গোবরাতলায় প্রশিক্ষণ ও ফলের চারা বিতরণ

গোবরাতলায় প্রশিক্ষণ ও ফলের চারা বিতরণ চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ‘এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ-ড্রাউট’ (ইসিসিসিপি-ড্রাউট) প্রকল্পের সিসিএজি সদস্যদের নিয়ে খরাসহিষ্ণু ফল ও ফসলের চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ এবং খরাসহিঞ্চু ফলের চারা বিতরণ করা হয়েছে। বুধবার জেলার সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের পলশায় অবস্থিত রেডিও মহানন্দার সেমিনার কক্ষে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন- […]

গোমস্তাপুরে ধ্বংস করা হয়েছে পৌনে ২ লাখ টাকার অবৈধ জাল

গোমস্তাপুরে ধ্বংস করা হয়েছে পৌনে ২ লাখ টাকার অবৈধ জাল চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পৌনে দুই লাখ টাকার অবৈধ জাল ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে পুনর্ভবা নদীতে অবৈধ জাল অপসারণে অভিযান চালিয়ে জালগুলো আটক করে। অভিযানে ১৫টি চায়না দুয়ারি জাল ও ১টি সুতি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো রহনপুরস্থ […]

শিবগঞ্জে ১৫২ নারীর মধ্যে চেক ও সনদ বিতরণ

শিবগঞ্জে ১৫২ নারীর মধ্যে চেক ও সনদ বিতরণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ শীর্ষক প্রকল্পের আওতায় ১৫২ জন নারীর মধ্যে প্রায় দেড় কোটি টাকার চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে নারী কর্মীদের মধ্যে তাদের সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদপত্র বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় […]

গোমস্তাপুরে হাত ধোয়া দিবস পালিত

গোমস্তাপুরে হাত ধোয়া দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে শোভাযাত্রার আয়োজন করে রহনপুর পৌরসভা। এতে অংশ নেন- গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার ও রহনপুর পৌর প্রশাসক নিশাত আনজুম অনন্যা, রহনপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা খাইরুল হক, এলজিইডির সিডিএ কর্মকর্তা সিরাজুল ইসলাম, রহনপুর পৌরসভার সহকারী প্রকৌশালী […]

জরায়ুর ক্যান্সার প্রতিরোধে দেয়া হবে মাসব্যাপী টিকা

জরায়ুর ক্যান্সার প্রতিরোধে দেয়া হবে মাসব্যাপী টিকা চাঁপাইনবাবগঞ্জে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন-২০২৪ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে বিশ^ স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় সিভিল সার্জন অফিস এই সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- রাজশাহী বিভাগীয় কমিশনার ও সরকারের অতিরিক্ত সচিব ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। সিভিল […]

ব্যবসায়ীদের সৎভাবে ব্যবসা পরিচালনার আহ্বান : টাস্কফোর্স কমিটির সভায় বিভাগীয় কমিশনার

ব্যবসায়ীদের সৎভাবে ব্যবসা পরিচালনার আহ্বান : টাস্কফোর্স কমিটির সভায় বিভাগীয় কমিশনার চাঁপাইনবাবগঞ্জে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য নির্ধারণ সম্পর্কিত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ন কবীর। এসময় তিনি বলেন, আপনারা খেয়াল রাখবেন, কোনো ব্যবসায়ী যেন কোনো পণ্য অতিরিক্ত মজুত করে […]

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা পুলিশ। তাকে গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর বাগিচাপাড়ার মৃত হাসান আলী ওরফে হুয়েনের ছেলে মো. মফিজ উদ্দিন ওরফে মুস্তাফিজ। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. আরমান […]

কৃষিপণ্য পরিবহনে চালু হলো স্পেশাল ট্রেন, বনলতাতেও নেয়া যাবে

কৃষিপণ্য পরিবহনে চালু হলো স্পেশাল ট্রেন, বনলতাতেও নেয়া যাবে   নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী বাজার দর নিয়ন্ত্রণে মঙ্গলবার থেকে চালু হয়েছে ‘কৃষিপণ্য স্পেশাল ট্রেন’। দেশের দক্ষিণ ও উত্তর অঞ্চল থেকে সপ্তাহে তিন দিন এই বিশেষ ট্রেনে রাজধানী ঢাকাতে কম খরচে সবজি ও কৃষিপণ্য পরিবহন করার সুবিধা পাবেন কৃষক ও ব্যবসায়ীরা। কৃষিপণ্যের মূল্য নিয়ন্ত্রণ, সড়কপথে চাঁদাবাজি ও হয়রানি […]

চাঁপাইনবাবগঞ্জে বাল্য বিয়েকে লাল কার্ড প্রদর্শন

চাঁপাইনবাবগঞ্জে বাল্য বিয়েকে লাল কার্ড প্রদর্শন চাঁপাইনবাবগঞ্জে বাল্য বিয়েকে লাল কার্ড দেখিয়েছেন একটি অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা। ‘শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিয়ে বন্ধে, ইউনিসেফের অর্থায়নে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ’ প্রকল্পের আয়োজনে ধর্মীয় নেতাদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণে তারা এই লালকার্ড প্রদর্শন করেন। তিনদিনের প্রশিক্ষণে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মোট ২০ জন […]

চাঁপাইনবাবগঞ্জে মানসিক স্বাস্থ্য দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে মানসিক স্বাস্থ্য দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে সোমবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। ‘কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য, অগ্রাধিকার দেয়ার সময় এখনই’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিভিল সার্জন কার্যালয় এই কর্মসূচির আয়োজন করে। সকাল সাড়ে ১০টায় সিভিল সার্জন কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভায় […]