মারা গেছেন কিংবদন্তি অভিনেতা উডো কিয়ার

মারা গেছেন কিংবদন্তি অভিনেতা উডো কিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্রের কিংবদন্তি জার্মান অভিনেতা উডো কিয়ার মারা গেছেন। ৮১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন কিয়ারের দীর্ঘদিনের সঙ্গী এবং শিল্পী ডেলবার্ট ম্যাকব্রাইড। পাঁচ দশকেরও বেশি সময় ধরে অভিনয় জগতে কিয়ার যে স্বাক্ষর রেখে গেছেন, তা একাধারে ছিল ব্যতিক্রমী, অদ্ভুত, শিল্পসম্মত এবং একই […]
আসছে ঈদে মুক্তি পাচ্ছে বুবলী-আদরের ‘পিনিক’

আসছে ঈদে মুক্তি পাচ্ছে বুবলী-আদরের ‘পিনিক’ আদর আজাদ ও শবনম বুবলীকে নিয়ে নির্মিত ‘পিনিক’ ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ তৈরি হয়েছিল শুটিং শুরুর পর থেকেই। ২০২৪ সালের শেষ দিকে যখন ছবির কাজ শুরু হয়, তখনই নির্মাতা-প্রযোজকের পক্ষ থেকে জানানো হয়েছিল ছবিটি এ বছরের রোজার ঈদে মুক্তি পাবে। সেই অনুযায়ী প্রস্তুতিও চলছিল। কিন্তু শেষ মুহূর্তে পরিকল্পনায় আসে […]
অ্যামাজন প্রাইমে যুক্ত হলো বাংলাদেশের ‘ওমর’

অ্যামাজন প্রাইমে যুক্ত হলো বাংলাদেশের ‘ওমর’ আমেরিকার জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে যুক্ত হলো ঢাকার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের আলোচিত সিনেমা ‘ওমর’। থ্রিলার, টুইস্ট আর হালকা কমেডিতে ভরপুর এ ছবিটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে জায়গা পাওয়ায় আনন্দিত ছবির সংশ্লিষ্টরা। বিদেশি দর্শকদের কথা বিবেচনায় ইংরেজি সাবটাইটেলও যুক্ত করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। […]
সাংবাদিকদের নিয়ে ‘চায়ের আড্ডা’ অধ্যাপক শাহজাহানের প্রত্যাশা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের

সাংবাদিকদের নিয়ে ‘চায়ের আড্ডা’ অধ্যাপক শাহজাহানের প্রত্যাশা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা সাংবাদিকদের বলেছেন, আপনারা জাতির বিবেক, আপনারা সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন, আপনাদের কাছে এটাই আমার প্রত্যাশা। সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর ও শিবগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে ‘চায়ের আড্ডায়’ তিনি এ কথা বলেন। নিজেকে […]
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৫ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৫ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ২ জন ও বহির্বিভাগে ২ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন শনাক্ত হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১২ জন রোগী। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে […]
আসন্ন নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চাই : প্রধান উপদেষ্টা

আসন্ন নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চাই : প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য কমনওয়েলথের পূর্ণ সমর্থন চেয়েছেন। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এ সমর্থন চান। এ সময় তিনি বলেন, “আমাদের গণতান্ত্রিক রূপান্তর এবং আসন্ন সাধারণ […]
নির্বাচনের বাজেট নিয়ে উদ্বেগের কারণ নেই : অর্থ উপদেষ্টা

নির্বাচনের বাজেট নিয়ে উদ্বেগের কারণ নেই : অর্থ উপদেষ্টা অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রয়োজনীয় বাজেট নিয়ে চিন্তার কোনো কারণ নেই। নির্বাচন কমিশনের জরুরি প্রয়োজন হলে প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করা সম্ভব। তিনি আরো বলেন, নির্বাচনের তফশিল ঘোষণার পরও জরুরি ব্যয়ের প্রয়োজন দেখা দিলে তা মেটানো যাবে। এ নিয়ে অর্থ […]
গুজব ও অপতথ্যের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে গণমাধ্যমকে : কর্মশালায় তথ্য উপদেষ্টা

গুজব ও অপতথ্যের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে গণমাধ্যমকে : কর্মশালায় তথ্য উপদেষ্টা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, গুজব ও অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকে শক্ত অবস্থান নিতে হবে। একই সঙ্গে গণমাধ্যমের ওপর জনগণের আস্থাহীনতা দূর করতে হবে। সোমবার বাংলাদেশ প্রেস কাউন্সিলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের অংশগ্রহণে ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ […]
এনআইডি সংশোধন কার্যক্রম সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত

এনআইডি সংশোধন কার্যক্রম সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ভোটার তালিকা প্রস্তুত ও প্রিন্টের গুরুত্বপূর্ণ কাজ শুরু করেছে। স্বচ্ছ ও নির্ভুলভাবে এই কাজটি সম্পন্ন করতে ভোটার এলাকা স্থানান্তর (মাইগ্রেশন) এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের কাজ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে নতুন ভোটার নিবন্ধন ও সংশোধনের আবেদন […]
এবার মালয়েশিয়াতেও সোশ্যাল মিডিয়া ব্যবহারের সর্বনিম্ন বয়স ১৬

এবার মালয়েশিয়াতেও সোশ্যাল মিডিয়া ব্যবহারের সর্বনিম্ন বয়স ১৬ নতুন বছরে ১৬ বছরের কমবয়সী শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট খোলার সুযোগ বন্ধ করার পরিকল্পনা করছে মালয়েশিয়া সরকার। বলা হচ্ছে, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজদিল রবিবার বলেছেন, সরকার দেখছে অস্ট্রেলিয়া ও অন্যান্য দেশ অনলাইনে বয়সসীমা কিভাবে আরোপ করেছে। তিনি বলেন, […]