জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা : উন্নয়ন কাজ নির্দিষ্ট সময়ে সম্পন্ন করার তাগিদ জেলা প্রশাসকের

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা : উন্নয়ন কাজ নির্দিষ্ট সময়ে সম্পন্ন করার তাগিদ জেলা প্রশাসকের চাঁপাইনবাবগঞ্জে মঙ্গলবার সকাল থেকে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। জেলার সকল দপ্তরের প্রধানদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় স্ব স্ব দপ্তরের উন্নয়ন কাজগুলো […]
সদরে আইনশৃঙ্খলা কমিটির সভা

সদরে আইনশৃঙ্খলা কমিটির সভা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সভাসহ অন্যান্য কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সভাগুলো অনুষ্ঠিত হয়। আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. তাছমিনা খাতুন। সভায় গত মে ও জুন মাসের আইনশৃঙ্খলা বিষয়ক তথ্য তুলে […]
ভিক্ষুক পুনর্বাসন : আরো চারজনকে ছাগল প্রদান

ভিক্ষুক পুনর্বাসন : আরো চারজনকে ছাগল প্রদান চাঁপাইনবাবগঞ্জে ভিক্ষাবৃত্তি থেকে ফিরিয়ে এনে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে আরো চারজনকে ছাগল প্রদান করেছে সদর উপজেলা সমাজসেবা কার্যালয়। সরকারের ‘ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি’র আওতায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চারজনকে ৩টি করে ছাগল প্রদান করা হয়। মঙ্গলবার বিকেলে ছাগল বিতরণকালে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলাম […]
চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহের বাজার : বাড়তি দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ অন্য পণ্যের দাম স্থিতিশীল

চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহের বাজার : বাড়তি দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ অন্য পণ্যের দাম স্থিতিশীল চাঁপাইনবাবগঞ্জে চাল-ডাল, পেঁয়াজ, শাকবজিসহ সব ধরনের মাংসের বাজার স্থিতিশীল রয়েছে। শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের নিউমার্কেট কাঁচাবাজার ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে। মুদি দোকানদার আব্দুর রহমান বাবু জানান, চালের দাম জিরাশাইল প্রতি কেজি ৬৫-৭০ টাকা, আটাশ ধানের চাল প্রতি কেজি […]
পৌর পরিষদের মাসিক সাধারণ সভা : যেখানে সেখানে বর্জ্য না ফেলার আহ্বান মেয়রের

পৌর পরিষদের মাসিক সাধারণ সভা : যেখানে সেখানে বর্জ্য না ফেলার আহ্বান মেয়রের চাঁপাইনবাবগঞ্জ পৌর পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পৌরসভার সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র মো. মোখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পৌরবাসীর বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। কাউন্সিলরদের উদ্দেশ্যে পৌর মেয়র বলেছেন, পৌরবাসী যেন ড্রেনে কিংবা যেখানে সেখানে […]
বিসিএস কর্মকর্তাদের ৭৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মূল্যায়ন সভা

বিসিএস কর্মকর্তাদের ৭৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মূল্যায়ন সভা চাঁপাইনবাবগঞ্জে বিসিএস কর্মকর্তাদের ৭৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ-সমীক্ষা কার্যক্রম মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গালিভ খাঁন। তিনি তার বক্তব্যে প্রশিক্ষণগ্রহণকারী কর্মকর্তাদের মঙ্গল কামনা করে বলেন- আপনারা যেখানেই থাকুন […]
গোমস্তাপুরে আর্থিক সহায়তার চেক বিতরণ

গোমস্তাপুরে আর্থিক সহায়তার চেক বিতরণ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ত্রাণ তহবিলের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৭টি পরিবারের মধ্যে এই চেক বিতরণ করা হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান প্রধান অতিথি হিসেবে চেকগুলো বিতরণ করেন। […]
মিনি ফুটবল টুর্নামেন্ট : দ্বিতীয় রাউন্ডের শেষ খেলায় রেড ক্রিসেন্ট সোসাইটি জয়ী

মিনি ফুটবল টুর্নামেন্ট : দ্বিতীয় রাউন্ডের শেষ খেলায় রেড ক্রিসেন্ট সোসাইটি জয়ী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সোনার মোড়ে জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে গত ১২ জুলাই থেকে মিনি ফুটবল টুর্নামেন্ট চলছে। টুর্নামেন্টে জেলা সদরের বিভিন্ন এলাকার ২৪টি ফুটবল দল অংশ নিয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় টুর্নামেন্টের ২য় রাউন্ডের শেষ খেলায় […]
নাচোলে প্রাথমিক শিক্ষক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন

নাচোলে প্রাথমিক শিক্ষক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন আজিজুর সভাপতি সায়েম সম্পাদক চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন প্রাথমিক শিক্ষক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে আজিজুর রহমান সভাপতি ও আবু সায়েম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। গত বুধবার দুপুর ১২টায় নাচোল ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে গুঠইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেয়া বেগমের সভাপতিত্বে এ […]
চাঁপাইনবাবগঞ্জে কোটা আন্দোলন : ১২০ জনের নামে মামলা, গ্রেপ্তার ৫

চাঁপাইনবাবগঞ্জে কোটা আন্দোলন : ১২০ জনের নামে মামলা, গ্রেপ্তার ৫ চাঁপাইনবাবগঞ্জে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে অংশ নেয়ার ঘটনায় ১২ জনের নাম উল্লখসহ ১২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার রাতে পুলিশ বাদী হয়ে এ মামলাটি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান। পুলিশ এই মামলায় […]