শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

ঢাকায় হরিজনদের উচ্ছেদের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

ঢাকায় হরিজনদের উচ্ছেদের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ঢাকার ‘মিরনজিল্লা হরিজন কলোনী’তে ব্রিটিশ আমল থেকে বসবাসরত হরিজন সম্প্রদায়ের মানুষদের পুনর্বাসন না করে ঢাকা সিটি করপোরেশন কর্তৃক উচ্ছেদ করার প্রতিবাদ জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের হরিজনরা। বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন থেকে ৭ দফা দাবিও তুলে ধরেন তারা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ব্যানারে এই মানববন্ধন […]

চাঁপাইনবাবগঞ্জে দ্রুতই শুরু হবে পর্যটন কেন্দ্রের অবকাঠামো নির্মাণ কাজ : পর্যটন সচিব মোকাম্মেল হোসেন

চাঁপাইনবাবগঞ্জে দ্রুতই শুরু হবে পর্যটন কেন্দ্রের অবকাঠামো নির্মাণ কাজ : পর্যটন সচিব মোকাম্মেল হোসেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কর্তৃক গৃহীত শেখ হাসিনা সেতু সংলগ্ন এলাকায় পর্যটন কেন্দ্র নির্মাণ প্রকল্প পরিদর্শন করেছেন। এসময় তিনি জানিয়েছেন এর অবকাঠামো নির্মাণ কাজ আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকেই শুরু হবে […]

আলোকিত প্রজন্ম গড়তে অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : বিদ্যালয় পরিদর্শক

আলোকিত প্রজন্ম গড়তে অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে চরমোহনপুরে অভিভাবক সমাবেশে বিদ্যালয় পরিদর্শক চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর বিদ্যালয় পরিদর্শক মোহা. জিয়াউল হক। তিনি তার বক্তব্যে বলেন- আজকের প্রন্মকে আলোকিত প্রজন্ম হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শুধু […]

সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে ১৬৯তম সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রবিবার অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে ৮০ জন আদিবাসী শিক্ষার্থীর মধ্যে সরকারি উপবৃত্তি ও ৭ জন আদিবাসী শিক্ষার্থীকে বাইসাইকে দেয়া হয়েছে। দিনব্যাপী সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দেলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সদর উপজেলার গ্রাম উন্নয়ন সংগঠনের […]

রেডিও মহানন্দার উপদেষ্টা কমিটির সভা

রেডিও মহানন্দার উপদেষ্টা কমিটির সভা চাঁপাইনবাবগঞ্জের একমাত্র কমিউনিটি রেডিও ‘রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম’র উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত সংশোধিত কমিউনিটি রেডিও স্থাপন, সম্প্রচার ও পরিচালনা নীতিমালা-২০২২’ এর আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন- সদর উপজেলা নির্বাহী অফিসার ও রেডিও […]

সদর উপজেলা পরিষদের বাজেট ঘোষণা

সদর উপজেলা পরিষদের বাজেট ঘোষণা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বাজেট সভায় উপজেলা পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। বাজেটে এ বছর উপজেলার আয় ধরা হয়েছে ৬ কোটি ১৩ লাখ ৭৪ হাজার টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৬ লাখ ৫ হাজার […]

সিএমএসএমই সেক্টরে সচেতনতা বৃদ্ধির লক্ষে মতবিনিময়

সিএমএসএমই সেক্টরে সচেতনতা বৃদ্ধির লক্ষে মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র, মাঝারি ও শিল্প কারখানায় সিএমএসএমই সেক্টরে সচেতনতা বৃদ্ধির লক্ষে ব্যাংক কর্মকর্তা ও আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলার প্রান্তিক উদ্যোক্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় শহরের একটি রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অগ্রণী ব্যাংক পিএলসি চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের আয়োজনে মতবিনিময় সভায় জেলায় […]

মে মাসে ৭১ মামলায় গ্রেপ্তার ১৮০ জন : সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা মে মাসে ৭১ মামলায় গ্রেপ্তার ১৮০ জন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. তাছমিনা খাতুন। সভায় গত এপ্রিল ও মে মাসের আইনশৃঙ্খলা বিষয়ক তথ্য তুলে ধরেন সদর থানার […]

তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ বিষয়ে কর্মশালা

তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ বিষয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৩-২৪ অর্থবছরে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে তামাকবিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. আছমিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, […]

শসা ১৩০, মাছের দামও বাড়তি ঝাঁঝ বেড়েছে কাঁচামরিচেরও

শসা ১৩০, মাছের দামও বাড়তি ঝাঁঝ বেড়েছে কাঁচামরিচেরও চাঁপাইনবাবগঞ্জের বাজারে শসার দাম বেড়েই চলেছে। আর ঝাঁঝ বেড়েছে কাঁচামরিচের। অন্যদিকে ডিমের দাম হালিতে ২ টাকা কমলেও বেড়েছে মাছের দাম। ঈদের পর জেলেরা কাজে না ফেরায় আমদানি কম থাকায় দাম বৃদ্ধির কারণ বলে বিক্রেতারা জানিয়েছেন। অন্যান্য পণ্য গত কয়েক সপ্তাহের মতনই রয়েছে।  শুক্রবার জেলাশহরের নিউমার্কেট কাঁচাবাজার ঘুরে […]