এতিম শিশুদের ঈদ উপহার আইএফআইসি ব্যাংকের

এতিম শিশুদের ঈদ উপহার আইএফআইসি ব্যাংকের চাঁপাইনবাবগঞ্জে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার লক্ষে ঈদ উপহার বিতরণ করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি। মঙ্গলবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর শহরের নামোশংকরবাটী তারবিয়াতুল মাসাকিন ইয়াতিমখানা এবং আসাদ-আকলিমা মহিলা ইয়াতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় ৫০ জন এতিম শিশুর মধ্যে ঈদ উপহার হিসেবে নতুন পোশাক বিতরণ করা হয়। […]
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন ‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’Ñ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলায় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, অগ্নিকা- বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোমস্তাপুর : সোমবার সকাল ১০টায় এ উপলক্ষে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে ওই এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে […]
সিন্ডিকেট করে অবৈধভাবে পণ্য ছাড়ের অভিযোগ : সোনামসজিদ বন্দরে দুদকের অভিযান

সিন্ডিকেট করে অবৈধভাবে পণ্য ছাড়ের অভিযোগ : সোনামসজিদ বন্দরে দুদকের অভিযান চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের বিরুদ্ধে সোনামসজিদ স্থলবন্দরে সিন্ডিকেট তৈরি করে ঘুষের বিনিময়ে শুদ্ধ ব্যতীত ব্যবসায়ীদের পণ্য ছাড় করিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আর এর সত্যতা যাচাই করতে দুর্নীতি দমন কমিশনের কেন্দ্রীয় কার্যালয় ৩ সদস্যের একটি দল সোনামসজিদ স্থলবন্দরে […]
জেলা পরিষদের ইফতার ও দোয়া মাহফিল

জেলা পরিষদের ইফতার ও দোয়া মাহফিল চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অুনষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের হুজরাপুরে জেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। সূচনা বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক […]
শিল্পপতি মোজাম্মেল হক মৃত্যুবার্ষিকীতে কোরআনখানি

শিল্পপতি মোজাম্মেল হক মৃত্যুবার্ষিকীতে কোরআনখানি চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট শিল্পপতি এমএম হক আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ মোজাম্মেল হকের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কোরআনখানি, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠত হয়। সোমবার এমএম হক আইডিয়াল স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মরহুমের ছেলে হারুন অর রশিদসহ এলাকার সম্মানিত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দ্বারিয়াপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক চালকের

দ্বারিয়াপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক চালকের চাঁপাইনবাবগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩৬) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। নিহত সাদ্দাম রাজশাহীর পবা উপজেলার ডাংগীরপাড়া রামচন্দ্রপুর এলাকার সাইদুর রহমানের ছেলে। এ সময় একজন আহত হয়েছেন। আহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। সোমবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দ্বারিয়াপুর নতুন ট্রাক টার্মিনাল এলাকায় এই দুর্ঘটনা […]
ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ-সমাবেশ

ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ-সমাবেশ সারাদেশে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের আইনের আওতায় এনে দ্রুত ফাঁসির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সাধারণ শিক্ষার্থী ও জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে পৃথক আয়োজনে এমন কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীরা বিক্ষোভ-সমাবেশ থেকে ধর্ষকদের দ্রুত প্রকাশ্যে ফাঁসির দাবি জানান। বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ স্মৃতি নামফলকের […]
চাঁপাইনবাবগঞ্জে ২৩২৮৪৮ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

চাঁপাইনবাবগঞ্জে ২৩২৮৪৮ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল চাঁপাইনবাবগঞ্জে আগামী ১৫ মার্চ ২ লাখ ৩২ হাজার ৮৪৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। তার মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশু রয়েছে ২৮ হাজার ৩৩৯ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশু রয়েছে ২ লাখ ৪ হাজার ৫০৯ জন। সোমবার দুপুরে […]
ভোলাহাটে আগুনে পুড়ে গেছে বাড়ি, মারা গেছে ৯টি গবাদিপশু

ভোলাহাটে আগুনে পুড়ে গেছে বাড়ি, মারা গেছে ৯টি গবাদিপশু চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় আগুনে একটি বাড়ি পুড়ে গেছে। এতে ১১টি গবাদিপশু দগ্ধ হয়েছে। তার মধ্যে ৯টি গরু মারা গেছে। গত শনিবার রাত পৌনে ৯টার দিকে ভোলাহাট ইউনিয়নের চামুসা গ্রামের মৃত জামালের ছেলে কাওসারের বাড়িতে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে বলে […]
যানজট নিরসনে ট্রাফিকের সঙ্গে মাঠে শিক্ষার্থীরা

যানজট নিরসনে ট্রাফিকের সঙ্গে মাঠে শিক্ষার্থীরা চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক ও জনপথ বিভাগের অর্থায়নে প্রায় কোটি টাকা ব্যয়ে মহাসড়কের যানজট নিরসনে বিশ্বরোড ও শান্তি মোড়ে দুটি বাস-বে আরসিসি সড়ক নির্মাণ করলেও চালকরা তা ব্যবহার না করায় কাজে আসছে না। নির্মাণের পর দীর্ঘদিন ধরে এটি ব্যবহার না করার ফলে রাজশাহী-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কের জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থান বিশ্বরোড […]