সোমবার, ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০ জিলকদ, ১৪৪৭ হিজরি

ছয় দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের কর্মসূচি অব্যাহত

ছয় দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের কর্মসূচি অব্যাহত ছয় দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শুক্রবার জুমার নামাজের পর ‘কাফন মিছিল’ করেছেন। পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। শুক্রবার বাদ জুম্মা চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির ক্যাম্পাস থেকে মিছিলটি বের করেন। মিছিলটি বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল […]

ঝরে পড়া আমের কেজি ২০ টাকা

ঝরে পড়া আমের কেজি ২০ টাকা চাঁপাইনবাবগঞ্জ জেলায় আম মৌসুমের এই সময়টায় বেশ কিছু আম কোনো ঝড় বাতাস ছাড়াই এমনিতেই ঝরে পড়ে। এবারো তার ব্যতিক্রম হচ্ছেনা। প্রতিটি আম গাছ থেকে কিছু আম ঝরে পড়ছে। সেই আম গ্রামের দরিদ্র পরিবারের ছোট ছোট ছেলে মেয়েরা কুড়িয়ে বিক্রি করে। এরকম অনেকের কাছ থেকে কিছু লোক সেই আম কিনে […]

১ মে থেকে পুরাতন স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বাণিজ্য মেলা

১ মে থেকে পুরাতন স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বাণিজ্য মেলা চাঁপাইনবাবগঞ্জে আগামী ১ মে থেকে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী শিল্পপণ্য ও বাণিজ্য মেলা-২০২৫। জেলা প্রশাসন ও জেলা পুলিশের সার্বিক সহযেগিতায় এ মেলার আয়োজন করছে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। মেলার ব্যবস্থাপনায় থাকছে বাংলাদেশ বেনারশি মসলিন অ্যান্ড জামদানি সোসাইটি। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের পুরাতন স্টেডিয়ামে মেলার […]

অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগ : গোমস্তাপুরে এক নারীর বাড়িতে আগুন বিক্ষুব্ধ জনতার

অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগ : গোমস্তাপুরে এক নারীর বাড়িতে আগুন বিক্ষুব্ধ জনতার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অনৈতিক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারীর বাড়িসহ তার ছেলের বাড়িতে ভাংচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। গত বুধবার রাত ৮টার পর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের আলমপুর গ্রামের ওই নারীর বাড়িতে এই ঘটনা ঘটে। পরে তার বাড়ি-সংলগ্ন ছেলের […]

হবিগঞ্জে বজ্রপাতে নিহত শিবগঞ্জের দুই শ্রমিক : পরিবারকে আর্থিক সহায়তা উপজেলা প্রশাসনের

হবিগঞ্জে বজ্রপাতে নিহত শিবগঞ্জের দুই শ্রমিক : পরিবারকে আর্থিক সহায়তা উপজেলা প্রশাসনের হবিগঞ্জের আজমিরীগঞ্জে হাওড়ে ধান কাটার সময় বজ্রপাতে নিহত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের দুই শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার নিহত পরিবারের সাথে সাক্ষাৎ করে পরিবার দুটিকে ২৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা সহায়তা দেয়া হয়। শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার […]

নিরাপদ ফসল পেলে আমরা সুস্থ থাকব : প্রয়াসের প্রশিক্ষণ অনুষ্ঠানে কৃষিবিদ ড. ইয়াছিন

নিরাপদ ফসল পেলে আমরা সুস্থ থাকব প্রয়াসের প্রশিক্ষণ অনুষ্ঠানে কৃষিবিদ ড. ইয়াছিন চাঁপাইনবাবগঞ্জে জলবায়ু বিপদাপন্নতা ও পরিবেশ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পিকেএসএফের সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন (স্মার্ট) প্রকল্পের আওতায় সদর উপজেলার গোবরাতলায় প্রয়াসের ইউনিট-১ কার্যালয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় স্মার্ট প্রকল্পটি বাস্তবায়ন করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। বৃহস্পতিবার […]

পোল্লাডাঙ্গায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

পোল্লাডাঙ্গায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪নং ওয়ার্ডের পোল্লাডাঙ্গা মহল্লা থেকে রুহুল আমিন কবির (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মারা যাওয়া কবির ওই মহল্লার বদরুজ্জামানের ছেলে। বুধবার সন্ধ্যায় রাজশাহী থেকে আসা সিআইডির ক্রাইম সিনের সদস্যদের উপস্থিতিতে মরদেহটি উদ্ধার করা হয়। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান বলেনÑ মঙ্গলবার থেকে […]

হবিগঞ্জে বজ্রপাতে চাঁপাইনবাবগঞ্জের দুই ধানকাটা শ্রমিকের মৃত্যু

হবিগঞ্জে বজ্রপাতে চাঁপাইনবাবগঞ্জের দুই ধানকাটা শ্রমিকের মৃত্যু হবিগঞ্জের আজমিরীগঞ্জে হাওড়ে ধান কাটার সময় বজ্রপাতে চাঁপাইনবাবগঞ্জের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার শিবপাশা ইউনিয়নের হাওড়ের দক্ষিণের ঝিলেরবন্দ নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের মোহনবাগ গ্রামের মনিরুল ইসলাম (৪২) ও একই ইউনিয়নের পার্বতীপুর গ্রামের আব্দুল্লাহিল কাফি ওরফে কাফিল উদ্দিন (২২)। […]

চাঁপাইনবাবগঞ্জে হজযাত্রীদের দুই দিনের প্রশিক্ষণ শুরু

চাঁপাইনবাবগঞ্জে হজযাত্রীদের দুই দিনের প্রশিক্ষণ শুরু চাঁপাইনবাবগঞ্জ জেলার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গমনেচ্ছু হজযাত্রীদের হজবিষয়ক দুই দিনের প্রশিক্ষণ-২০২৫ শুরু হয়েছে। জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে এই প্রশিক্ষণের উদ্বোধন সরকারের যুগ্মসচিব চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন ইসলামী ব্যাংক পিএলসির […]

দৈনিক আট ঘণ্টা শ্রম নির্ধারণসহ ৯টি দাবি হোটেল শ্রমিকদের

দৈনিক আট ঘণ্টা শ্রম নির্ধারণসহ ৯টি দাবি হোটেল শ্রমিকদের দৈনিক ৮ ঘণ্টা শ্রমসময় নির্ধারণসহ হোটেল-রেস্তোরাঁ শ্রমিকদের রাষ্ট্র প্রদত্ত ন্যায্য দাবি বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ হোটেল শ্রমিক কল্যাণ ইউনিয়নের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই কর্মসূচি পালন করেন হোটেল শ্রমিকরা। সংগঠনটির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে হোটেল শ্রমিকদের দাবির সঙ্গে […]