শনিবার, ১৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ জিলকদ, ১৪৪৭ হিজরি

বিটিসিএলের ইন্টারনেট প্যাকেজে বড় আপগ্রেড

বিটিসিএলের ইন্টারনেট প্যাকেজে বড় আপগ্রেড গ্রাহকদের উন্নত ও দ্রুতগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করতে, মাসিক মূল্য অপরিবর্তিত রেখে বিটিসিএল তাদের সব বিদ্যমান ইন্টারনেট প্যাকেজে সর্বোচ্চ তিনগুণ পর্যন্ত গতি বৃদ্ধি করেছে। এই উদ্যোগের ফলে গ্রাহকরা একই খরচে আগের তুলনায় অনেক বেশি গতির ইন্টারনেট সুবিধা পাবেন। এতে অনলাইন শিক্ষা, অফিসিয়াল কাজ, ভিডিও স্ট্রিমিং ও গেমিংসহ বিভিন্ন স্মার্ট সেবা […]

পোস্টাল ব্যালট খামে রাজনৈতিক প্রচারণা চালানো দণ্ডনীয় অপরাধ : নির্বাচন কমিশন

পোস্টাল ব্যালট খামে রাজনৈতিক প্রচারণা চালানো দণ্ডনীয় অপরাধ : নির্বাচন কমিশন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের ১২১টি দেশে ৭ লাখ ৬৭ হাজার ২৮ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর কাজ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এদিকে ডাকযোগে পাঠানো এই ব্যালট খামের ওপর কোনো কিছু লিখে রাজনৈতিক […]

নির্দিষ্ট সময়ের আগেই কেপিএম থেকে ৯১৪ টন কাগজ গেল ইসিতে

নির্দিষ্ট সময়ের আগেই কেপিএম থেকে ৯১৪ টন কাগজ গেল ইসিতে নিদিষ্ট সময়ের আগে কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) থেকে বিএসও’র মাধ্যমে ইসিতে গেল ৯১৪ টন কাগজ। যার বাজার মূল্য ১১ কোটি টাকার বেশি বলে জানা গেছে। রবিবার সকালে কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শহীদ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের […]

বক্স অফিসে ঝড় তুলেছে প্রভাসের ‘দ্য রাজাসাব’

বক্স অফিসে ঝড় তুলেছে প্রভাসের ‘দ্য রাজাসাব’ নতুন বছরটা বড়পর্দায় শুরু করলেন দক্ষিণী সিনেমার সুপার স্টার প্রভাস। মারুতি পরিচালিত তার নতুন সিনেমা ‘দ্য রাজাসাব’ মুক্তি পেয়েছে গত শুক্রবার। ফ্যান্টাসি হরর-কমেডি ঘরানার এ সিনেমাটি একযোগে তেলেগু, তামিল, কন্নড়, মালায়ালাম ও হিন্দি ভাষায় বিশ্বের প্রায় ৩ হাজার ২০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির পরপরই সমালোচকদের কাছ থেকে ব্যাপক […]

বিয়ে করলেন শিরোনামহীনের শেখ ইশতিয়াক

বিয়ে করলেন শিরোনামহীনের শেখ ইশতিয়াক দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীনের বর্তমান ভোকালিস্ট শেখ ইশতিয়াক বিয়ে করেছেন। গত শনিবার রাজধানীর ৩০০ ফিট এলাকার একটি রিসোর্টে পারিবারিক ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। জমকালো এই আয়োজনে সংগীত অঙ্গনের বহু পরিচিত মুখ ও তারকাকে আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ব্যান্ড শিরোনামহীনের শিল্পীদের সংগীত পরিবেশনা, যেখানে […]

যে কারণে ভাঙছে তাহসান-রোজার সংসার

যে কারণে ভাঙছে তাহসান-রোজার সংসার জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের দ্বিতীয় সংসার ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ের এক বছর পূর্ণ হতে না হতেই এই বিচ্ছেদের খবর সামনে এলো। আর এ বিষয়টি তাহসান নিজেই নিশ্চিত করেছেন। জানা গেছে, গত বছরের জুলাই থেকে তারা আলাদা থাকছেন এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে […]

ক্ষুদ্রঋণ ব্যাংক অধ্যাদেশ ইতিবাচক ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ : সিডিএফ

ক্ষুদ্রঋণ ব্যাংক অধ্যাদেশ ইতিবাচক ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ : সিডিএফ ক্ষুদ্রঋণ ব্যাংক অধ্যাদেশ ২০২৫ নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে যে বিতর্ক ও প্রশ্ন উঠেছে, তার জবাবে অবস্থান স্পষ্ট করেছে ক্ষুদ্রঋণ প্রদানকারী সংগঠনগুলোর জাতীয় নেটওয়ার্ক—ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ)। সংগঠনটি বলছে, প্রস্তাবিত ক্ষুদ্রঋণ ব্যাংক অধ্যাদেশ ক্ষুদ্রঋণবান্ধব নয় কিংবা এটি মুনাফাভিত্তিক উদ্যোগ—এ ধরনের আশঙ্কার সঙ্গে অধ্যাদেশের মূল দর্শনের কোনো […]

বাঘ-হাতি শিকারে ১২ বছরের জেল, ১৫ লাখ টাকা জরিমানার বিধান

বাঘ-হাতি শিকারে ১২ বছরের জেল, ১৫ লাখ টাকা জরিমানার বিধান ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তন এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় দেশের জীববৈচিত্র্য, বন ও বন্যপ্রাণী সুরক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে অন্তর্বতী সরকার। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে প্রকাশিত ‘বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) অধ্যাদেশ’ জারি করে তা বিজি প্রেসের ওয়েবসাইটে গেজেট আকারে […]

প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর কাজ সম্পন্ন করেছে ইসি

প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর কাজ সম্পন্ন করেছে ইসি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের ১২১টি দেশে ৭ লাখ ৬৭ হাজার ২৮ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর কাজ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সূত্র জানায়, গত ২০ ডিসেম্বর থেকে পর্যায়ক্রমে প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়। […]

গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর নির্ভরযোগ্য পূর্ণাঙ্গ বাংলা পাঠ প্রকাশ

গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর নির্ভরযোগ্য পূর্ণাঙ্গ বাংলা পাঠ প্রকাশ গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২)-এর একটি হালনাগাদ ও নির্ভরযোগ্য পূর্ণাঙ্গ বাংলা পাঠ প্রকাশ করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পূর্ণাঙ্গ বাংলা পাঠের প্রজ্ঞাপনটি বিজি প্রেসের ওয়েবসাইটে গেজেট আকারে […]