মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১ জিলহজ, ১৪৪৭ হিজরি

আমনুরায় ভুটভুটি উল্টে চালক নিহত

আমনুরায় ভুটভুটি উল্টে চালক নিহত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা এলাকায় ভুটভুটি উল্টে চাপা পড়ে আসানুর (৪২) নামে এক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে আমনুরা-গোদাগাড়ী সড়কের খাদ্যগুদামের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ভুটভুটি চালক নওগাঁর নিয়ামতপুর উপজেলার বনগাঁ চাঁন্দইল এলাকার তৈমুরের ছেলে। তিনি গোদাগাড়ীতে মাছ বিক্রি করে বাড়ি ফিরছিলেন। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার […]

দলিল ছাড়া জমি যেমন রেজিস্ট্রি ছাড়া বিয়ে তেমন : জেলা লিগ্যাল এইড অফিসার

দলিল ছাড়া জমি যেমন রেজিস্ট্রি ছাড়া বিয়ে তেমন : জেলা লিগ্যাল এইড অফিসার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়। ইউএসএআইডির আইন সহায়তা অ্যাক্টিভিটির অর্থায়নে এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাস্তবায়নে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার তত্ত্বাবধানে সদর […]

তিন উপজেলায় ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

তিন উপজেলায় ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনের ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষ হয়েছে। অন্যদিকে নাচোল ও গোমস্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনের এই মেলা মঙ্গলবার থেকে শুরু হয়েছে। ‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত সোমবার সদর উপজেলা পরিষদ চত্বরে শুরু হওয়া […]

ভোলাহাটে বীর মুক্তিযোদ্ধা শাহাজাহানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ভোলাহাটে বীর মুক্তিযোদ্ধা শাহাজাহানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার হাজীপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান আলী মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গত সোমবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি মৃত রস্তুম আলীর ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ […]

বালুগ্রাম আদর্শ কলেজে ৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

বালুগ্রাম আদর্শ কলেজে ৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের বালুগ্রাম আদর্শ কলেজে তারুণ্যের উৎসবে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় কলেজ মাঠে এই প্রতিযোগিতা শুরু হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. গোলাম ফারুক মিথুন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন- […]

চাঁপাইনবাবগঞ্জে সরকারি আইন সহায়তা কার্যক্রম : প্যানেল আইনজীবীদের নিয়ে সমন্বয় সভা

চাঁপাইনবাবগঞ্জে সরকারি আইন সহায়তা কার্যক্রম : প্যানেল আইনজীবীদের নিয়ে সমন্বয় সভা চাঁপাইনবাবগঞ্জে সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের মান বৃদ্ধির লক্ষে প্যানেল আইনজীবীদের নিয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা লিগ্যাল এইড কমিটির সহযোগিতায় লাইট হাউজের আইন সহায়তা অ্যাক্টিভিটি প্রকল্প এই সভার আয়োজন করে। সোমবার চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা ও […]

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ফার্মেসিকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ফার্মেসিকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি এবং অ্যান্টিবায়োটিক রেজিস্টার না রাখার অপরাধে দুটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে।  সোমবার দুপুরে জেলাশহরের নতুন বাসস্ট্যান্ড মোড়ের একটি ও বড় ইন্দারা মোড়ে একটি ফার্মেসিকে ৬ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন- জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার […]

শিবগঞ্জে বিজিবির শীতবস্ত্র বিতরণ

শিবগঞ্জে বিজিবির শীতবস্ত্র বিতরণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত এলাকার বাখর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩০০ জন শীতার্ত দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে বিজিবি’র ৫৯ মহানন্দা ব্যাটালিয়ন এসব শীতবস্ত্র বিতরণ করে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহানন্দা ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েস। এসময় কিরণগঞ্জ কোম্পানি […]

বিজিবির অভিযানে শিবগঞ্জে ফেনসিডিল জব্দ

বিজিবির অভিযানে শিবগঞ্জে ফেনসিডিল জব্দ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া এলাকা থেকে লুকিয়ে রাখা অবস্থায় ১৪৭ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বিজিবি। জব্দকৃত ফেনসিডিল শিবগঞ্জ থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন। সোমবার সকাল ১০টার দিকে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়। বিজিবির ৫৩ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, সোমবার […]

নাচোলে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

নাচোলে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের মিনি কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, নাচোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, ফতেপুর […]