সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাবেক প্রধান বিচারপতি এ.বি.এম. খায়রুল হককে গ্রেপ্তারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা। মঙ্গলবার সকালে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে তারা এই কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উপদেষ্টা সদস্য অ্যাডভোকেট গোলাম কবির, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট সোলায়মান […]

নাচোলে গণসংযোগ ও দাওয়াতি সভা জামায়াতের

নাচোলে গণসংযোগ ও দাওয়াতি সভা জামায়াতের চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জামায়াতে ইসলামীর গণসংযোগ ও দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার রাত ৯টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পৌরসভার ৭নং ওয়ার্ড শাখা এর আয়োজন করে। গণসংযোগ শেষে নাচোল মধ্যবাজারে দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর আমির মনিরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য দেন+ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও […]

বালিয়াডাঙ্গায় উত্তম কৃষিচর্চার মাধ্যমে আম উৎপাদন বিষয়ে কর্মশালা

বালিয়াডাঙ্গায় উত্তম কৃষিচর্চার মাধ্যমে আম উৎপাদন বিষয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে ‘আম রপ্তানির জন্য চুক্তিবদ্ধ চাষের মাধ্যমে উত্তম কৃষিচর্চা (জিএপি ও হ্যাজার্ড অ্যানালাইসিস ক্রিটিক্যাল পয়েন্টের (এইচএসিসিপি) মাধ্যমে নিরাপদ আম উৎপাদন এবং এর প্রক্রিয়াজাতকরণ পণ্যের প্রশিক্ষণ কর্মশালা-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলার সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের […]

অ্যাথলেটিকস প্রশিক্ষণ নিচ্ছেন ৪০ শিক্ষার্থী

অ্যাথলেটিকস প্রশিক্ষণ নিচ্ছেন ৪০ শিক্ষার্থী ‘সুস্থ দেহে সুন্দর মন’- এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে বালক-বালিকাদের অ্যাথলেটিকস প্রশিক্ষণ-২০২৫। চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিস ১১ দিনের এই প্রশিক্ষণের আয়োজন করেছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহারে মাসুদ-উল-হক ইনস্টিটিউটে প্রধান অতিথি হিসেবে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত […]

গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। এতে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মোহাম্মদ মাসুম, চৌডালা ইউপি চেয়ারম্যান গোলাম […]

লিড নিয়েও অস্বস্তিতে দিন শেষ করলো টাইগাররা

লিড নিয়েও অস্বস্তিতে দিন শেষ করলো টাইগাররা চট্টগ্রাম টেস্টে ৩ উইকেটে ২০৫ রান নিয়ে দ্বিতীয় দিনের চা-বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। বড় লিডের স্বপ্ন ছিল স্বাগতিকদের। কিন্তু শেষ সেশনে এসে ব্যাটিং ধসের মুখে পড়তে হলো নাজমুল হোসেন শান্তর দলকে। এই সেশনে ৩০ ওভারে মাত্র ৮৬ রান তুলতে গিয়ে ৪টি উইকেট হারিয়েছে বাংলাদেশ। ২৫৯ থেকে ২৭৯-এই ২০ রানের […]

নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি

নতুন লুকে নজর কাড়লেন ব্লেক লাইভলি নিউইয়র্ক সিটির ‘জ্যাজ অ্যাট লিঙ্কন সেন্টার’-এ গত রোববার অনুষ্ঠিত হলো অ্যানাদার সিম্পল ফেভার ছবির প্রিমিয়ার। ২০১৮ সালের জনপ্রিয় সিনেমা অ্যা সিম্পল ফেভারের সিক্যুয়েল উপলক্ষে আয়োজিত এ জমকালো অনুষ্ঠানে আলো ছড়ালেন অভিনেত্রী ব্লেক লাইভলি। সে সময় তার সঙ্গে ছিলেন অভিনেত্রীর স্বামী রায়ান রেনল্ডস, ছবির পরিচালক পল ফিগ ও সহ-অভিনেত্রী আনা […]

ঋতুপর্ণার নতুন সিনেমার পোস্টার নিয়ে চলছে বিতর্ক

ঋতুপর্ণার নতুন সিনেমার পোস্টার নিয়ে চলছে বিতর্ক ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ‘ম্যাডাম সেনগুপ্ত’ শিগগির মুক্তি পেতে যাচ্ছে। এ সিনেমা পোস্টার প্রকাশ্যে এসেছে। এরপরই শুরু হয়েছে পোস্টারটি নিয়ে তুমুল বিতর্ক। ‘ম্যাডাম সেনগুপ্ত’ সিনেমাটির গল্প গড়ে উঠেছে সুকুমার রায়ের আবোল তাবোল হত্যা রহস্যকে কেন্দ্র করে। সে কারণেই প্রকাশ করা এ সিনেমার পোস্টার জুড়ে রয়েছে সুকুমার রায়ের আবোল তাবোল […]

প্রেক্ষাগৃহে আসছে জয়ার নতুন সিনেমা

প্রেক্ষাগৃহে আসছে জয়ার নতুন সিনেমা দুই নারী, জয়া ও তার সহকারী শারমিনের সম্পর্কের উত্থান-পতনের গল্পে নির্মিত সিনেমা ‘জয়া আর শারমিন’ নির্মাণের পাঁচ বছর পর প্রেক্ষাগৃহে আসছে। এটি নির্মাণ করেছেন পিপলু আর খান। করোনা মহামারীর সময়ে শুরু হয়েছিলো এই সিনেমার শুটিং। মাত্র ১৫ দিনে, মহামারির কঠিন সময়ে সীমিত একটি টিমের সহযোগিতায় সিনেমাটি নির্মিত হয়েছে। কোভিডের সময়, […]

মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমন আইনের মামলায় মো. মিলন মিয়া নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেন আদালত। সোমবার চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডিত মিলন জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের […]