রেডিও মহানন্দার কর্মীদের দিনব্যাপী প্রশিক্ষণ

রেডিও মহানন্দার কর্মীদের দিনব্যাপী প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জের একমাত্র কমিউনিটি রেডিও, রেডিও মহানন্দার কর্মী ও স্বেচ্ছাসেবকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘এম্পাওয়ারিং কমিউনিটি রেডিও কন্টেন্ট ক্রিয়েশন : অ্যাড্রেসিং মিস/ডিজইনফরমেশন অ্যান্ড হেট স্পিচ’ বিষয়ে এই প্রশিক্ষণ দেয়া হয়। বৃহস্পতিবার সকালে জেলাশহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নকীব হোসেন মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউনেস্কো ঢাকা […]
শিবগঞ্জে আমানতের টাকা ফেরত ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

শিবগঞ্জে আমানতের টাকা ফেরত ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উন্মুক্ত আদর্শ সমাজ উন্নয়ন সংস্থায় প্রায় ১ হাজার ৭০০ গ্রাহকের আমানত করা প্রায় ১৫ কোটি টাকা ফেরত ও গ্রাহকদের নামে মিথ্যা চেকের মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ভুক্তভোগী গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীরা এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তারা […]
হুজরাপুরে বৃক্ষ রোপণ ও চারা বিতরণ

হুজরাপুরে বৃক্ষ রোপণ ও চারা বিতরণ চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন মহানন্দা দারিদ্র্য বিমোচন সংস্থা। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের হুজরাপুর এলাকায় বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি। এ সময় উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নারী কাউন্সিলর নাজনীন ফাতেমা জিনিয়া, পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান […]
নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে স্মারকিলিপি

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে স্মারকিলিপি চাঁপাইনবাবগঞ্জে স্বীকৃতিপ্রাপ্ত সকল চলমান নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে। বুধবার চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের মাধ্যমে স্মারলিপিটি দেয় ‘নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী পরিষদ।’ স্মারকলিপিতে আরো বলা হয়, ‘শিক্ষা কারিকুলাম এবং শিক্ষার্থীদের পাঠদান প্রক্রিয়া সরকারি, এমপিও, নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানে অভিন্ন হওয়া […]
এবার পাঁচ উপজেলার ১৫৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব : চাঁপাইনবাবগঞ্জে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা

এবার পাঁচ উপজেলার ১৫৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব : চাঁপাইনবাবগঞ্জে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা এবার চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫টি উপজেলায় ১৫৬টি পুজামণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব। উৎসবকে সামনে রেখে জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। সভায় বক্তব্য দেন- পুলিশ সুপার […]
বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত

বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে বুধবার বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত হয়েছে। সকালে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে দিবসটি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন- বিডিপিএ জেলা শাখার সহসভাপতি মো. ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান সুইট, সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল আমিনসহ […]
রাজাবাড়ীতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানদের সাথে প্রয়াসের পরামর্শ সভা

রাজাবাড়ীতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানদের সাথে প্রয়াসের পরামর্শ সভা রাজশাহীর রাজাবাড়ীতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর প্রধানদের সাথে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির রুরাল মাইক্রোএন্টারপাইজেস ট্রান্সফরমেশন আরএমটিপি প্রকল্প বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজাবাড়ীহাট দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের […]
গাভী পালনের স্থানটি পরিষ্কার রাখুন : প্রয়াসের অনাবাসিক প্রশিক্ষণে ডা. মোস্তফা

গাভী পালনের স্থানটি পরিষ্কার রাখুন : প্রয়াসের অনাবাসিক প্রশিক্ষণে ডা. মোস্তফা চাঁপাইনবাবগঞ্জে গাভী পালন বিষয়ক অনাবাসিক প্রশিক্ষণ ও বাজার সংযোগ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহায়তায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির রুরাল মাইক্রোএন্টারপাইজেস ট্রান্সফরমেশন-আরএমটিপি প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রকল্পের ভ্যালু চেইনে সম্পৃক্ত স্টেকহোল্ডারদের উন্নয়নের মাধ্যমে দুধ উৎপাদন ও দুগ্ধজাতীয় পণ্যের বহুমুখীকরণের […]
নাচোলে হুইসেল ব্লোয়ার অন্তর্ভুক্তিকরণ সভা

নাচোলে হুইসেল ব্লোয়ার অন্তর্ভুক্তিকরণ সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ডেমোক্রেসি ওয়াচের আস্থা প্রকল্পের যুব ফোরাম ও সিভিল প্ল্যাটফরমের সদস্যদের উদ্বুদ্ধকরণে হুইসেল ব্লোয়ার অন্তর্ভুক্তিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার বিআরডিবি হলরুমে সমাজসেবা অফিসার সোহেল রানার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সুইজারল্যান্ড সরকারের আর্থিক সহায়তায় যুব ফোরাম ও সিভিল প্ল্যটফরমের ৩০ জন সদস্য, উপজেলা প্রশাসনের কর্মকর্তা […]
র্যাবের অভিযানে ভোলাহাটে ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

র্যাবের অভিযানে ভোলাহাটে ফেনসিডিলসহ গ্রেপ্তার ২ চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার সোনাজাল এলাকা থেকে ৪৮৮ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। মঙ্গলবার বিকেলে র্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- ভোলাহাট উপজেলার পাঁচটিকরি গ্রামের মৃত এস্তাব আলীর ছেলে মো. শহিদুল ইসলাম (৪১) ও শিবগঞ্জ উপজেলার জমিনপুর গ্রামের মো. শরিফুল ইসলামের ছেলে মো. আনোয়ারুল […]