ডেঙ্গুতে একদিনে চাঁপাইনবাবগঞ্জে সদর ও ভোলাহাটে আক্রান্ত ৪ রোগী হাসপাতালে

ডেঙ্গুতে একদিনে চাঁপাইনবাবগঞ্জে সদর ও ভোলাহাটে আক্রান্ত ৪ রোগী হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে শনাক্ত হতে শুরু করেছে ডেঙ্গু রোগী। ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫ জন। তাদের মধ্যে মঙ্গলবার আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৪ জন। অন্যদিকে মঙ্গলবার ছাড়পত্র দেয়া হয়েছে ২ জনকে। ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ জানান, মঙ্গলবার  আক্রান্ত হয়েছে ২ […]

বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন স্থানে সনাতন সম্প্রদায়ের বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে। স্বর্ণের দোকান মালিক, কারিগর ও কর্মকাররা পূজা-অর্চনার মধ্যদিয়ে দিনটি পালন করেন। মঙ্গলবার সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত এ পূজা অনুষ্ঠিত হয়। পূজা-অর্চনা শেষে আগত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। সনাতন ধর্মে বিশ্বাসীরা মনে করেন, বিশ্বকর্ম দেবতা হচ্ছেন শৈল্পিক ও তৈরির বা […]

মহানবীর (সা.) জীবনাদর্শ মেনে চললে ঘুষ-দুর্নীতি স্থান পাবে না : ঈদে মিলাদুন্নবীর আলোচনা সভায় জেলা প্রশাসক

মহানবীর (সা.) জীবনাদর্শ মেনে চললে ঘুষ-দুর্নীতি স্থান পাবে না : ঈদে মিলাদুন্নবীর আলোচনা সভায় জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। গত সোমবার (১২ রবিউল আওয়াল, ১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় এ উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জীবন, কর্ম ও শিক্ষার ওপর আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে জেলা প্রশাসন। জেলা […]

র‌্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ১০ গ্রাম হেরোইন উদ্ধার

র‌্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ১০ গ্রাম হেরোইন উদ্ধার চাঁপাইনববাগঞ্জ জেলার সদর উপজেলার ডালিমবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ১০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‌্যাব। গত সোমবার রাত সাড়ে ৯টায় ডালিমবাড়িয়া এলাকার একটি আমবাগানের ভেতর থেকে হেরোইনগুলো উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য জানিয়েছে। ওই সংবাদ বিজ্ঞপ্তিতে […]

গোবরাতলায় মাছচাষ বিষয়ে প্রশিক্ষণ শুরু

গোবরাতলায় মাছচাষ বিষয়ে প্রশিক্ষণ শুরু চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার গোবরাতলায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফ’র সহায়তায় এবং প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির আয়োজনে দুই দিনব্যাপী উন্নত ব্যবস্থাপনায় মাছচাষ বিষয়ক দক্ষতা উন্নয়নমূলক অনাবাসিক প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার প্রয়াসের গোবরাতলা ইউনিটে এই প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণের প্রথম দিনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুদ […]

ঝিলিম ইউপিতে জনসচেতনতা সৃষ্টিতে কর্মশালা

ঝিলিম ইউপিতে জনসচেতনতা সৃষ্টিতে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে জনসচেতনতা সৃষ্টির লক্ষে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে জেলার সদর উপজেলার ৩নং ঝিলিম ইউনিয়ন পরিষদের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম লুৎফুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আরো উপস্থিত ছিলেনÑ আমনুরা দারুল […]

চাঁপাইনবাবগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা

চাঁপাইনবাবগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা চাঁপাইনবাবগঞ্জে ছাত্র ও নাগরিক মতবিনিময় সভা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবন্দ। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে রবিবার বিকেলে শহরের শহীদ সাটু হলে চাঁপাইনবাবগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় বক্তব্য দেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা মাহিন সরকার, কুররাতুল আইন কানিজ, সাইফুল ইসলাম, ইফতেখার […]

শিবগঞ্জে বাল্যবিয়ে বন্ধে মতবিনিময় সভা

শিবগঞ্জে বাল্যবিয়ে বন্ধে মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে স্থানীয় জনপ্রতিনিধি, প্রভাব বিস্তারকারী স্টেকহোল্ডার-অংশীজনদের সঙ্গে এই সভার আয়োজন করে ইউনিসেফের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র স্ট্রেনদেনিক সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্প। মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহামুদুল হক […]

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ করলেন ব্যবসায়ীরা

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ করলেন ব্যবসায়ীরা চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছেন আমদানিকারকরা। পানামা পোর্ট লিংক লিমিটেডের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে চার দফা দাবিতে রবিবার থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছেন তারা। সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি কাজী শাহাবুদ্দীন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, […]

শিবগঞ্জে এক রাতেই তিন কর্মীকে কুপিয়েছে দুর্বৃত্তরা

শিবগঞ্জে এক রাতেই তিন কর্মীকে কুপিয়েছে দুর্বৃত্তরা   চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কৃষক দল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে পৃথক দুটি স্থানে এ ঘটনা ঘটে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ নিয়ে ক্ষোভ বিরাজ করছে উপজেলা বিএনপিতে। আহতরা হলেন- শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর […]