শনিবার, ১৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ জিলকদ, ১৪৪৭ হিজরি

বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান

বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় অংশীজনদের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সদর উপজেলার কারবালা উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সংলাপে কারবালা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মসিদুল হকের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, একই প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক আবদুল হাই। […]

নাচোলে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ

নাচোলে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ‘উপজেলা ও পৌর বিএনপি’র ব্যানারে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবি জানানো হয়। মঙ্গলবার বিকেলে নাচোল ডাকবাংলো চত্বরে উপজেলা বিএনপির সভাপতি এম মজিদুল হকের সভাপতিত্বে কর্মী সমাবেশে বক্তব্য দেন—মনোনয়ন প্রত্যাশী ইমদাদুল হক মাসুদ, মনোনয়ন […]

ন্যায়বিচার সহজতর করছে গ্রাম আদালত : কর্মশালায় জেলা প্রশাসক

ন্যায়বিচার সহজতর করছে গ্রাম আদালত : কর্মশালায় জেলা প্রশাসক নারীদের অংশগ্রহণ বৃদ্ধিসহ গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল ও বেগবান করতে চাঁপাইনবাবগঞ্জে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়। মঙ্গলবার সকাল থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে […]

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১৬ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১৬ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ৮ জন ও বহির্বিভাগে ৫ জন এবং গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ও নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২৪ জন […]

মোবাইল কোর্টের অভিযান : শব্দ দূষণ করায় ৪ মামলা ও জরিমানা আদায়

মোবাইল কোর্টের অভিযান : শব্দ দূষণ করায় ৪ মামলা ও জরিমানা আদায় চাঁপাইনবাবগঞ্জে শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের দ্বারিয়াপুর এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর ৮(১) লংঘন করে যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করার […]

গঙ্গা ব্যারেজ হলে ৫০ লাখ টন অতিরিক্ত খাদ্য উৎপাদন হবে : গণসমাবেশে হারুনুর রশীদ

পদ্মা বাঁচাতে বিএনপির গণসমাবেশে হারুনুর রশীদ গঙ্গা ব্যারেজ হলে ৫০ লাখ টন অতিরিক্ত খাদ্য উৎপাদন হবে ১৫ নভেম্বর আসছেন মির্জা ফখরুল চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক এমপি হারুনুর রশীদ বলেছেন, ফারাক্কা ব্যারেজ তৈরির পর সরকার এসেছে সরকার গেছে, ভারতের সঙ্গে অভিন্ন নদীগুলোর পানি বণ্টন চুক্তি হয়েছে, কিন্তু ভারত […]

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১০ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১০ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ৫ জন ও বহির্বিভাগে ৩ জন এবং গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন শনাক্ত হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২৩ জন রোগী। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে […]

প্রয়াসের মাসিক সমন্বয় সভা

প্রয়াসের মাসিক সমন্বয় সভা চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে জেলাশহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াসের প্রধান কার্যালয়ের নকীব হোসেন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। প্রয়াসের পরিচালক (কার্যক্রম) পঙ্কজ কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন— প্রয়াসের যুগ্ম পরিচালক নাসের উদ্দিন, জ্যেষ্ঠ সহকারী পরিচালক আবুল খায়ের খান, সহকারী পরিচালক […]

শাহ নেয়ামতুল্লাহ কলেজে গাইড ডে নভেম্বর শুরু

শাহ নেয়ামতুল্লাহ কলেজে গাইড ডে নভেম্বর শুরু চাঁপাইনবাবগঞ্জে শাহ নেয়ামতুল্লাহ কলেজে গাইড ডে নভেম্বর-২০২৫ শুরু হয়েছে। সোমবার কলেজের অ্যাডভোকেট সুলতানুল ইসলাম মনি উকিল মিলায়তনে মানবিক বিভাগের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজটির অধ্যক্ষ মোহা. তরিকুল আলম সিদ্দিকী নয়নের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন— গভর্নিং বডির সভাপতি সাবেক এমপি মো. […]

মৃতের পরিবারসহ ২৩ সদস্যকে অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

মৃতের পরিবারসহ ২৩ সদস্যকে অনুদান দিল শ্রমিক ইউনিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মৃত ৬ সদস্যের পরিবারকে ৪ লাখ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেয়া হয়েছে। সোমবার সকালে শ্রমিক ভবনে আনুষ্ঠানিকভাবে এ সহায়তা দেয়া হয়। একই অনুষ্ঠানে সংগঠনের ১৭ সদস্যের সন্তানদের বিয়ের জন্য দেয়া হয় আরো ৪ লাখ ৭০ হাজার টাকার অনুদান। […]