২৫ ও ২৬ মার্চ পালনে প্রস্তুতি সভা

২৫ ও ২৬ মার্চ পালনে প্রস্তুতি সভা চাঁপাইনবাবগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে স্থানীয় কর্মসূচি প্রণয়ন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এই সভার আয়োজন করে। জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- বীর […]
৪ দফা দাবিতে বিডিএমএ’র সংবাদ সম্মেলন

৪ দফা দাবিতে বিডিএমএ’র সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে ৪ দফা দাবিতে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন (বিডিএমএ) এবং সাধারণ ম্যাটস্ শিক্ষার্থী ঐক্য পরিষদের যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিডিএমএ’র জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ডা. আব্দুল হালিম লিমন। এসময় উপস্থিত ছিলেন- সংগঠনটির জেলা শাখার সভাপতি […]
বসতবাড়িতে মাসরুম উৎপাদন ২ দিনব্যাপী বিষয়ক প্রশিক্ষণ শুরু

বসতবাড়িতে মাসরুম উৎপাদন ২ দিনব্যাপী বিষয়ক প্রশিক্ষণ শুরু চাঁপাইনবাবগঞ্জে মা ও শিশুদের পুষ্টি চাহিদা পূরণে বসতবাড়িতে মাসরুম উৎপাদন বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের সহযোগিতায় থেকে শুরু হওয়া প্রশিক্ষণ আগামীকাল বৃহস্পতিবার শেষ হবে। বুধবার সকালে হর্টিকালচার সেন্টারে প্রশিক্ষণের উদ্বোধন এবং অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে পরামর্শ […]
রমজান উপলক্ষে নাচোলে জামায়াতের খাদ্যসামগ্রী বিতরণ

রমজান উপলক্ষে নাচোলে জামায়াতের খাদ্যসামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রমজান মাস উপলক্ষে পৌর জামায়াতের উদ্যোগে এক হাজার দুস্থ ও অসহায় লোকের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০টায় নাচোল পৌর এলাকার বেগম মহসিন ফাজিল মাদরাসা চত্বরে খাদ্যসামগ্রী হিসেবে চাল, ডাল, মুড়ি, চিনি, ছোলা, খেজুর ও আলু বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেন […]
অপারেশন ডেভিল হান্ট : আমনুরায় দুজন আটক

অপারেশন ডেভিল হান্ট : আমনুরায় দুজন আটক চাঁপাইনবাবগঞ্জে অপারেশন ডেভিল হান্টের অভিযানে দুজন আটক হয়েছেন। মঙ্গলবার সকালে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- জেলার সদর উপজেলার আমনুরা কলোনিপাড়ার গোলাম মোর্তুজার ছেলে মো. জনি (৩৫) ও আমনুরা টঙ্কপাড়ার সাইফুল ইসলামের ছেলে আসমাউল হোসেন (২০)। এই তথ্য নিশ্চিৎ করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান […]
পুড়ে যাওয়া দোকানের সঙ্গে নিভে গেছে প্রতিবন্ধী সেতাউরের স্বপ্নও

পুড়ে যাওয়া দোকানের সঙ্গে নিভে গেছে প্রতিবন্ধী সেতাউরের স্বপ্নও বয়স ষাট ছুঁই ছুঁই। চোখেও পুরোপুরি দেখতে পান না। এক পাও নেই, চলতে হয় হুইলচেয়ারে। প্রতিবন্ধী হলেও বোঝা হয়ে থাকতে চাননি। প্রায় ৫ মাস আগে দুটি এনজিও থেকে এক লাখ টাকা ঋণ নিয়ে শুরু করেছিলেন দোকানদারি। দোকানের আয় দিয়ে সংসার চালানোর পাশাপাশি কিস্তির টাকা পরিশোধও করছিলেন। […]
প্রশাসনের লোক পরিচয়ে প্রতারণা : খোয়া গেল এক পথচারীর ৩০ হাজার টাকা

প্রশাসনের লোক পরিচয়ে প্রতারণা খোয়া গেল এক পথচারীর ৩০ হাজার টাকা চাঁপাইনবাবগঞ্জে প্রশাসন পরিচয়ে প্রতারণার ফাঁদে ফেলে এক পথচারীর কাছ থেকে ৩০ হাজার টাকা নিয়ে গেছেন এক প্রতারক। মঙ্গলবার সকাল ১০টার পর ট্রেজারি অফিসের সামনে ভূমি অফিস-লাখেরাজপাড়া রাস্তায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পথচারী সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ […]
মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় শ্রী নিহার কান্ত দাস নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেন আদালত। দণ্ডিত নিহার রাজশাহী জেলার তানোর উপজেলার পালপাড়া এলাকার শ্রী নিমাই কান্ত দাসের ছেলে। মঙ্গলবার বিকেল ৩টায় চাঁপাইনবাবগঞ্জের দায়রা […]
গোমস্তাপুরে এক কবিরাজের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

গোমস্তাপুরে এক কবিরাজের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আব্দুল মতিন (৪৫) নামে এক গ্রাম্য কবিরাজের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের হরিনগর গ্রামের শুকুর উদ্দিনের ঘরের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি চৌডালা ইউনিয়নের সাহেব গ্রামের জয়নালের ছেলে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস […]
প্রথম দিন থেকেই জমে উঠেছে ইফতারি বাজার

প্রথম দিন থেকেই জমে উঠেছে ইফতারি বাজার প্রতি রমজানেই থাকে নানান ধরনের ইফতারির আয়োজন। ভোক্তাদের চাহিদার কথা মাথায় রেখেই রেস্টুরেন্টগুলো তৈরি করে এসব ইফতারি। আর ভোক্তারা যে যার সাধ্যমত সেইসব ইফতারি ক্রয় করে বাড়ি কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানে নিয়ে গিয়ে ইফতারি করেন। এবারো তার ব্যতিক্রম হয়নি। এবারো জেলাশহরের আলাউদ্দিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টসহ অন্যান্য রেস্টুরেন্ট ইফতারি বিক্রি করছে। […]