নাচোলে ভুটভুটি উল্টে চালক নিহত

নাচোলে ভুটভুটি উল্টে চালক নিহত চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভুটভুটি উল্টে এর চালক জুয়েল রানা (৪৫) নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে নাচোল-আমনুরা সড়কের ফুলকুঁড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক জেলার গোমস্তাপুর উপজেলার আজগড়া গ্রামের মৃত জাইগীর হোসেনের ছেলে। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে জুয়েল রানা […]

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৭৭ ডেঙ্গু আক্রান্ত : হাসপাতালে ভর্তি ৬৩ জন

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৭৭ ডেঙ্গু আক্রান্ত : হাসপাতালে ভর্তি ৬৩ জন চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭৭ জন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ভেতর বিভাগে ৪১ জন এবং বহির্বিভাগে ৩৬ জন শনাক্ত হয়েছেন। অন্যান্য উপজেলায় কোনো রোগী শনাক্ত হননি। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে মঙ্গলবার এই তথ্য […]

বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের পরিচালক হিসেবে মনোনয়ন পেলেন রিমন

বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের পরিচালক হিসেবে মনোনয়ন পেলেন রিমন বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের পরিচালক হিসেবে মনোনয়ন পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জের কৃতী সন্তান তরুণ ব্যবসায়ী আখতারুল ইসলাম রিমন। গতকাল মঙ্গলবার সকালে দৈনিক গৌড় বাংলাকে রিমন নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। আখতারুল ইসলাম রিমন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি ও ব্যবসা প্রতিষ্ঠান আয়ান ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী। বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের পরিচালক […]

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত পাকিস্তান, নিহত ৬

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত পাকিস্তান, নিহত ৬ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে টানা বর্ষণে অন্তত ছয়জন নিহত এবং এক ডজনের বেশি মানুষ আহত হয়েছেন। গত সোমবার ব্যাপক বৃষ্টিপাতের ফলে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয় এবং বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। স্থানীয় আবহাওয়া অফিসের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ওকারায়—৭২ মিলিমিটার। এছাড়া সাহিওয়াল ৬৬ মিলিমিটার, ডেরা […]

বিশ্বে টিকা বঞ্চিত শিশুর সংখ্যা প্রায় দেড় কোটি

বিশ্বে টিকা বঞ্চিত শিশুর সংখ্যা প্রায় দেড় কোটি বিশ্বের প্রায় ১ কোটি ৪৩ লাখ শিশু একবারও কোনো টিকা পায়নি। মঙ্গলবার প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও ইউনিসেফের যৌথ প্রতিবেদনে এ উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। সংস্থাটি ১৯৫টি দেশের তথ্য বিশ্লেষণ করে প্রতি বছর এই প্রতিবেদন প্রকাশ করে। যেখানে শিশুদের নিয়মিত টিকাদানের অগ্রগতি মূল্যায়ন করা হয়। খবর: […]

ইন্দোনেশিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ১১

ইন্দোনেশিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ১১ ইন্দোনেশিয়ার পশ্চিম উপকূল অঞ্চলে সুমাত্রা দ্বীপের কাছে একটি নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ১১ জন নিখোঁজ রয়েছে। মঙ্গলবার স্থানীয় একটি অনুসন্ধান ও উদ্ধার সংস্থা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। জাকার্তা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। মেন্টাওয়াই অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানিয়েছে, গত সোমবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে সুমাত্রার পশ্চিম উপকূলের […]

প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ

প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছেন । গত সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে এ নির্দেশ দেন তিনি। বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. বিধান রঞ্জন রায় পোদ্দার, প্রধান উপদেষ্টার মুখ্য […]

আর্থিক খাতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের প্রশংসা বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের

আর্থিক খাতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের প্রশংসা বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের সদ্য নিযুক্ত ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন। একইসঙ্গে তিনি অন্তর্বর্তী সরকারের গৃহীত আর্থিক খাতের সংস্কারমূলক কর্মসূচির জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রশংসা করেন। গত সোমবার রাতে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে […]

ইসিতে নিবন্ধন চাওয়া ১৪৪ দলই প্রাথমিক বাছাইয়ে অনুত্তীর্ণ

ইসিতে নিবন্ধন চাওয়া ১৪৪ দলই প্রাথমিক বাছাইয়ে অনুত্তীর্ণ নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধন চেয়ে আবেদন করা ১৪৪টি দলের কোনোটিই প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি। তবে দলগুলোর অসম্পূর্ণ কাগজপত্র পূরণ করে ১৫ দিনের মধ্যে নির্বাচন কমিশনে জমা দিতে বলা হয়েছে। মঙ্গলবার ইসির অতিরিক্ত সচিব কেএম আলী নেয়াজ জানান গণমাধ্যমকে এ তথ্য জানান। কেএম আলী নেওয়াজ বলেন, প্রথম […]

ভোটার হতে আবেদন করেছেন ৪৮ হাজার প্রবাসী

ভোটার হতে আবেদন করেছেন ৪৮ হাজার প্রবাসী নয়টি দেশ থেকে ৪৮ হাজার ৮০ জন ব্যক্তি ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন। এর মধ্যে ভোটার হয়েছেন ১৭ হাজার ৩৬৭ জন। মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর। তিনি বলেন, নতুন করে পাঁচটি দেশে ভোটার নিবন্ধনের জন্য পররাষ্ট্র […]