত একজন

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত একজন নওগাঁ জেলার মান্দায় দাঁড়িয়ে থাকা একটি বালুবোঝাই ট্রাককে পাথরবোঝাই একটি ট্রাক ধাক্কা দিলে একজন হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকের চালক। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের চৌদ্দমাইল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত নিহত ও আহতর নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ ও […]

নির্বাচনের আগে ‘এআই হুমকি’ বিষয়ে সিইসির সতর্কতা

নির্বাচনের আগে ‘এআই হুমকি’ বিষয়ে সিইসির সতর্কতা আসন্ন জাতীয় নির্বাচনের আগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক হুমকি সম্পর্কে সতর্ক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) এসব ঝুঁকি মোকাবিলায় প্রস্তুত। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে সিইসি নাসির উদ্দিন আরো বলেন, আসন্ন নির্বাচনকে প্রভাবিত করতে পারে এমন যে কোনো এআইভিত্তিক হুমকির […]

ভিয়েতনামে বাস দুর্ঘটনায় দুই শিশুসহ নিহত ১০

ভিয়েতনামে বাস দুর্ঘটনায় দুই শিশুসহ নিহত ১০ মধ্য ভিয়েতনামে একটি পর্যটন বাস দুর্ঘটনায় দুই শিশুসহ ১০ জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১২ জন। স্থানীয় সময় গত শুক্রবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, স্লিপার বাসটি রাজধানী হ্যানয় থেকে কেন্দ্রীয় শহর দা নাং-এর দিকে যাচ্ছিল। হা […]

পেরুতে বাস দুর্ঘটনায় নিহত ১৫, আহত ৩০

পেরুতে বাস দুর্ঘটনায় নিহত ১৫, আহত ৩০ পেরুতে যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে কমপক্ষে ১৫ জন নিহত এবং প্রায় ৩০ জন আহত হয়েছেন। গত শুক্রবার পেরুর আন্দিজ পর্বতমালা এলাকার ওই দুর্ঘটনা ঘটে। স্থানীয় এক কর্মকর্তা এ তথ্য জানান। লিমা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। কেন্দ্রীয় শহর টারমার স্বাস্থ্য কর্মকর্তা অল্ডো টিনেও জানান, এখন […]

প্রকাশ্যে এলো ‘ওয়ার ২’-এর ট্রেলার

প্রকাশ্যে এলো ‘ওয়ার ২’-এর ট্রেলার সম্প্রতি ঘোষণা করা হয়েছিল আসছে ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘ওয়ার ২’। সিনেমাপ্রেমীর এ খবর জানার পর থেকেই দক্ষিণী সিনেমার সুপার স্টার জুনিয়র এনটিআর ও বলিউড তারকা হৃতিক রোশনের অভিনয় দেখার জন্য মুখিয়ে আছেন। ‘ওয়ার ২’ সিনেমায় প্রথমবার স্ক্রিন শেয়ার করবেন হৃতিক রোশন, জুনিয়র এনটিআর এবং কিয়ারা আদবাণী। তিন […]

সাইয়ারা দেখে কেঁদে অজ্ঞান হচ্ছে দর্শক!

সাইয়ারা দেখে কেঁদে অজ্ঞান হচ্ছে দর্শক! প্রেম, সংগীত আর তারুণ্যের সংমিশ্রণে তৈরি দক্ষিণ এশিয়ায় আলোচনার শীর্ষে বলিউড সিনেমা সাইয়ারা। একাধিক ভিডিওতে দেখা গেছে, সিনেমাটি দেখে কেঁদে ভাসাচ্ছে হলের দর্শকরা। এমনকী, অনেককে অজ্ঞান হয়ে যেতেও দেখা যাচ্ছে। জানেন কি, আহান পান্ডে এবং অনীত পাড্ডা অভিনীত এই সিনেমাটি নির্মাণে যত ব্যয় হয়েছে, সাতদিনে তার চারগুণ আয় করেছে […]