বুধবার, ১০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ জিলহজ, ১৪৪৭ হিজরি

ভোলাহাটে ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে ২ ভাই নিহত

ভোলাহাটে ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে ২ ভাই নিহত   চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে ডাকাতি শেষে পালানোর সময় গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছেন। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের খাপানির বিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- জামবাড়িয়া ইউনিয়নের দুর্গাপুর কামারপাড়া গ্রামের হবিবুর রহমান হবু শিল্পীর ছেলে ইয়াকুব আলী (২২) ও তার ভাই […]

সোনামসজিদ এলাকায় পাথরবোঝাই ট্রাকসহ ফেনসিডিল আটক

সোনামসজিদ এলাকায় পাথরবোঝাই ট্রাকসহ ফেনসিডিল আটক চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ১৮১ বোতল ফেনসিডিলসহ ভারতীয় পাথরবোঝাই ১টি ট্রাক আটক করেছে বিজিবি। গত বুধবার মধ্যরাতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ ট্রাকটি আটক করা হয়। ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সোনামসজিদ বিওপির নায়েব সুবেদার তুষার কান্তি বিশ্বাসের নেতৃত্বে বিজিবির […]

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে একদিনে আক্রান্ত আরো ৮ জন

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে একদিনে আক্রান্ত আরো ৮ জন চাঁপাইনবাবগঞ্জে গত বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরো ৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮২ জনে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নতুন করে ৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা […]

শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা

শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ‘শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে উপজেলা পর্যায়ের এই প্রতিযোগিতায় ৩ শতাধিক শিশু কিশোর শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন- জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. গোলাম মোস্তফা, ফিল্ড অফিসার […]

যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মিসভা

যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মিসভা চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলাশহরের নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন- যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল ও সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির […]

সদর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা

সদর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সভাসহ অন্যান্য কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সভাগুলো অনুষ্ঠিত হয়। আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. তাছমিনা খাতুন। সভায় সেপ্টেম্বর মাসের আইনশৃঙ্খলা বিষয়ক তথ্য তুলে ধরেন […]

৪০০ শিক্ষার্থীকে খাওয়াল ইকো

৪০০ শিক্ষার্থীকে খাওয়াল ইকো দাতা সংস্থা ইকোর সৌজন্যে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চাঁন্দলাই নূরানী একাডেমিতে বৃহস্পতিবার দুপুরে ৪০০ শিক্ষার্থীকে খাওয়ানো হয়েছে। এসময় উপস্থিত ছিলেন- চাঁন্দলাই নূরানী একাডেমির ও জামে মসজিদ কমপ্লেক্সের সভাপতি মো. আলাউদ্দিন, সহসভাপতি মো. আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আব্দুর রাকিব, নির্বাহী কমিটির সদস্য মো. মতিউর রহমান, চাঁন্দলাই নূরানী একাডেমির প্রধান শিক্ষক মো. ওবাইদুর […]

মুক্তিযুদ্ধের গল্প শোনার আসর

মুক্তিযুদ্ধের গল্প শোনার আসর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার বন্ধুদের নিয়ে মুক্তিযুদ্ধের গল্প শোনার আসর করেছে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ শহরের জেলা স্কাউটস ভবনে এ আসর অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধের গল্প শোনান চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুর মহল্লার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম (৬৯)। সংগঠনটির সভাপতি আরাফাত মিলেনিয়ামের সভাপতিত্বে […]

মহারাজপুরে খরাসহিষ্ণু ফসলের চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ

মহারাজপুরে খরাসহিষ্ণু ফসলের চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ‘এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রাউট’ (ইসিসিসিপি-ড্রাউট) প্রকল্পের সিসিএজি সদস্যদের নিয়ে খরাসহিষ্ণু ফল ও ফসলের চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার জেলার সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদ হলরুমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন- চাঁপাইনবাবগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র প্রশিক্ষক (কৃষি) […]

নাচোলে পরিবেশ সুরক্ষায় সবুজ সংহতির আলোচনা

নাচোলে পরিবেশ সুরক্ষায় সবুজ সংহতির আলোচনা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কৃষিপ্রতিবেশ বিদ্যা, প্রাণ প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় সবুজ সংহতির আলোচনা ও মতিবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় নাচোল মহিলা কলেজে এ আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজিনিয়াস নলেজ-বারসিক এই আলোচনা ও মতবিনিময়ের আয়োজন করে। মতবিনিময়ে কৃষক, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। […]