নাচোলে কৃষকের কাছে জনপ্রিয় হয়ে উঠছে তুলা চাষ

নাচোলে কৃষকের কাছে জনপ্রিয় হয়ে উঠছে তুলা চাষ চাঁপাইনবাবগঞ্জের ঠা ঠা রুক্ষ লাল মাটি হিসেবে খ্যাত বরেন্দ্র অঞ্চলে এলাকায় জনপ্রিয় হয়ে উঠছে কার্পাস তুলাচাষ। কম খরচে লাভ বেশি হওয়ায় তুলাচাষে ঝুঁকে পড়ছেন কৃষকরা। উপজেলায় এবার প্রায় ৪০ বিঘা জমিতে তুলার চাষ হয়েছে। সরেজমিনে দেখা যায়, তুলাগাছগুলোয় ফুটে আছে সাদা ফুল। ছড়াচ্ছে মনজুড়ানো শুভ্রতা। তুলার খেত […]
গোমস্তাপুরে নারী ও পুরুষের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোমস্তাপুরে নারী ও পুরুষের ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের একটি বাড়ি থেকে এক গৃহবধূসহ দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাত ১১ টার দিকে রহনপুর পৌরসভার খয়রাবাদ মহল্লার ওই বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। মারা যাওয়ারা হলেন ওই মহল্লার আব্দুস সামাদের ছেলে মালয়েশিয়া প্রবাসী সান মোহাম্মদ সনুর স্ত্রী টুশি বেগম (২৪) […]
রহনপুর ভিশন স্কুলের দুইব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

রহনপুর ভিশন স্কুলের দুইব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত রহনপুর ভিশন প্রি-ক্যাডেট স্কুলে দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ক্রীড়া ও রবিবার সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে দিয়ে এই প্রতিযোগিতা শেষ হয়। স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় শিক্ষার্থীসহ অভিভাবকরা অংশ নেন। এতে শিক্ষার্থীরা দৌড়, বিস্কুট দৌড়, জল-ডাঙ্গা,অংক […]
শিবগঞ্জে বইমেলা, উদ্যোক্তা ও তারুণ্য মেলার প্রস্তুতি সভা

শিবগঞ্জে বইমেলা, উদ্যোক্তা ও তারুণ্য মেলার প্রস্তুতি সভা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তারুণ্যের উৎসব একুশে বইমেলা, তারুণ্যের উৎসব উদ্যোক্তা মেলা ও তারুণ্য মেলা উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনা অংশ নেন, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, […]
এগিয়ে চলেছে চাঁপাইনবাবগঞ্জের নারীরা

এগিয়ে চলেছে চাঁপাইনবাবগঞ্জের নারীরা আসমা উষা কথায় আছে- ‘যে রাঁধতে জানে, সে চুলও বাঁধতে জানে।’ আর এই কথাটি নারীদের গুণের উদাহরণের ক্ষেত্রে বলা হয়। সৃষ্টিজগতে মানবের নারী ও পুরুষ হিসেবে পৃথিবীতে আগমন। সৃষ্টিগত জীবগুলোর মধ্যে মানুষের জ্ঞান, বুদ্ধি ও উন্নত বিবেকের কারণেই মানুষ জীবজগতের অন্যান্য জীবকুল হতে এক বিশেষ অবস্থান করে রয়েছে। আবার মানুষ হিসেবে […]
পাইকারিতে কমলেও খুচরা বাজারে প্রভাব পড়েনি খেজুরের দামে

পাইকারিতে কমলেও খুচরা বাজারে প্রভাব পড়েনি খেজুরের দামে আর এক মাস পরেই পবিত্র রমজান মাস শুরু হবে। আর রমজান মানেই ইফতারিতে রাখা চায় খেজুর। তাই রোজাদারগণ চেষ্টা করেন সাধ্যের মধ্যে খেজুর কিনে ইফতারিতে রাখতে। এবার সরকারিভাবে খেজুর আমদানিতে ট্যাক্স কমিয়ে দেয়ায় পাইকারি বাজারে খেজুরের দাম কমেছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। তবে খুচরা বাজারে এর কোনো প্রভাব […]
উপজেলা ও গ্রামপর্যায়ে সরকারি স্বাস্থ্যসেবা জানতে হবে, জানাতে হবে

উপজেলা ও গ্রামপর্যায়ে সরকারি স্বাস্থ্যসেবা জানতে হবে, জানাতে হবে ডা. আসাদুর রহমান বিপ্লব জনগণের সর্বস্তরে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে দেশের স্বাস্থ্য বিভাগ। তবে স্বাস্থ্যের মানোন্নয়নে সর্বাগ্রে প্রয়োজন জনসচেতনতা ও জনঅংশগ্রহণ। বিনামূল্যে কিংবা স্বল্প খরচে ধনী-গরিব নির্বিশেষে সকলের জন্য প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রতিটি উপজেলায় স্বাস্থ্যসেবার কেন্দ্রবিন্দু হিসেবে রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। […]
এ জনপদে আদিবাসীর অতীত-বর্তমান

এ জনপদে আদিবাসীর অতীত-বর্তমান মোস্তাক হোসেন বরেন্দ্র অঞ্চল হচ্ছে আদিবাসীদের বসবাসের অঞ্চল। বরেন্দ্র জনপদে সাঁওতাল জনগোষ্ঠী বসবাস করে আসছে বহুকাল ধরে। আদিবাসীদের শারীরিক বৈশিষ্ট্যগত দিক থেকে তারা খুবই পরিশ্রমী। তারা যে অঞ্চলে বসবাস করে সে জায়গায় প্রাকৃতিকভাবে সমতলের অন্যান্য অঞ্চলের চেয়ে ভিন্ন। পানি সংকট মোকাবিলা আর জংলা জমিকে ‘কৃষি জমিতে’ রূপান্তর করতে করতে তারা হয়ে […]
শিবগঞ্জ উপজেলায় নাট্যচর্চার জোয়ারভাটা

শিবগঞ্জ উপজেলায় নাট্যচর্চার জোয়ারভাটা শাহ নাওয়াজ গামা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সংস্কৃতি চর্চা এবং এর ধারাবাহিকতা লক্ষ্য করা যায় ভারত বিভাগের পর থেকেই। ভারত ও পাকিস্তান বিভক্ত হয়ে দুটি দেশেই রাজনীতি, অর্থনীতির সাথে সাথে সাংস্কৃতিক উন্নয়নের কাজ শুরু হয়। এই বিভাজনে আমাদের পূর্ব বাংলা (পূর্ব পাকিস্তান) সংস্কৃতি কলেবরে কিছু ধস নামে। কারণ, এই বাংলায় যারা সাহিত্য-সংস্কৃতি […]
বৈষম্যে ভরা চরাঞ্চলের শিক্ষাজীবন

বৈষম্যে ভরা চরাঞ্চলের শিক্ষাজীবন আশফাকুর রহমান রাসেল সভ্যতার যুগে প্রতিটি মানুষেরই ছাত্রজীবনের ভিন্ন ভিন্ন স্মৃতি ও অভিজ্ঞতা আছে। কারো সুখের, কারো কষ্টের। এই ভিন্নতা বা বৈচিত্র্য নির্ভর করে পারিবারিক, পারিপার্শ্বিক, সামাজিক, অর্থনৈতিক ও ভৌগোলিক অবস্থার ওপর। পাহাড়ি ও চরাঞ্চলের শিক্ষার্থীদের জীবনযাত্রা সমতলভূমির চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং ও সংগ্রামী। শিক্ষাজীবনের এ বৈষম্য অত্যন্ত নির্মম ও চিরন্তন। […]