নাচোলে বজ্রপাত রোধে তালগাছের বীজ রোপণ

নাচোলে বজ্রপাত রোধে তালগাছের বীজ রোপণ চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বজ্রপাত রোধ ও জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি নিরসনে ৫ কিলোমিটার রাস্তার দুই পাশে তালবীজ রোপণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ফতেপুর ইউনিয়নের মির্জাপুর বাজার থেকে বীরেনবাজার হয়ে আলিশাহপুর মোড় পর্যন্ত এই তালবীজ রোপণ করা হয়। ডাসকো ফাউন্ডেশনের দুর্যোগ ভলান্টিয়ার ও সিএসইও সদস্যদের আয়োজনে রোপণকালে উপস্থিত ছিলেনÑ […]

শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল করিম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মারা যাওয়া যুবক শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের পার কৃষ্ণগোবিন্দপুর গ্রামের আবুল কাসেমের ছেলে। বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র ভৌমিক। তিনি জানান, দুপুরে আবদুল করিম নিজ বাড়ির […]

সম্মিলিত ব্যবসায়ী স্বার্থ উন্নয়ন ফোরামের সংবাদ সম্মেলন

সম্মিলিত ব্যবসায়ী স্বার্থ উন্নয়ন ফোরামের সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বর্তমান সভাপতি আব্দুল ওয়াহেদ ও চেম্বারের পরিচালনা পরিষদের পক্ষে সংবাদ সম্মেলন করেছে সম্মিলিত ব্যবসায়ী স্বার্থ উন্নয়ন ফোরাম। বুধবার জেলাশহরের নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত ৩১ আগস্ট একটি সংগঠনের ব্যানারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জ […]

কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করবে না পুলিশ : নবাগত পুলিশ সুপার

কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করবে না পুলিশ : নবাগত পুলিশ সুপার চাঁপাইনবাবগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেছেন, পুলিশ কোনো রাজনৈতিক দলের বা গ্রুপের এজেন্ডা বাস্তবায়নে কাজ করবে না। পুলিশ আইনের মধ্যে থেকেই তার দায়িত্ব পালন করবে। পুলিশ বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের অধীন কাজ করছে। বুধবার সকাল সাড়ে ১০টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে […]

নাচোলে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নাচোলে বিনামূল্যে বীজ ও সার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে নাচোলে ২০২৪-২৫ অর্থবছরে খরিফ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায়, গ্রীষ্মকালীন পেঁয়াজ ও মাসকালাই ফসলের আবাদ বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে বীজ ও রাসায়নিক […]

শিবগঞ্জে একই জায়গায় আরো ৩টি রাসেল’স ভাইপার

শিবগঞ্জে একই জায়গায় আরো ৩টি রাসেল’স ভাইপার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একই স্থান থেকে অর্থাৎ পাঁকা ইউনিয়নের গমেরচর এলাকার একটি ধানের ক্ষেতে আবারো তিনটি রাসেল’স ভাইপারের দেখা মিলেছে। পরে সাপগুলোকে মেরে পুঁতে ফেলেন কৃষকরা। ঘটনাটি বুধবার সকাল ১০টার দিকে। উল্লেখ্য, গত মঙ্গলবার ওই একই স্থানে ৯টি রাসেল’স ভাইপারের সন্ধান মেলে। পরে কৃষকরা সাপগুলোকে মেরে মাটিতে পুঁতে […]

গোমস্তাপুরে চাঁদাবাজি বন্ধের দাবিতে মিছিল

গোমস্তাপুরে চাঁদাবাজি বন্ধের দাবিতে মিছিল চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিএডিসির সার গুদামে কর্মরত শ্রমিকরা। মঙ্গলবার দুপুরে রহনপুর পৌর এলাকার নুনগোলায় অবস্থিত সার গুদামের শ্রমিকরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেন। পরে তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে উপজেলা নির্বাহী অফিসারকে স্মারকলিপি দেন।

যুব ফোরামের দক্ষতা বৃদ্ধি বিষয়ে প্রশিক্ষণ

যুব ফোরামের দক্ষতা বৃদ্ধি বিষয়ে প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে সংবেদনশীল অসাম্প্রদায়িক সমাজ গঠনে যুব নেতৃত্ব এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ক তিন দিনব্যাপী যুব ফোরামের নেতৃত্ব বিকাশ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার থেকে শহরের একটি কমিউনিটি সেন্টারে শুরু হওয়া এই প্রশিক্ষণ মঙ্গলবার শেষ হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন- জেলা যুব উন্নয়ন […]

গোমস্তাপুরে নদীতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

গোমস্তাপুরে নদীতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পুনর্ভবা নদীতে ডুবে আবু হানিফ নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে গোমস্তাপুর উপজেলার রহনপুর বেগুনবাড়ী এলাকায় পুনর্ভবা নদীতে ডুবে শিশুটি মারা যায়। মারা যাওয়া শিশু হানিফ ওই গ্রামের দুলাল আলীর ছেলে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, দুপুরে আবু […]

চাঁপাইনবাবগঞ্জে নতুন ডিসি হলেন আব্দুস সামাদ

চাঁপাইনবাবগঞ্জে নতুন ডিসি হলেন আব্দুস সামাদ চাঁপাইনবাবগঞ্জ জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সামাদ। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্কার ও গবেষণা অনুবিভাগে কর্মরত ছিলেন। তিনি ২৪তম বিসিএস ব্যাচের একজন সদস্য। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার উপসচিব মো. ইব্রাহিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে। একই প্রজ্ঞাপনে আরো ৩৪ […]