বুধবার, ২০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২ জিলহজ, ১৪৪৭ হিজরি

বিস্ফোরক মামলায় দুই ইউপি চেয়ারম্যানসহ ১১ জন কারাগারে

বিস্ফোরক মামলায় দুই ইউপি চেয়ারম্যানসহ ১১ জন কারাগারে   চাঁপাইনবাবগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়ের করা মামলায় ২ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ ১১ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (আমলি আদালত সদর) মো. আশরাফুল ইসলাম এই আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে […]

চাকরি জাতীয়করণের দাবিতে নাচোলে কলম বিরতিতে নকলনবিশরা

চাকরি জাতীয়করণের দাবিতে নাচোলে কলম বিরতিতে নকলনবিশরা চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের নকলনবিশরা চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন। তারা এই কর্মসূচির নাম দিয়েছেন ‘কলম বিরতি’। নকলনবিশ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির ঘোষণা ও নির্দেশনা মোতাবেক মঙ্গলবার সকাল থেকে নাচোল সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে কর্মবিরতির ব্যানার ঝুলিয়ে নকলনবিশরা এই কর্মসূচি পালন করেন। নাচোল উপজেলা নকলনবিশ নজরুল […]

চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের নির্বাচন জমে উঠছে

চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের নির্বাচন জমে উঠছে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন জমে উঠছে। দুটি শক্তিশালী প্যানেলে ১৩ জন করে ২৬ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী অন্যান্য কাজ ফেলে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। আগামী ২৩ নভেম্বর চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিলে জানা গেছে, ১৩ জন সাধারণ সদস্য, ৫ জন সহযোগী সদস্য, ৩ জন টাউন অ্যাসোসিয়েশন […]

শিবগঞ্জ ও নাচোলে ২৭ হাজার কৃষক পাচ্ছেন বীজ ও রাসায়নিক সার

শিবগঞ্জ ও নাচোলে ২৭ হাজার কৃষক পাচ্ছেন বীজ ও রাসায়নিক সার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও নাচোল উপজেলার প্রায় ২৭ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বিনামূল্যে পাচ্ছেন বীজ ও রাসায়নিক সার। ২০২৪-২০২৫ অর্থবছরে রবি মৌসুমে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম বীজ, ভুট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, চিনাবাদাম, মসুর, খেসাড়ি ও অড়হর ডাল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির […]

শিবগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে কোরআন শরীফ বিতরণ

শিবগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে কোরআন শরীফ বিতরণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর চামাবাজার নুরানী মাদ্রাসার ৪০ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে শ্যামপুর চামাবাজার নুরানী মাদ্রাসা মিলনায়তনে কোরআন শরীফ বিতরণ করেন শ্যামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ নুরুল হোদা। এ সময় ভবানীপুর ফাজিল মাদ্রাসার সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক একরামুল হক, শ্যামপুর […]

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরো ৪ জন আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরো ৪ জন আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরো ৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০২ জনে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নতুন করে ৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট […]

পাঁচ দিনের মধ্যেই বন্দরে চাঁদাবাজি বন্ধের উদ্যোগ : মতবিনিময় সভায় ভোক্তার ডিজির ঘোষণা

পাঁচ দিনের মধ্যেই বন্দরে চাঁদাবাজি বন্ধের উদ্যোগ : মতবিনিময় সভায় ভোক্তার ডিজির ঘোষণা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান বলেছেন, বর্তমানে পরিবর্তীত পরিস্থিতি আমাদের জন্য সহায়ক। আগে একটা রাজনৈতিক দলের সহযোগিতা ও ছত্রছায়ায় চাঁদাবাজি হয়ছে। কিন্তু এখন যেহেতু তা নেই, তাই তা বন্ধ হবে। এ নিয়ে আগামী ৫ দিনের মধ্যেই চাঁদাবাজির […]

বাল্যবিয়ে ও শিশুদের ওপর সহিংসতা প্রতিরোধে পরিকল্পনা সভা

বাল্যবিয়ে ও শিশুদের ওপর সহিংসতা প্রতিরোধে পরিকল্পনা সভা বাল্যবিয়ে ও শিশুদের ওপর সহিংসতা প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন এ সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক দেবেন্দ্র […]

বিশিষ্ট চাল ব্যবসায়ী এরফান আলী আর নেই

বিশিষ্ট চাল ব্যবসায়ী এরফান আলী আর নেই দেশের বিশিষ্ট চাল ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জের নয়াগোলার বাসিন্দা এবং এরফান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এরফান আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রবিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে বাংলাদেশ সময় ১১টা ২০ মিনিটে তিনি শেষ নিশ্বাস  ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে […]

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের শিক্ষার্থীদের মানববন্ধন : একাত্মতা ঘোষণা আন্দোলনকারী শিক্ষকদের কর্মসূচির সঙ্গে

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের শিক্ষার্থীদের মানববন্ধন : একাত্মতা ঘোষণা আন্দোলনকারী শিক্ষকদের কর্মসূচির সঙ্গে ঢাকায় কারিগরি শিক্ষকদের চলমান অবস্থান কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন। রবিবার সকাল সাড়ে ১০টায় অধ্যক্ষের কার্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান ফটক সংলগ্ন শহীদ মিনার পাদদেশে মানববন্ধন ও সমাবেশ করেন তারা। সমাবেশে বক্তব্য দেন- […]