সোমবার, ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০ জিলকদ, ১৪৪৭ হিজরি

বিজিবির অভিযানে বিভীষণ সীমান্তে ১৩টি মহিষ আটক

বিজিবির অভিযানে বিভীষণ সীমান্তে ১৩টি মহিষ আটক চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত এলাকা থেকে অবৈধপথে আসা ১৩টি ভারতীয় মহিষ আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে বিজিবির ১৬ নওগাঁ ব্যাটালিয়নের বিভীষণ বিওপির টহলদল মহিষগুলো আটক করে। নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম জানান, বিভীষণ বিওপির টহল কমান্ডার সুবেদার মো. আব্দুল আওয়ালের নেতৃত্বে একটি […]

মায়ের ওপর হামলা : গণপিটুনিতে প্রাণ গেল মাদকাসক্ত ছেলের

মায়ের ওপর হামলা : গণপিটুনিতে প্রাণ গেল মাদকাসক্ত ছেলের চাঁপাইনবাবগঞ্জে মাকে মারধর করায় গণপিটুনিতে মাদকাসক্ত ছেলের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুরহাট বাঘাইরপাড়া গ্রামে। নিহত যুবকের নাম মাহাবুবুল ইসলাম বাবু (২৮)। সে বাঘাইরপাড়া গ্রামের শীষ মোহাম্মদের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে বাবু তার মাকে বেধড়ক মারধর করেন। এতে […]

বাল্যবিয়ে রোধে সচেতনতা সৃষ্টি করতে হবে : যুগ্ম সচিব ড. প্রকাশ

বাল্যবিয়ে রোধে সচেতনতা সৃষ্টি করতে হবে চাঁপাইনবাবগঞ্জে কর্মশালায় যুগ্ম সচিব ড. প্রকাশ আমাদের সমাজে এখনো মায়েরা ছেলে সন্তানকে বেশি প্রাধান্য দেন উল্লেখ করে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. প্রকাশ কান্তি চৌধুরী বলেছেন, বাল্যবিয়ের কারণে একজন কন্যাসন্তানের সব স্বপ্নকে ভ্রূণেই হত্যা করা হচ্ছে। তার শিক্ষা-দীক্ষা থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। এই মানসিকতা থেকে আমাদের […]

প্রশিক্ষণার্থীদের মধ্যে বিতরণ করা হলো সেলাইমেশিন

প্রশিক্ষণার্থীদের মধ্যে বিতরণ করা হলো সেলাইমেশিন চাঁপাইনবাবগঞ্জে মহিলা বিষয়ক অধিদপ্তরের জীবিকায়নে মহিলাদের দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ প্রকল্পের আওতায় ১০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সেলাইমেশিন বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে প্রশিক্ষণার্থীদের হাতে সেলাইমেশিন তুলে দেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. প্রকাশ কান্তি চৌধুরী। এসময় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সামাদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. […]

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৬২ জন

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৬২ জন চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৬২ জন ডেঙ্গু শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ জন। আর হাসপাতালটির বহির্বিভাগে শনাক্ত হয়েছেন আরো ৩৭ জন। তারা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া শিবগঞ্জ ও ভোলাহাটে ২ জন করে শনাক্ত হয়েছেন। গত মঙ্গলবার সকাল ৮টা থেকে […]

শিবগঞ্জ উপজেলা প্রশাসনের দিনভর কর্মসূচি

শিবগঞ্জ উপজেলা প্রশাসনের দিনভর কর্মসূচি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক সচেতনতামূলক এক সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিভিন্ন শিক্ষা ও ক্রীড়া উপকরণ এবং সৌন্দর্যবর্ধক বাগানবিলাস, কাঠগোলাপ, কৃষ্ণচূড়া, চন্দ্রপ্রভা ও রেভেনিয়া গাছের চারা এবং আগুন ও বজ্রপাতে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। […]

পদ্মা নদী ভাঙনের আতঙ্কে ৫০ হাজার মানুষ

পদ্মা নদী ভাঙনের আতঙ্কে ৫০ হাজার মানুষ ভাঙন শুরুর আগেই পদক্ষেপ নেয়ার দাবি এলাকাবাসীর বর্ষাকালের আগেই এবার গ্রীষ্মের শেষ থেকেই শুরু হয়েছে বৃষ্টি। গ্রীষ্মের এই বৃষ্টি জোরেশোরে বর্ষাকাল আগমনেরই প্রতিধ্বনি। আর তাই আষাঢ়ের শুরু থেকেই প্রতিদিনই ঝরছে বৃষ্টি। পানিতে ভরে উঠছে ধু ধু পদ্মা নদী। বৃষ্টির সজীবতায় সবুজ প্রকৃতি উজ্জ্বল হলেও চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় পানি বৃদ্ধির […]

ছয় দাবিতে স্বাস্থ্যসহকারীদের অবস্থান কর্মসূচি পালন

ছয় দাবিতে স্বাস্থ্যসহকারীদের অবস্থান কর্মসূচি পালন স্বাস্থ্য অধিদপ্তর প্রস্তাবিত মাঠপর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্নাতক বা সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণসহ ৬ দাবিতে চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সিভিল সার্জন অফিসের সামনে বাংলাদেশ হেলথ্ অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এই […]

নাচোলে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন খাবার ও অর্থ বিতরণ

নাচোলে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন খাবার ও অর্থ বিতরণ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অগ্নিকাণ্ড ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিনামূল্যে ঢেউটিন, গৃহ নির্মাণের জন্য অর্থ ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে জনপ্রতি এক বান্ডিল করে ঢেউটিন ও গৃহমঞ্জুরি বাবদ ৩ হাজার করে অর্থ সহায়তা এবং ১৫০ জন দুস্থ ও অসহায় মানুষের মধ্যে […]

নাচোল উপজেলা নির্বাহী অফিসার : একজনের বিদায় আরেকজনের যোগদান

নাচোল উপজেলা নির্বাহী অফিসার : একজনের বিদায় আরেকজনের যোগদান চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের বদলিজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। একই সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামাল উদ্দিনকে বরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ৩২তম নাচোল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মো. কামাল উদ্দিন যোগদান করেন। এসময় নবাগত ইউএনওকে ফুল দিয়ে বরণ করেন সদ্য […]