কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মিছিল-সমাবেশ

কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মিছিল-সমাবেশ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন- জেলা বৈষম্যবিরোধী […]
গণঅধিকার পরিষদের বিক্ষোভ-সমাবেশ

গণঅধিকার পরিষদের বিক্ষোভ-সমাবেশ গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের ক্ষতিপূরণ, গণহত্যার বিচারসহ ৫ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ-সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ। বুধবার বেলা ১১টার দিকে দলটির জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে। জেলা শহরের বাতেন খাঁর মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ স্মৃতি নামফলকের পাদদেশে সমাবেশে মিলিত হয়। সমাবেশে […]
নাচোলে বাজার সংযোগ কর্মশালা

নাচোলে বাজার সংযোগ কর্মশালা চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মল্লিকপুর বাজারে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কৃষি ইউনিটের (মৎস্য খাত) আওতায় বাজার সংযোগ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মল্লিকপুর বাজারে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন গোমস্তাপুর উপজেলা সহকারী মৎস্য অফিসার আনোয়ার আলী। কর্মশালায় সভাপতিত্ব করেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ও কৃষি ইউনিটের ফোকাল পার্সন ফারুক […]
রহনপুর জ্ঞানচক্র অ্যাকাডেমিতে পিঠা উৎসব

রহনপুর জ্ঞানচক্র অ্যাকাডেমিতে পিঠা উৎসব চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর জ্ঞানচক্র অ্যাকাডেমিতে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। নতুন প্রজন্মের কাছে বাংলার ঐতিহ্যবাহী পিঠা-পুলিকে পরিচয় করিয়ে দিতে এই উৎসবের আয়োজন করা হয়। ফিতা কেটে দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত আনজুম অনন্যা। এ সময় উপস্থিত ছিলেন- আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মোহাম্মদ […]
গ্রাম আদালত জেন্ডার চ্যাম্পিয়ন বিষয়ক যুব কর্মশালা

গ্রাম আদালত জেন্ডার চ্যাম্পিয়ন বিষয়ক যুব কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত জেন্ডার চ্যাম্পিয়ন বিষয়ক যুব কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ৫ উপজেলা থেকে যুব সংগঠন, যুব আত্মকর্মী, নারী উদ্যোক্তা, প্রশিক্ষণার্থীসহ যুব ও যুব মহিলাদের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন- […]
এটিএম আজহারুলের মুক্তির দাবিতে জামায়াতের বিক্ষোভ-সমাবেশ

এটিএম আজহারুলের মুক্তির দাবিতে জামায়াতের বিক্ষোভ-সমাবেশ চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে এই কর্মসূচি পালন করে জেলা জামায়াত। বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্কে সমবেত হন দলটির হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা। জেলা জাময়াতের আমির আবুজার গিফারীর সভাপতিত্বে অনুষ্ঠিত […]
গোমস্তাপুরে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান

গোমস্তাপুরে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্র রহনপুরে ভিশন স্কুলের আযোজনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে। এই উপলক্ষে একটি র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে স্কুলচত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি রহনপুর পুরাতন বাজার এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে শেষ করে। পরে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের […]
শিবগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শিবগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত তারুণ্যের উৎসব উদ্যাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ৩-১ গোলে দাইপুখুরিয়া ইউনিয়ন ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চককীর্তি ইউনিয়ন ফুটবল দল। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নেয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে পুরস্কার […]
কানসাটে বিএনপির কর্মী সম্মেলন

কানসাটে বিএনপির কর্মী সম্মেলন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কানসাট ইউনিয়ন বিএনপি আয়োজিত মাহিদুর রহমান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক হুইপ অধ্যাপক মো. শাহজাহান মিঞা। এ সময় তিনি বলেন, দেশের ব্যাংকগুলো থেকে সমস্ত টাকা […]
অটোরিকশার জন্যই শ্বাসরোধে হত্যা করা হয় পলাশকে

অটোরিকশার জন্যই শ্বাসরোধে হত্যা করা হয় পলাশকে চাঁপাইনবাবগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চালক পলাশ হত্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঘটনায় অটোরিকশার খণ্ডিত অংশ ক্রয় করার অপরাধে আরো দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অটোরিকশাটি ছিনতাইয়ের জন্যই পলাশকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে পুলিশ সুপার জানিয়েছেন। সোমবার বেলা ১১টায় সংবাদ সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম সাংবাদিকদের […]