শিবগঞ্জে আগুনে পুড়েছে আমের আড়ত

শিবগঞ্জে আগুনে পুড়েছে আমের আড়ত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অগ্নিকাণ্ডে একটি আমের আড়ত পুড়ে গেছে। এতে ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া বাজারে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত আড়ত মালিক হলেন উপজেলার পারদিলালপুর গ্রামের আইনাল হকের ছেলে আরিফুল ইসলাম। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ধোবড়া বাজারে একটি আমের আড়তে কে বা কারা আগুন […]
শিবগঞ্জে ক্রিকেট ব্যাট নিয়ে সংঘর্ষে ২৫ জন আহত ককটেল বিস্ফোরণ

শিবগঞ্জে ক্রিকেট ব্যাট নিয়ে সংঘর্ষে ২৫ জন আহত ককটেল বিস্ফোরণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি ক্রিকেট ব্যাট হারিয়ে যাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছে। একই সঙ্গে কয়েকটি দোকানপাটে ভাঙচুরের পর লুটপাটের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মনাকষা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি […]
সোনামসজিদ স্থলবন্দর : ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

সোনামসজিদ স্থলবন্দর : ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর টানা ৮ দিন বন্ধ থাকবে। তবে এসময় পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত অব্যাহত থাকবে। সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাপ্তাহিক ছুটি ও ঈদুল ফিতরের সরকারি ছুটির কারণে বন্দর কার্যক্রম সাময়িকভাবে […]
শিবগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত ব্যবসায়ীর মৃত্যু

শিবগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত ব্যবসায়ীর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আহত হওয়া গোলাম আজম (৩০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত ব্যবসায়ী শিবগঞ্জ পৌর এলাকার শেখটোলা মহল্লার আবদুল খালেকের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শিবগঞ্জ পৌর এলাকার শেখটোলা মোড়ে একটি গোখাদ্যের দোকান রয়েছে আজমের। গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে […]
শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোজাম্মেল হক (৬৫) নামের একজন নিহত হয়েছেন। রবিবার দুপুরে শিবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধুপপুকুর এলাকায় ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর চাঁইপাড়ার মৃত জয়নাল আবেদীনের ছেলে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, সোনামসজিদগামী একটি ট্রাক বাইসাইকেল চালক মোজাম্মেল হককে ধুপপুকুর […]
ফিলিস্তিনে গণহত্যা ও গাজায় হামলার প্রতিবাদে কানসাটে বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনে গণহত্যা ও গাজায় হামলার প্রতিবাদে কানসাটে বিক্ষোভ মিছিল ফিলিস্তিনে নৃশংস গণহত্যা ও গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ‘সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান’র ব্যানারে শিবগঞ্জ উপজেলার কানসাট গোপালনগর মোড় বলাকা মার্কেটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কানসাট বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ […]
শিবগঞ্জে ঈদ উপহার পেল দেড় শতাধিক দুস্থ পরিবার

শিবগঞ্জে ঈদ উপহার পেল দেড় শতাধিক দুস্থ পরিবার ‘ঈদের হাসি হোক সবার’- এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দেড় শতাধিক অসহায়-দুস্থ পরিবারের মধ্যে ‘ঈদ উপহার’ হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সমকাল সুহৃদ। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের কার্যালয়ে সমকালের জেলা প্রতিনিধি একেএস রোকনের সভাপতিত্বে ঈদ উপহার প্রদানের আয়োজন করে সমকাল সুহৃদ সমাবেশ শিবগঞ্জ ইউনিট। অনুষ্ঠানে প্রধান অতিথি […]
ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ : পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশী জেলেকে ফেরত দিল বিএসএফ

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশী জেলেকে ফেরত দিল বিএসএফ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী মো. আলমগীর শেখ (২৭) নামের এক বাংলাদেশী জেলেকে ফেরত দিয়েছে বিএসএফ। পদ্মা নদীতে মাছ ধরার সময় ভারতীয় অংশে ঢুকে পড়লে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী-বিএসএফ তাকে আটক করে। পরে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তাকে ফেরত দেয়া […]
শিবগঞ্জে আগুনে পুড়েছে ঘর মারা গেছে দুটি গরু, এক কিশোর দগ্ধ

শিবগঞ্জে আগুনে পুড়েছে ঘর মারা গেছে দুটি গরু, এক কিশোর দগ্ধ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অগ্নিকাণ্ডে এক ব্যক্তির দুটি ঘরসহ দুটি গরু পুড়ে মারা গেছে। এসময় আগুন নেভাতে গিয়ে আব্দুল খালেক (১৮) নামে এক কিশোর দগ্ধ হয়েছে। গত সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মোবারকপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক […]
শিবগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশু ধর্ষণকারীদের দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

শিবগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশু ধর্ষণকারীদের দ্রুত বিচার দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণকারীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে শাহবাজপুর ইউনিয়নের শান্তি মোড়ে ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে নির্যাতিত প্রতিবন্ধী শিশুর পিতা ও পরিবারের সদস্যরা, শিবগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, শাহবাজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেনিয়ামিন নবিন, সদস্য সচিব পলাশ […]