রিয়ালের আস্থার প্রতীক হয়ে ২০২৭ পর্যন্ত বার্নাব্যুতে থিবো কোর্তোয়া

রিয়ালের আস্থার প্রতীক হয়ে ২০২৭ পর্যন্ত বার্নাব্যুতে থিবো কোর্তোয়া বিশ্ব ফুটবলের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে বিবেচিত থিবো কোর্তোয়া আরও দুই বছরের জন্য রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন। স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে, ২০২৭ সালের জুন পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতেই থাকছেন এই বেলজিয়ান তারকা। এর আগে কোর্তোয়ার সঙ্গে চুক্তির মেয়াদ ছিল ২০২৫ সালের […]

তরবারি হাতে উমা থারম্যানের প্রত্যাবর্তন: ‘দ্য ওল্ড গার্ড ২’-এ নতুন চরিত্রে চমক

তরবারি হাতে উমা থারম্যানের প্রত্যাবর্তন: ‘দ্য ওল্ড গার্ড ২’-এ নতুন চরিত্রে চমক হলিউডের অ্যাকশনধর্মী চলচ্চিত্রপ্রেমীদের জন্য সুখবর-দীর্ঘদিন পর আবারও তরবারি হাতে পর্দায় ফিরছেন উমা থারম্যান। ‘কিল বিল’ সিরিজে দ্য ব্রাইড চরিত্রে যিনি দর্শকদের মুগ্ধ করেছিলেন, এবার সেই অভিজ্ঞতা নিয়ে তিনি হাজির হচ্ছেন নেটফ্লিক্স প্রযোজিত আলোচিত সিকুয়েল ‘দ্য ওল্ড গার্ড ২’-এ। ছবিটিতে তাকে দেখা যাবে ‘ডিসকর্ড’ […]

জোভান-আইশার ‘আবেগ’: পর্দায় বাস্তব জীবনের ছোঁয়া

জোভান-আইশার ‘আবেগ’: পর্দায় বাস্তব জীবনের ছোঁয়া বর্তমান ছোটপর্দার অন্যতম জনপ্রিয় ও দর্শকপ্রিয় জুটি জোভান ও আইশা খান। একাধিক নাটকে একসঙ্গে অভিনয় করে তারা ইতোমধ্যেই দর্শকমনে জায়গা করে নিয়েছেন। এবার তাদের নিয়ে নির্মিত হয়েছে নতুন নাটক ‘আবেগ’। নাটকটি পরিচালনা করেছেন খ্যাতিমান নাট্যনির্মাতা তুহিন হোসেন এবং গল্প ও চিত্রনাট্য করেছেন রেজাউল আলম শাওন। পরিচালক তুহিন হোসেন জানিয়েছেন, […]

‘গহীন অতল’ ওয়েব ফিল্মে প্রথমবার সাদিয়া ইসলাম মৌ

‘গহীন অতল’ ওয়েব ফিল্মে প্রথমবার সাদিয়া ইসলাম মৌ দেশের শোবিজ অঙ্গনের পরিচিত মুখ সাদিয়া ইসলাম মৌ প্রথমবারের মতো পা রাখছেন ওয়েব ফিল্মে। দীর্ঘ ক্যারিয়ারে মডেলিং ও নাটকে অনবদ্য অভিনয়ের পর এবার তাকে দেখা যাবে ‘গহীন অতল’ শিরোনামের ওয়েব ফিল্মে প্রধান চরিত্রে। এটি নির্মিত হয়েছে জনপ্রিয় লেখক কাজী আনোয়ার হোসেনের ‘মাসুদ রানা’ সিরিজের ‘আর্তনাদ’ উপন্যাস অবলম্বনে। […]

বিমান বিধ্বস্ত : পাইলটসহ নিহত ১৯, আহত ১৬৪ জন

বিমান বিধ্বস্ত : পাইলটসহ নিহত ১৯ : আহত ১৬৪ জন রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এই আকস্মিক দুর্ঘটনায় বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামসহ ১৯ জন নিহত ও ১৬৪ জন আহত হয়েছেন। সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, […]

ইবিএইউবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

ইবিএইউবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন চাঁপাইনবাবগঞ্জে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের (ইবিএইউবি) স্প্রিং-২০২৫ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ৩০তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের এই ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. সফিকুল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ক্যাপ্টেন (অব.) প্রফেসর ড. মো. জিয়াউল আহসান। এছাড়া বিভাগীয় […]

শহরে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ

শহরে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত মিথ্যাচার, অপপ্রচার ও মিটফোর্ড হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আসন্ন নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল। সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রমিক দলের উপদেষ্টা মো. আব্দুস সালামের নেতৃত্বে শহরের আব্দুল মান্নান সেন্টু […]

শিবগঞ্জে ছিনতাইয়ের ঘটনায় দুজন গ্রেপ্তার

শিবগঞ্জে ছিনতাইয়ের ঘটনায় দুজন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর সোয়া ২টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার বিনোদপুর ইউনিয়নের লছমানপুর, চামাটোলার একরামুল হকের ছেলে কাইয়ূম (৩৫) ও খোন্দা মাস্তানবাজার গ্রামের মো. সাত্তার আলীর […]

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৬৯ জন : হাসপাতালে ভর্তি ৬৯

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৬৯ জন : হাসপাতালে ভর্তি ৬৯ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হয়নি। একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরো ৬৯ জন। এদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ভেতর বিভাগে ২৯ জন এবং বহির্বিভাগে ৩৮ জন ও গোমস্তাপুরে ১ জন ও ভোলাহাটে ১ জন আক্রান্ত হয়েছেন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৬৫ জন, […]

শিবগঞ্জে বিজিবি ও ডিএনসির যৌথ অভিযানে ফেনসিডিল ও টাকা জব্দ : গ্রেপ্তার ৩ জন

শিবগঞ্জে বিজিবি ও ডিএনসির যৌথ অভিযানে ফেনসিডিল ও টাকা জব্দ : গ্রেপ্তার ৩ জন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত এলাকায় বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) যৌথ অভিযান চালিয়ে ফেনসিডিল ও নগদ টাকা জব্দ করেছে। সেই সঙ্গে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকাল ৮টায় এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— শিবগঞ্জ উপজেলার পিরোজুপর গ্রামের মো. […]