নতুন সিনেমা নিয়ে পর্দায় ফিরছেন ডি’ক্যাপ্রিও

নতুন সিনেমা নিয়ে পর্দায় ফিরছেন ডি’ক্যাপ্রিও দীর্ঘ ছয় বছরের সাফল্যখরা বোধ হয় কাটাতে চলেছেন হলিউড হার্টথ্রব লিওনার্দো ডিক্যাপ্রিওর। ২০১৯ সালের ২৬ জুলাই মুক্তি পেয়েছিল তার অভিনীত কমেডি ড্রামা ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’। কুইনটিন টেরেনটিনো পরিচালিত ওই সিনেমা নির্মাণে খরচ হয়েছিল অনূর্ধ্ব ১০০ মিলিয়ন মার্কিন ডলার। আর সেটি বক্সঅফিস থেকে আয় করেছিল প্রায় ৪০০ […]

এবার উর্দুতে মুক্তি পাচ্ছে ‘জংলি’

এবার উর্দুতে মুক্তি পাচ্ছে ‘জংলি’ পাকিস্তানে মুক্তি পাচ্ছে সিয়াম আহমেদ ও শবনম বুবলী অভিনীত সিনেমা ‘জংলি’। যেটি গেল ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এখনও প্রদর্শিত হচ্ছে বিভিন্ন হলে। জানা গেছে, পাকিস্তানের প্রেক্ষাগৃহে উর্দু ভাষায় সেখানকার দর্শকরা ‘জংলি’ সিনেমাটি উপভোগ করতে পারবে। এ জন্য উর্দু ভাষায় সিনেমাটির ডাবিং করা হবে। ইতোমধ্যেই বাংলাদেশে দর্শকমহলে প্রশংসিত হয়েছে ‘জংলি’ […]

‘ইনসাফ’র পোস্টারে ভিন্নরূপে ধরা দিলেন মোশাররফ করিম

‘ইনসাফ’র পোস্টারে ভিন্নরূপে ধরা দিলেন মোশাররফ করিম গেল মুক্তি পাওয়া ‘চক্কর’ সিনেমায় দেখা গেছে মোশাররফ করিমকে। মাসখানেকের ব্যবধানে একেবারে অন্যরূপে হাজির হয়ে সবাইকে চমকে দিলেন এই অভিনয়শিল্পী। নির্মাতা সঞ্জয় সমদ্দারের পরিচালনায় আসন্ন সিনেমা ‘ইনসাফ’র দ্বিতীয় পোস্টারে পাওয়া গেল তার রক্তাক্ত ভয়ংকর অবতার। যেখানে চোখে সানগ্লাস, মুখে ফ্রেঞ্চকাট দাড়ি, পোশাকে রক্তের ছিটেফোঁটা, হাতে কুড়াল, আর ঘাড়ে […]

আলাদা সচিবালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া প্রায় সম্পন্ন : প্রধান বিচারপতি

আলাদা সচিবালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া প্রায় সম্পন্ন : প্রধান বিচারপতি প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার বিভাগের পূর্ণ প্রশাসনিক স্বায়ত্তশাসন নিশ্চিত করতে সুপ্রিম কোর্টের অধীনে একটি আলাদা বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়েছে, যা সংস্কার অগ্রগতির মূল স্তম্ভ হিসেবে কাজ করবে। রবিবার প্রধান বিচারপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অডিটোরিয়ামে এ.কে. খান ফাউন্ডেশন […]

নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিলের শুনানি চলতি সপ্তাহে

নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিলের শুনানি চলতি সপ্তাহে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে করা আপিলের ওপর চলতি সপ্তাহে পুনরায় শুনানি হবে। ফলে আগামীকাল মঙ্গল বা পরদিন বুধবার জামায়াতের নিবন্ধন মামলাটি শুনানির জন্য কার্যতালিকায় আসবে। রবিবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ তথ্য জানিয়েছেন। আদালতে জামায়াতের নিবন্ধনের আপিল মামলাটি […]

বিয়ের প্রলোভন সংক্রান্ত বিধান বাতিল প্রশ্নে হাইকোর্টের রুল

বিয়ের প্রলোভন সংক্রান্ত বিধান বাতিল প্রশ্নে হাইকোর্টের রুল নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশে সন্নিবেশিত বিয়ের প্রলোভন সংক্রান্ত বিধানটি কেন অসাংবিধানিক ও বাতিল হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। এ-সংক্রান্ত রিটের শুনানি শেষে বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ […]

রাজনৈতিক দলগুলোকে অভিন্ন অবস্থানে আসার আহ্বান আলী রীয়াজের

রাজনৈতিক দলগুলোকে অভিন্ন অবস্থানে আসার আহ্বান আলী রীয়াজের দেশে পুনরায় স্বৈরশাসনের শেকড় যেন বিস্তার লাভ না করতে পারে, সে লক্ষে রাজনৈতিক দলগুলোকে রাষ্ট্র গঠনের মৌলিক বিষয়গুলোর প্রতি অবিলম্বে অভিন্ন অবস্থানে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। রবিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ১২ দলীয় জোটের সঙ্গে সংলাপের শুরুতে সূচনা বক্তব্যে […]

ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধিতে শুরু হলো অ্যাকুইফার রিচার্জ কার্যক্রম

ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধিতে শুরু হলো অ্যাকুইফার রিচার্জ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ সদরের সাতটি ইউনিয়নে স্থাপন করা হবে ৪০টি এমএআর চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধি করবে ম্যানেজড অ্যাকুইফার রিচার্জ (এমএআর) কার্যক্রম। ঘরের ছাদে কিংবা টিনের ছাউনিতে পড়া বৃষ্টির পানি ফিলট্রেশন করে পাইপলাইনের মাধ্যমে একটি নির্দিষ্ট বোরহোলে ফেলা হবে। এর ফলে বৃষ্টির পানি গড়িয়ে ড্রেনে বা […]

সাংবাদিক কবিরের জামাতা আর নেই

সাংবাদিক কবিরের জামাতা আর নেই   চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি গোলাম কবিরের ছোট জামাতা সাব্বির হোসাইন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। তিনি রবিবার বেলা ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৫ বছর। তিনি স্ত্রী, তিন বছরের একটি শিশুসন্তান, বাবা-মা, শ্বশুর-শাশুড়িসহ অসংখ্য গুণগ্রাহী রেখে […]

নাচোলে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিল জামায়াত

নাচোলে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিল জামায়াত চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌর এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলোকে আর্থিক সহায়তা দিয়েছে জামায়াতে ইসলামী। জামায়াতের নাচোল পৌর শাখার পক্ষ থেকে এ আর্থিক সহায়তা প্রদান করেন পৌর আমির মনিরুল ইসলাম। পৌর এলাকার ২নং ওয়ার্ড পিঁপড়াডাঙ্গা মহল্লার মুন্টু ও সেন্টুর বাড়ি ঝড় ও শিলাবৃষ্টিতে […]