তোমাকে পেয়েছি আমি রেডিও মহানন্দা

তোমাকে পেয়েছি আমি রেডিও মহানন্দা বৃষ্টি আরা খাতুন তোমাকে পেয়েছি তাই তো শিখেছি কীভাবে আপন করে নিতে হয় মানুষকে জাতি ধর্ম ভেদাভেদ সবকিছু ভুলে তুমি শিখিয়েছ সাহসী হয়ে লড়তে সাধারণ মানুষের পাশে বন্ধু হয়ে দাঁড়াতে তোমাকে পেয়েছি আমি রেডিও মহানন্দা তাই তো হয়েছি আজ আমি কথাবন্ধু ছন্দা তোমার আলোয় হয়েছি আলোকিত তোমার জন্যই করতে পেরেছি […]
কৃষি ইপিজেড হলে ৫০ হাজার বেকারের কর্মসংস্থান হবে : সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে চেম্বার সভাপতি

কৃষি ইপিজেড হলে ৫০ হাজার বেকারের কর্মসংস্থান হবে : সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে চেম্বার সভাপতি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ বলেছেন, জেলার সদর উপজেলার আমনুরায় রেলওয়ে স্টেশন রয়েছে। এর চারপাশে বিপুল পরিমাণ কৃষিজমি রয়ে রয়েছে। কাজেই সেখানে কৃষিভিত্তিক ইপিজেড বা বিশেষ অর্থনৈতিক জোন করা গেলে জেলা ও জেলার আশপাশের উৎপাদিত কৃষিপণ্য রেলযোগে […]
অন্ধ কল্যাণ সমিতির রজতজয়ন্তী উদযাপন

অন্ধ কল্যাণ সমিতির রজতজয়ন্তী উদযাপন বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ শাখার রজতজয়ন্তী উৎসব উদযাপিত হয়েছে। শনিবার শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানান আয়োজনে এই রজতজয়ন্তী উদযাপন করা হয়। সকাল ১০টায় জেলাশহরের বালিগ্রামে সমিতির কার্যালয় চত্বরে জাতীয় সংগীতের মধ্যদিয়ে জাতীয় ও সমিতির পতাকা উত্তোলন করা হয়। এরপর বেলুন উড্ডয়ন করা হয়। পরে বর্ণাঢ্য শোভাযাত্রাটি সমিতি চত্বর থেকে শুরু […]
চাঁপাইনবাবগঞ্জে বৈশাখী টিভির বিশ বছর পূর্তি উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে বৈশাখী টিভির বিশ বছর পূর্তি উদযাপন বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘বৈশাখী’র বিশ বছর পূর্তি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে র্যালি, আলোচনা সভা ও কেক কাটা হয়েছে। শনিবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভা শেষে কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা […]
মাদরাসা শিক্ষার সম্প্রসারণ ও মানোন্নয়নে উদ্যোগ নেয়া হয়েছে : চাঁপাইনবাবগঞ্জে মাদরাসা বোর্ডের চেয়ারম্যান

মাদরাসা শিক্ষার সম্প্রসারণ ও মানোন্নয়নে উদ্যোগ নেয়া হয়েছে : চাঁপাইনবাবগঞ্জে মাদরাসা বোর্ডের চেয়ারম্যান সারাদেশের মাদরাসা শিক্ষার সম্প্রসারণ ও মানোন্নয়ন করার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যন অধ্যাপক মিঞা মো. নূরুল হক। শনিবার চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ সাটু হলে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। হিফজুল হাদিস পাঠ প্রতিযোগিতা ও হিফজসম্পন্নকারী শিক্ষার্থীদের সম্মাননা […]
পণ্য বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

পণ্য বিক্রয় কেন্দ্রের উদ্বোধন ‘ঐতিহ্যের পথ ধরে, শুদ্ধতার টানে—চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে আমরা আসছি আরো বড় পরিসরে’ এ স্লোগানকে সামনে রেখে এরফান ব্র্যান্ডের পণ্য বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে জেলা শহরের বাতেন খাঁ মোড়ে এ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন এরফান গ্রুপের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন , জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম, সিনিয়র […]
শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল জামায়াত

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল জামায়াত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার সকালে শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এই সংবর্ধনা দেয়া হয়। উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. সাদিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. বাবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য […]
অবশেষে জয়ের দেখা পেলো ইংল্যান্ড

অবশেষে জয়ের দেখা পেলো ইংল্যান্ড পার্থে সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডকে দুইদিনেই হারিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। এরপর ইংল্যান্ড সিরিজও হেরেছে। অবশেষে মেলবোর্নে অ্যাশেজের চতুর্থ টেস্টে এসে প্রতিশোধ নিতে পারলো ইংলিশরা। এবার তারা দুইদিনেই হারালো অস্ট্রেলিয়াকে। শুধু তাই নয়, ১৯ টেস্ট পর প্রথমবার এবং প্রায় ১৫ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেলো ইংল্যান্ড। ইংল্যান্ডের টপ অর্ডার […]
দুবাই থেকে আসছে হীরাখচিত বিপিএলের ট্রফি

দুবাই থেকে আসছে হীরাখচিত বিপিএলের ট্রফি বরাবরের মতো নানা নেতিবাচকতা নিয়েই শুরু হয়েছে বিপিএলের আসর। আসর শুরুর আগে বিতর্কিত অনেক ঘটনা ঘটেছে। তার মধ্যে অন্যতম একটি ঘটনা-টুর্নামেন্ট শুরুর আগে ট্রফি না আসা। সাধারণত টুর্নামেন্ট শুরুর আগে অধিনায়করা ট্রফি সামনে রেখে ফটোসেশন করেন। সেই সুযোগ এবার হয়নি। তবে বিসিবির দাবি, বিপিএলের জন্য তারা হীরাখচিত ট্রফি নিয়ে […]
মাঠেই হার্ট অ্যাটাকে মারা গেলেন ঢাকার কোচ জাকি

মাঠেই হার্ট অ্যাটাকে মারা গেলেন ঢাকার কোচ জাকি বিপিএলে ম্যাচ শুরুর আগে নিয়মমাফিক দলের সঙ্গে মাঠে এসেছিলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। কে জানতো, এই দিনটিই হবে তার শেষ দিন! খেলোয়াড়দের সঙ্গে প্রস্তুতিতে ছিলেন। হঠাৎ দলের ডাগআউটের কাছে পড়ে যান মাহবুব। তাৎক্ষণিক দলের ফিজিও তার সম্ভাব্য হার্ট অ্যাটাকের বিষয়টি বুঝতে পেরে সিপিআর দিতে […]