বুধবার, ২০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২ জিলহজ, ১৪৪৭ হিজরি

ডিবির অভিযানে শিবগঞ্জে ফেনসিডিলসহ আটক ১

ডিবির অভিযানে শিবগঞ্জে ফেনসিডিলসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ মো. কাওছার আলী (১৮) নামের এক তরুণকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। আটক তরুণ শিবগঞ্জ উপজেলার তেলকুপি লম্বাপাড়ার জাকির হোসেনের ছেলে। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি ডিবি) মো. শাহিন আকন্দ এই তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, এসআই মো. মাহফুজুর রহমান ও এসআই […]

সপ্তাহের বাজারদর : চালের বাজার ঊর্ধ্বমুখী কমেছে দেশী মুরগির দাম

সপ্তাহের বাজারদর : চালের বাজার ঊর্ধ্বমুখী কমেছে দেশী মুরগির দাম চাঁপাইনবাবগঞ্জের হাটবাজারে কিছুটা কমে এসেছে সবজরি দাম। আলু ও পেঁয়াজের দাম গত সপ্তাহের মতো থাকলেও কেজিপ্রতি ৫০ টাকা কমেছে দেশী মুরগির দাম। তবে চালের বাজার ঊর্ধ্বমুখী রয়েছে। এছাড়া ডাল, আটা, মাছ-মাংস, গত সপ্তাহের দামেই বিক্রি হতে দেখা গেছে। শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের নিউমার্কেট কাঁচাবাজার ঘুরে […]

ঢাকায় চাঁপাইনবাবগঞ্জ ফোরাম’র প্রীতি সমাবেশ

ঢাকায় চাঁপাইনবাবগঞ্জ ফোরাম’র প্রীতি সমাবেশ ঢাকায় ‘চাঁপাইনবাবগঞ্জ ফোরাম’র প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীদের সংগঠন ‘চাঁপাইনবাবগঞ্জ ফোরাম’ এই প্রীতি সমাবেশের আয়োজন করে। শুক্রবার সকাল ৯ টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (কাকরাইল, ঢাকা) এর মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর আমির নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে […]

রহনপুর ট্রানজিট পয়েন্ট পরিদর্শনে ললিতা শিলওয়াল

রহনপুর ট্রানজিট পয়েন্ট পরিদর্শনে ললিতা শিলওয়াল চাঁপ্ইানবাবগঞ্জের রহনপুর ট্রানজিট পয়েন্ট পরিদর্শন করেছেন নেপাল দূতাবাসের ঢাকা মিশনের উপপ্রধান মিস ললিতা শিলওয়াল। বৃহস্পতিবার দুপুর ২টায় তিনি রহনপুর রেলওয়ে স্টেশনে পৌঁছান। সেখান থেকে তিনি রেলের ইঞ্জিনচালিত মোটরট্রলিতে করে বাঙ্গাবাড়ী ইউনিয়নের শিবরামপুর পয়েন্টে যান এবং বাংলাদেশের জিরো পয়েন্ট ঘুরে দেখেন। সেখানে নওগাঁর ১৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র বাঙ্গাবাড়ী বিওপি’র […]

পরিত্যক্ত অবস্থায় ৩টি ককটেল উদ্ধার

পরিত্যক্ত অবস্থায় ৩টি ককটেল উদ্ধার   চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পুরাতন ভবনের ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ককটেল তিনটি উদ্ধার করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রইস উদ্দীন জানান, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পুরাতন ভবনের ছাদে ককটেল পড়ে থাকার খবর পেয়ে সেখানে […]

নাচোলে বাশিস’র ত্রিবার্ষিক সম্মেলন : সভাপতি তাজামুল সম্পাদক আমির

নাচোলে বাশিস’র ত্রিবার্ষিক সম্মেলন : সভাপতি তাজামুল সম্পাদক আমির চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ শিক্ষক সমিতি-বাশিস’র ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি পদে তাজামুল হক ও সম্পাদক পদে আমির উদ্দীন নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টায় সোনাইচন্ডি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। বাশিস নাচোল শাখার সভাপতি গোলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে […]

বিজিবির অভিযানে শিবগঞ্জ সীমান্তে ফেনসিডিল আটক

বিজিবির অভিযানে শিবগঞ্জ সীমান্তে ফেনসিডিল আটক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা সীমান্তে ৩৯৪ বোতল ফেনসিডিল আটক করেছে বিজিবি। গত বুধবার দিবাগত রাত ৩টায় শিয়ালমারা গ্রামের একটি বাঁশবাগান থেকে ফেনসিডিলগুলো আটক করা হয়। এ ব্যাপারে ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শিয়ালমারা গ্রামের একটি বাঁশবাগানে চোরাকারবারিরা বস্তায় ভরে […]

চাঁপাইনবাবগঞ্জে পরিবার কল্যাণ ও স্বাস্থ্য সহকারীদের প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জে পরিবার কল্যাণ ও স্বাস্থ্য সহকারীদের প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি এবং শিশুর সংবেদনশীল ও উদ্দীপনমূলক যত্ন মডিউল-১ বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে।  বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী […]

কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সেবা সপ্তাহ শুরু

কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সেবা সপ্তাহ শুরু ‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার : বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’- এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সেবা সপ্তাহ শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই সেবা সপ্তাহ চলবে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত। এ উপলক্ষে জেলাশহরের শাহীবাগে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে এক অংশীজন সভার আয়োজন […]

এবার ৮ ইউনিয়নে হবে না বোরো আবাদ : পানির স্তর ধরে রাখতে সিদ্ধান্ত বিএমডিএ’র

এবার ৮ ইউনিয়নে হবে না বোরো আবাদ : পানির স্তর ধরে রাখতে সিদ্ধান্ত বিএমডিএ’র এবার আসন্ন বোরো মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে ৮টি ইউনিয়নসহ রাজশাহীর গোদাগাড়ী ও তানোর এবং নওগাঁর নিয়ামতপুর, সাপাহার ও পোরশা উপজেলার উঁচু এলাকায় বোরো চাষাবাদ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ। এর ফলে এবার গমের আবাদ বৃদ্ধি পাবে। দীর্ঘদিন যাবৎ ভূগর্ভস্থ পানি […]