রবিবার, ১৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ জিলকদ, ১৪৪৭ হিজরি

আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ‘একদিন তুমি পৃথিবী গড়েছ, আজ আমি স্বপ্ন গড়ব, সযত্নে তোমায় রাখব আগলে’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলায় মঙ্গলবার নানা আয়োজনে পালিত হয়েছে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস। দিবসের আলোচনায় বক্তারা প্রবীণদের যথাযথ মর্যাদার চোখে দেখার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। প্রতিনিধিদের পাঠানো সংবাদ। নিজস্ব প্রতিবেদক : সকালে জেলা প্রবীণ হিতৈষী সংঘ […]

কোরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ

কোরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল মহাগ্রন্থ আল কোরআনকে অবমাননা করায় চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জের সচেতন ছাত্র-জনতার আয়োজনে জেলাশহরের শান্তি মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন— জুলাই যোদ্ধা সাদ হোসেন […]

আন্তর্জাতিক প্রবীণ দিবস : পলশায় র‌্যালি ও আলোচনা

আন্তর্জাতিক প্রবীণ দিবস পলশায় র‌্যালি ও আলোচনা ‘একদিন তুমি পৃথিবী গড়েছ, আজ আমি স্বপ্ন গড়ব, সযত্নে তোমায় রাখব আগলে’— এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পলশায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে  সোমবার সকালে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-১ এ র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালিটি ইউনিট-১ থেকে বের হয়ে চাঁপাই-রহনপুর সড়ক প্রদক্ষিণ […]

ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন

ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন ছাঁটাইয়ের দাবি এস আলম কর্তৃক নিয়োগকৃতদের ইসলামী ব্যাংক পিএলসিতে ২০১৭ হতে ২০২৪ সাল পর্যন্ত এস আলম কর্তৃক নিয়োগকৃতদের অবিলম্বে ছাঁটাইয়ের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। অন্যদিকে গোমস্তাপুর উপজেলার রহনপুরে ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে অবৈধ নিয়োগ বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় জেলাশহরের […]

গোহালবাড়ীতে কাব হলিডে

গোহালবাড়ীতে কাব হলিডে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহানন্দা নদীর তীরবর্তী গোহালবাড়ী সামসুদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাব হলিডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনভর এ আয়োজনে বিদ্যালয়ের কাব সদস্যরা অংশগ্রহণ করেন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহমুদুজ্জামান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ, দুরুল হুদা, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের সহকারী কমিশনার আসরাফুল আম্বিয়া সাগর, জেলা স্কাউটস লিডার […]

গণমাধ্যমকর্মীদের নিয়ে কর্মশালা জেলা প্রশাসন ও তথ্য অফিসের

গণমাধ্যমকর্মীদের নিয়ে কর্মশালা জেলা প্রশাসন ও তথ্য অফিসের পাঁচ লাখ শিশুকে টাইফয়েড টিকাদানের লক্ষ্য নির্ধারণ চাঁপাইনবাবগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস এই কর্মশালার আয়োজন করে। ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ প্রকল্পের আওতায় এবং ইউনিসেফ-বাংলাদেশের […]

বিশ্ব বসতি দিবস পালন

বিশ্ব বসতি দিবস পালন চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে।  সোমবার জেলা প্রশাসন ও জেলা গণপূর্ত বিভাগ এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন— জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, […]

শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধ নিহত

শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধ নিহত   চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় সেরাজুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গত রবিবার রাতে শিবগঞ্জ উপজেলার ধোপপুকুর এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। নিহত সেরাজুল উপজেলার মোবারকপুর ইউনিয়নের লাহারপুর গ্রামের মৃত জমিদার মন্ডলের ছেলে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) এসএম শাকিল হাসান জানান, রবিবার রাতে শিবগঞ্জের ধোপপুকুর নামক […]

বিশ্ব শিক্ষক দিবস পালিত

বিশ্ব শিক্ষক দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানে রবিবার বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক সংগঠন ও শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজন করা হয় র‌্যালি, আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠান। প্রতিনিধিদের পাঠানো সংবাদ। রবিবার নাচোল উপজেলা শিক্ষক দিবস উদ্যাপন কমিটির আয়োজনে শিক্ষক দিবস পালিত হয়। ‘শিক্ষকতা পেশা : মিলিত প্রচেষ্টার দীপ্তি’ স্লোগানকে সামনে রেখে […]

সরকারি মাধ্যমিকের শিক্ষকদের ৫ দফা বাস্তবায়নের দাবি

সরকারি মাধ্যমিকের শিক্ষকদের ৫ দফা বাস্তবায়নের দাবি স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রিপদ ৯ম গ্রেড বাস্তবায়নসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে এই মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের […]