শিবগঞ্জে ডাকাতের কবলে পড়ে ইউপি সদস্যসহ আহত ৮

শিবগঞ্জে ডাকাতের কবলে পড়ে ইউপি সদস্যসহ আহত ৮ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ডাকাতের কবলে পড়ে এক ইউপি সদস্যসহ ৮ জন আহত হয়েছেন। গুরুতর আহত হয়ে ওই ইউপি সদস্যসহ ৩ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক। ডাকাতদলের সদস্যরা মোটরসাইকেল আরোহীর মোবাইল সেট এবং নগদ টাকা কেড়ে নেয়। গত শনিবার রাত […]
শিবগঞ্জে নিরাপদ আম উৎপাদনে কর্মশালা

শিবগঞ্জে নিরাপদ আম উৎপাদনে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুরে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস (গ্যাপ) ও হ্যাজার্ড অ্যানালাইসিস ক্রিটিকাল কন্ট্রোল পয়েন্ট (এইচএসিসিপি) পদ্ধতির মাধ্যমে আম উৎপাদন ও আমজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ এবং তাজা আম ও এর পণ্য রপ্তানির সুযোগ বৃদ্ধি সম্পর্কে কর্মশালা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার মোবারকপুর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য […]
শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত মনসুর আলীর ছেলে মিন্টু রহমান (৭০)। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের আট রশিয়া রুহুল মোড় এলাকায় পাকা রাস্তার ওপর এ দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন […]
শিবগঞ্জে কমিউনিটি পুলিশিং সভা

শিবগঞ্জে কমিউনিটি পুলিশিং সভা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নলডুবরী শাহাবাজপুর বাজারে এই সভা অনুষ্ঠিত হয়। শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজামুল হক রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবাবগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিবগঞ্জ […]
সোনামসজিদ স্থলবন্দর : প্রচণ্ড গরমে হার্ট অ্যাটাকে এক কর্মকর্তার মৃত্যু

সোনামসজিদ স্থলবন্দর প্রচণ্ড গরমে হার্ট অ্যাটাকে এক কর্মকর্তার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পানামা-সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডে কর্মরত বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের একজন ট্রাফিক ইন্সপেক্টর প্রচণ্ড গরমে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে তার অফিসকক্ষে তিনি মারা যান। মারা যাওয়া ব্যক্তি যশোর জেলার শার্শা উপজেলার মো. কোরবান আলীর ছেলে মো. রুহুল আমিন (৪৭)। শিবগঞ্জ থানার […]
শিবগঞ্জে ইস্তেসকার নামাজ আদায় : বৃষ্টির জন্য কাঁদলেন মুসুল্লিরা

শিবগঞ্জে ইস্তেসকার নামাজ আদায় বৃষ্টির জন্য কাঁদলেন মুসুল্লিরা সারা দেশের মতো তীব্রতাপদাহে পুড়ছে চাঁপাইনাববগঞ্জ। জেলা জুড়েই চলছে তাপপ্রবাহ। প্রচণ্ড খরায় ঝরে পড়ছে আমের গুটি। মাঠে থাকা বোরো ধানে সেচ দিতে হিমসিম খাচ্ছেন কৃষকরা। বৃষ্টির পানির অভাবে খালবিলে পানি কমে গেছে, নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর। জেলার বিভিন্ন স্থানে অগভীর নলকুপগুলো অকেজ হয়ে পড়ছে। কোনো স্থানে […]
শিবগঞ্জ তিন পদে মনোনয়নপত্র বৈধ ১৬ প্রার্থীরই

উপজেলা পরিষদ নির্বাচন শিবগঞ্জে তিন পদে মনোনয়নপত্র বৈধ ১৬ প্রার্থীরই চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় আগামী ২১ মে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে দাখিল করা ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাছাই করা হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাইয়ের পর কোনো ত্রুটি না থাকায় ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়েছে। বাছাই শেষে চাঁপাইনবাবগঞ্জ জেলা […]
শিবগঞ্জে শিশুদের প্রতি সহিংসতা ও বাল্যবিয়ে বন্ধে কর্মশালা

শিবগঞ্জে শিশুদের প্রতি সহিংসতা ও বাল্যবিয়ে বন্ধে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিশুদের প্রতি সহিংসতা ও বাল্যবিয়ে বন্ধ বিষয়ে স্থানীয় অংশীজনদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা বিআরডিবি’র সভাকক্ষে স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্প ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে ও ইউনিসেফের অর্থায়নে এই কর্মশালার আয়োজন করা হয়। শিবগঞ্জ উপজেলার বিআরবিডি’র চেয়ারম্যান আলহাজ সাব্বির আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত […]
শিবগঞ্জে ভূমিহীন হরিজনদের মানববন্ধন

শিবগঞ্জে ভূমিহীন হরিজনদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভূমিহীন হরিজন সম্প্রদায়ের স্থায়ী বসবাসের জন্য ভূমিসহ বাড়ির দাবিতের মানববন্ধন করেছেন শিবগঞ্জ পৌর এলাকার ১৫টি ভূমিহীন হরিজন পরিবার। সোমবার বিকেলে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ভবনের সামনে শিবগঞ্জ স্টেডিয়াম সংলগ্ন ভূমিহীন হরিজন জনগোষ্ঠীর ব্যানারে ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা বলেন, পরিবারগুলো শিবগঞ্জ পৌর এলাকার ১৫-১৬টি ভূমিহীন পরিবার প্রায় ২৫ বছর ধরে বিভিন্ন […]
শিবগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়

শিবগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার চককীর্তি ইউনিয়ন পরিষদের সভা কক্ষে স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে এবং ইউনিসেফের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এই সভার আয়োজন করে। বাল্যবিয়ে এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, প্রভাব বিস্তারকারী স্টেকহোল্ডার-অংশীজনদের […]