মাদকবিরোধী শপথ পাঁচ শতাধিক কারাবন্দীর

মাদকবিরোধী শপথ পাঁচ শতাধিক কারাবন্দীর চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে মাদক মামলায় আটক থাকা পাঁচ শতাধিক কারাবন্দী মাদকবিরোধী শপথ নিয়েছেন। বুধবার তাদেরকে শপথবাক্য পাঠ করান এবং প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সামাদ। জেলা কারাগারে মাদক মামলায় আটক কারাবন্দীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠানে কারাবন্দীদের এই শপথবাক্য পাঠ করানো […]
অধ্যাপক গোলাম কবিরের দাফন সম্পন্ন

অধ্যাপক গোলাম কবিরের দাফন সম্পন্ন চাঁপাইনবাবগঞ্জের কৃতী সন্তান রাজশাহী কলেজের সাবেক শিক্ষক, লেখক, গবেষক অধ্যাপক গোলাম কবির মো. নূরুল হুদার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার দুপুর ২টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আজাইপুর আরামবাগ পোল্লাডাঙ্গা গোরস্থানে নামাজে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। জানাজায় রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমানসহ শিক্ষক, মরহুমের ছাত্রসহ বহু মানুষ অংশগ্রহণ করেন। […]
তারুণ্যের উৎসব উপলক্ষে শোভাযাত্রা গোমস্তাপুরে

তারুণ্যের উৎসব উপলক্ষে শোভাযাত্রা গোমস্তাপুরে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে যুব সমাবেশ, শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ওই এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। কর্মসূচিতে অংশ নেন- উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা, সহকারী কমিশনার […]
ডিবির অভিযানে কথিত ইয়াবা উদ্ধার একজন আটক

ডিবির অভিযানে কথিত ইয়াবা উদ্ধার একজন আটক চাঁপাইনবাবগঞ্জে কথিত ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে বলে ডিবি জানিয়েছে। মঙ্গলবার বেলা পৌনে ১২টায় চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হওয়া যুবক মুন্সিপাড়ার মৃত মজিবুর রহমানের ছেলে মো. শয়ন আলী (২৯)। জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মো. শাহীন আকন্দ এই তথ্য নিশ্চিত […]
গোমস্তাপুরে শীতবস্ত্র বিতরণ জেলা প্রশাসকের

গোমস্তাপুরে শীতবস্ত্র বিতরণ জেলা প্রশাসকের চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। মঙ্গলবার দুপুরে গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে তিনি শীতার্ত ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা, সহকারী কমিশনার (ভূমি) কৃষ চন্দ্র, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল […]
অবৈধভাবে শিবগঞ্জের চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি

অবৈধভাবে শিবগঞ্জের চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে বিএসএফের অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে দুই দিন ধরে বিজিবি-বিএসএফের মধ্যে উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে বিজিবি জানিয়েছে। এরই মধ্যে ওই সীমান্তে গত সোমবার ও মঙ্গলবার বিকেলে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সিদ্ধান্তে […]
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান : নাচোল ও গোমস্তাপুরে বেড়েছে কমেছে শিবগঞ্জ-ভোলাহাটে

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান : নাচোল ও গোমস্তাপুরে বেড়েছে কমেছে শিবগঞ্জ-ভোলাহাটে চাঁপাইনবাবগঞ্জের প্রধান অর্থকরী ফসল হচ্ছে আম। আমকে ঘিরে প্রতিবছর হাজার হাজার কোটি টাকার বাণিজ্য হয়ে থাকে। আমের বাণিজ্যিকীকরণের পর থকে এখন মোটামুটি সারাবছরই আম উৎপাদন করছেন কয়েকজন তরুণ উদ্যোক্তা। তবু এখনো সাধারণভাবেই আমের চাষাবাদ হচ্ছে। আর অল্পদিনের মধ্যেই আম গাছগুলোয় মুকুল ফুটতে শুরু করবে। মুকুলের ম […]
শিবগঞ্জে সাংবাদিকদের সাথে নতুন ইউএনও’র মতবিনিময়

শিবগঞ্জে সাংবাদিকদের সাথে নতুন ইউএনও’র মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আজাহার আলী। এ সময় ইউএনও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আপনারা প্রশাসনকে এগিয়ে নিয়ে যাবেন। উপজেলার সার্বিক উন্নয়নের অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন তিনি। উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার বেলা সাড়ে ১২টার […]
শান্তিমোড়ে শীতবস্ত্র বিতরণ

শান্তিমোড়ে শীতবস্ত্র বিতরণ চাঁপাইনবাবগঞ্জে পাঁচ শতাধিক দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০টায় জেলাশহরের শান্তিমোড় এলাকায় এনজিও ফেডারেশন (এফএনবি) এসব কম্বল বিতরণের আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। চাঁপাইনবাবগঞ্জে এফএনবি’র সভাপতি ও আরএসডিএফ’র নির্বাহী মো. মঞ্জুরুল ইসলাম বাবু খানের সভাপতিত্বে অনুষ্ঠিত […]
গোমস্তাপুরে জামায়াতের কর্মী সম্মেলন

গোমস্তাপুরে জামায়াতের কর্মী সম্মেলন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর শাখার উদ্যোগে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা জামায়াতের আমির মু. ইমামুল হুদা। প্রধান অতিথি ছিলেন- জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক […]