রিকশাভ্যানকে বাঁচাতে গাছের সঙ্গে ধাক্কা বাসের : চারজন আহত

রিকশাভ্যানকে বাঁচাতে গাছের সঙ্গে ধাক্কা বাসের : চারজন আহত চাঁপাইনবাবগঞ্জে ব্যাটারিচালিত একটি রিকশাভ্যানকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার স্বীকার হয়েছে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় রিকশাভ্যান ও বাসের ৪ জন যাত্রী আহত হয়েছেন। রবিবার সকাল পৌনে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের সিসিডিবি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন— চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শংকরবাটি বটতলাহাট এলাকার মো. মোরসালিন (২৪) […]
সদর ও নাচোলে ৩০ কৃষককে দেয়া হলো আমন বীজ

সদর ও নাচোলে ৩০ কৃষককে দেয়া হলো আমন বীজ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার গোবরাতলায় ও নাচোল উপজেলার ফতেপুরে ৩০ জন কৃষককে উচ্চ ফলনশীল ব্রি ধান-৫১, ৭৫, ৯০ ও ৯৩ জাতের আমন বীজ দেয়া হয়েছে। রবিবার প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-১ গোবরাতলায় ১৫ জনকে ও ইউনিটে-১১ ফতেপুরে ১৫ জনকে আমন মৌসুমের জন্য এই ধানবীজ দেয়া হয়। এসময় […]
বন্দর থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি বন্ধের দাবি

সোনামসজিদ স্থলবন্দরে পাল্টা সংবাদ সম্মেলন চার সংগঠনের বন্দর থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি বন্ধের দাবি চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাকে সড়কে লাল পতাকা টাঙিয়ে অবৈধভাবে চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়েছেন চারটি সংগঠন। রবিবার দুপুরে সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সম্মেলন কক্ষে এক যৌথ সংবাদ সম্মেলনে এই দাবি জানায় তারা। এই যৌথ সংবাদ সম্মেলনের […]
গোমস্তাপুরে সিএমইএস’র জব ফেয়ার

গোমস্তাপুরে সিএমইএস’র জব ফেয়ার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর ম্যাস এডুকেশন ইন সাইনস (সিএমএস)-এর জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে সংস্থার নয়াদিয়াড়ী ইউনিট কার্যালয় প্রাঙ্গণে এই জব ফেয়ার অনুষ্ঠিত হয়। সিএমইএসের ইমপাওয়ারিং ওমেন অ্যান্ড গার্লস প্রজেক্টের নয়াদিয়াড়ী ইউনিটের তৃতীয় কোয়ার্টারের প্রশিক্ষার্থীরা ও বিভিন্ন এন্টারপ্রাইজের মালিক এতে অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন— ওই ইউনিটের […]
মহানন্দা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

মহানন্দা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী থেকে সাইদুর রহমান (৬৩) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে সদর উপজেলার ইসলামপুরের ইদু মাঝির ঘাটে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। মারা যাওয়া সাইদুর রহমান সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর-মেলকারপাড়ার মৃত সিরাজ উদ্দিনের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর […]
ইসিতে নিবন্ধনের আবেদন এনসিপি’র, প্রতীক চেয়েছে শাপলা

ইসিতে নিবন্ধনের আবেদন এনসিপি’র, প্রতীক চেয়েছে শাপলা নির্বাচন কমিশন (ইসি)তে নিবন্ধনের আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আর প্রতীক হিসেবে শাপলা বরাদ্দ চেয়েছে দলটি। রবিবার বিকেলে এনসিপির একটি প্রতিনিধি দল কমিশনে এ আবেদন জমা দেন। ইসিতে আবেদন দাখিল করার পর দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী সাংবাদিকদের বলেন, ‘আজকে গণতন্ত্র পুনরুদ্ধারের একটি দিন। ছাত্রদের নেতৃত্বে […]
এনবিআর সংস্কার না হলে রাজস্ব ঘাটতি চলতেই থাকবে : সিপিডি

এনবিআর সংস্কার না হলে রাজস্ব ঘাটতি চলতেই থাকবে : সিপিডি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার না হলে রাজস্ব ঘাটতি চলতেই থাকবে বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্কার না হওয়ায় প্রতিবছর এনবিআর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে না বলেও মত গবেষণা প্রতিষ্ঠানটির। আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট […]
বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন সফরে

বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন সফরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল রবিবার চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে তারা এ সফরে যাচ্ছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের আমন্ত্রণে বিএনপির একটি প্রতিনিধি দল বারিধারার […]
মারা গেলেন সাবেক ইংলিশ ক্রিকেটার সিড লরেন্স

মারা গেলেন সাবেক ইংলিশ ক্রিকেটার সিড লরেন্স মোটর নিউরন ডিজিজ (এমএনডি) নামে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক ইংলিশ ক্রিকেটার ডেভিড সিড লরেন্স। রোগের সঙ্গে এক বছর লড়াই করে অবশেষে হেরে গেলেন ৬১ বছর বয়সী এই সাবেক পেসার। গতিময় ফাস্ট বোলার হিসেবে পরিচিত সিড লরেন্স ইংল্যান্ডের হয়ে ৫টি টেস্ট খেলেনে এবং গ্লুচেস্টারশায়ারের হয়ে ২৮০ […]
টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করলো কানাডা

টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করলো কানাডা ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে আনুষ্ঠানিকভাবে নিজেদের জায়গা নিশ্চিত করেছে কানাডা। আইসিসি অফিসিয়াল ওয়েবসাইটে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংক্ষিপ্ত ফরম্যাটের আগামী বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। আমেরিকান কোয়ালিফায়ারে টানা পাঁচ ম্যাচ জিতে বিশ্বকাপে উঠেছে আয়তনের দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটি। সর্বশেষ ম্যাচে বাহামার বিপক্ষে দাপুটে জয় […]