শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টার থেকে দিনের বেলায় আবারো চুরি

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টার থেকে দিনের বেলায় আবারো চুরি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সেস কোয়ার্টার থেকে আবারো দিনের বেলায় চুরির ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। এর আগে দিনের বেলায় প্রায় ২৭ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটে। আগের চুরির ঘটনায় মূল আসামিরা আটক না হওয়ায় এ নিয়ে ভুক্তোভোগীদের মধ্যে ক্ষোভ লক্ষ […]

শিবগঞ্জে কিষান ও কিষানিদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

শিবগঞ্জে কিষান ও কিষানিদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কিষান-কিষানিদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ চর এলাকা আধুনিক কৃষিপ্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় উপজেলার চরাঞ্চলের ১০ জন নারী কৃষক ও ২০ জন পুরুষ […]

শিবগঞ্জে ১৫২ নারীর মধ্যে চেক ও সনদ বিতরণ

শিবগঞ্জে ১৫২ নারীর মধ্যে চেক ও সনদ বিতরণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ শীর্ষক প্রকল্পের আওতায় ১৫২ জন নারীর মধ্যে প্রায় দেড় কোটি টাকার চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে নারী কর্মীদের মধ্যে তাদের সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদপত্র বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় […]

শিবগঞ্জে অবৈধ ৩টি ইটভাটা উচ্ছেদ আরো ২টি উচ্ছেদের দাবি

শিবগঞ্জে অবৈধ ৩টি ইটভাটা উচ্ছেদ আরো ২টি উচ্ছেদের দাবি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উপর কয়লাদিয়াড় এলাকায় তিনটি অবৈধ ইটভাটা ভেঙে দিয়েছে প্রশাসন। আরো দুটি ইটভাকে ভেঙে ফেলার দাবিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম ও প্রশাসনের অন্য কর্মকর্তাদেরকে রাস্তায় আটকে দেয় স্থানীয় জনতা। সোমবার দুপুর ২টার দিকে শিবগঞ্জ উপজেলার উপর কয়লাদিয়াড় এলাকায় অভিযানে গিয়ে এ ঘটনা […]

শিবগঞ্জে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

শিবগঞ্জে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বালতির পানিতে ডুবে ১৩ মাস বয়সী মারিয়া খাতুন নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশু শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের মনিরুল ইসলামের মেয়ে। শিশুর পিতা মনিরুল ইসলাম জানান, বাড়ির উঠানে থাকা বালতিতে বৃষ্টির পানি জমে ছিল। সবার অজান্তে মারিয়া বাড়ির উঠানে খেলা করার সময় […]

এবার এইচএসসিও জয় করলেন ‘প্রবীণ’ হান্নান

এসএসসি পাস করে থেমে থাকেননি এবার এইচএসসিও জয় করলেন ‘প্রবীণ’ হান্নান শিক্ষা অর্জনে বয়স যে কোনো বাধা নয়, তা আবারো প্রমাণ করলেন সেই আব্দুল হান্নান। এবার তিনি এইচএসসিও পাস করে বুঝিয়ে দিলেন, ইচ্ছা থাকলে বয়স যাই হোক না কেন শিক্ষাটা অর্জন করা যায়। আব্দুল হান্নান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কামাত গ্রামের বাসিন্দা। বয়স এখন […]

শিবগঞ্জে ভারতীয় পাতার বিড়ি ও ইঞ্জিনচালিত নৌকাসহ দুই যুবক আটক

শিবগঞ্জে ভারতীয় পাতার বিড়ি ও ইঞ্জিনচালিত নৌকাসহ দুই যুবক আটক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের বোগলাউড়ি গ্রামে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন। অভিযানে ভারতীয় পাতার বিড়ি ও ইঞ্জিনচালিত নৌকাসহ দুজনকে আটক করা হয়। আটক হওয়া যুবকরা হলেন- উপজেলার চরপাঁকা গ্রামের মো. হারেজ আলীর ছেলে মো. নাদিম আলী (২৩) ও মো. […]

শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে কব্জি গেল একজনের

শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে কব্জি গেল একজনের   চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার মরদানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে রবিউল ইসলাম (৩৫) নামের একজনের হাতের কব্জি উড়ে গেছে। তিনি বিরাহিমপুর মহল্লার ইমতিয়াজের ছেলে। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। তারা হলেন- মরদানা মহল্লার কেটু মোড়লের ছেলে আমিনুল হক (৩৫) […]

শিবগঞ্জ ও গোমস্তাপুরে দুর্যোগ প্রশমন দিবস পালিত

শিবগঞ্জ ও গোমস্তাপুরে দুর্যোগ প্রশমন দিবস পালিত ‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি’- এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। শিবগঞ্জ : দিবসটি উপলক্ষে রবিবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে […]

শিবগঞ্জে পদ্মা নদীতে গোসলে নেমে এক শিশুর মৃত্যু

শিবগঞ্জে পদ্মা নদীতে গোসলে নেমে এক শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গোসল করতে গিয়ে পদ্মা নদীতে ডুবে সানাউল্লাহ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া সানাউল্লাহ শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের শরৎনগর গ্রামের জাহির আলীর ছেলে। পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক জানান, নানার বাড়ি বেড়াতে এসে বৃহস্পতিবার পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি ঘাটে গোসলে নেমে ডুবে মারা […]