শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

সোনামসজিদে স্বর্ণসহ একজন আটক

সোনামসজিদে স্বর্ণসহ একজন আটক চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে ভারত যাবার সময় ১১৬.৫৪ গ্রাম স্বর্ণসহ (২৪ ক্যারেট) আজিম খান নামে এক পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে বিজিবি। আটক আজিম খান, মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান উপজেলার শেকরনগর গ্রামের মৃত সামছুল হক খানের ছেলে। গত বৃহস্পতিবার তাকে আটক করা হয় এবং পরে বিষয়টি গণমাধ্যমকে জানায় বিজিবি। রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)’র […]

বিজিবির অভিযানে শিবগঞ্জে সীমান্ত এলাকায় পিস্তল ও মদ উদ্ধার

বিজিবির অভিযানে শিবগঞ্জে সীমান্ত এলাকায় পিস্তল ও মদ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ৪৩ বোতল মদ উদ্ধার করেছে বিজিবি। গত বুধবার দিবাগত রাত ৩টার দিকে ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের ফতেপুর বিওপির একটি বিশেষ টহল দল এইসব উদ্ধার করে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান বিষয়টি […]

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় খায়রুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত খায়রুল জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের পারএখলাসপুর গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চককীর্ত্তি ইউনিয়নের পুশকনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার এসআই সাইফুল ইসলাম জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে চার্জার […]

শিবগঞ্জে এক প্রতিবন্ধী পরিবারকে পুনর্বাসন

শিবগঞ্জে এক প্রতিবন্ধী পরিবারকে পুনর্বাসন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী আনোয়ার (৩৫)’র পাশে দাঁড়িয়েছে উপজেলা সমাজসেবা কার্যালয়। তাকে পুনর্বাসনের লক্ষে একটি মুদি দোকানের বিভিন্ন সামগ্রী দেয়া হয়। আনোয়ারের দুই বছর বয়সী এক ছেলে ও এক মেয়েও দৃষ্টিপ্রতিবন্ধী। তার সাথে এক বিধবা বোন সানোয়ারা (৩০)ও রয়েছে। পরিবারের তিনজনই দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় তারা ভিক্ষা […]

শিবগঞ্জে প্রাথমিকের সহকারী শিক্ষকদের মানববন্ধন

শিবগঞ্জে প্রাথমিকের সহকারী শিক্ষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে দাদনচক ফজলুল হক সরকারি পিটিআইয়ের ব্যানারে প্রতিষ্ঠানটির প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন- প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুল ইসলাম, সোহেল রানা, পলাশ আলী ও রহিমা খাতুনসহ অন্যরা। […]

শিবগঞ্জে ২ নেতা জখমের ঘটনায় গ্রেপ্তার এক

শিবগঞ্জে ২ নেতা জখমের ঘটনায় গ্রেপ্তার এক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় কাবিল আলী (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার কাবিল আলী শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর মহল্লার মৃত ফিটু আলীর ছেলে। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত রবিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে […]

আগামীকাল থেকে চালু হচ্ছে সোনামসজিদ স্থলবন্দর

আগামীকাল থেকে চালু হচ্ছে সোনামসজিদ স্থলবন্দর অনিয়ম-দুর্নীতি বন্ধসহ চার দফা দাবিতে বন্ধ হওয়া চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর আগামীকাল শনিবার থেকে পুনরায় চালু হচ্ছে। শুক্রবার বিকেলে এই জানিয়েছেন সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তনিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মো. মামুনুর রশিদ। তিনি আরো জানান, আমাদের দাবিসমূহ নিয়ে জেলা প্রশাসকের মহোদয়ের সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকে সমঝোতা হওয়ায় আগামীকাল শনিবার থেকে […]

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ করলেন ব্যবসায়ীরা

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ করলেন ব্যবসায়ীরা চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছেন আমদানিকারকরা। পানামা পোর্ট লিংক লিমিটেডের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে চার দফা দাবিতে রবিবার থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছেন তারা। সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি কাজী শাহাবুদ্দীন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, […]

শিবগঞ্জে এক রাতেই তিন কর্মীকে কুপিয়েছে দুর্বৃত্তরা

শিবগঞ্জে এক রাতেই তিন কর্মীকে কুপিয়েছে দুর্বৃত্তরা   চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কৃষক দল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে পৃথক দুটি স্থানে এ ঘটনা ঘটে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ নিয়ে ক্ষোভ বিরাজ করছে উপজেলা বিএনপিতে। আহতরা হলেন- শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর […]

শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল করিম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মারা যাওয়া যুবক শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের পার কৃষ্ণগোবিন্দপুর গ্রামের আবুল কাসেমের ছেলে। বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র ভৌমিক। তিনি জানান, দুপুরে আবদুল করিম নিজ বাড়ির […]