মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১ জিলহজ, ১৪৪৭ হিজরি

কন্যা সন্তানের বাবা হলেন বরুণ

কন্যা সন্তানের বাবা হলেন বরুণ বাবা হলেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। সোমবার, ৩ জুন সন্ধ্যায় কন্যা সন্তানের জন্ম দিলেন নাতাশা দালাল। প্রসব বেদনা ওঠায় সোমবার সকালেই মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি হয়েছিলেন নাতাশা। পরে সন্তান জন্ম দেয়ার পর বরুণ ধাওয়ানের বাবা ডেভিড ধাওয়ান নাতনি হওয়ার সুখবর সকলকে জানান। প্রায় ১৫ সপ্তাহ আগে বরুণ এবং নাতাশা তাদের […]

নিঝুম রুবিনার নতুন পরিচয়

নিঝুম রুবিনার নতুন পরিচয় বর্তমান সময়ের আলোচিত নায়িকা নিঝুম রুবিনা। সর্বশেষ ‘লিপিস্টিক’ সিনেমায় জায়েদ খানের বিপরীতে তাকে দেখা গেছে। এ ছাড়া তিনি নিয়মিত বিজ্ঞাপন, নাটক ও বিভিন্ন ব্র্যান্ডের ফটোশুটে অংশ নিচ্ছেন। এবার তাকে কসমিডিয়া লেজার ক্লিনিক (CosMedica Laser Clinic)-এর শুভেচ্ছাদূত করা হয়েছে বলে জানান এ নায়িকা। সোমবার প্রতিষ্ঠানটির গুলশান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে […]

যারা থাকছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ জুরি বোর্ডে

যারা থাকছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ জুরি বোর্ডে দেশীয় চলচ্চিত্রের উন্নয়ন ও বিকাশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ভূমিকা অনেক। চলচ্চিত্র শিল্পী-কুশলীদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ সম্মাননা হচ্ছে এটি। চলচ্চিত্রে অসাধারণ অবদান রাখার জন্য গুণী ব্যক্তিদের পুরস্কারের মাধ্যমে সম্মানিত করা হয়। তাই প্রতি বছরই এই স্বীকৃতি ঘিরে বাড়তি নজর থাকে চলচ্চিত্র অঙ্গনের। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় […]

সীমানার মৃত্যুতে শিল্পীদের শোক

সীমানার মৃত্যুতে শিল্পীদের শোক সালাউদ্দিন লাভলু পরিচালিত আলোচিত ধারাবাহিক নাটক ‘সাকিন সারিসুরি’। বৃন্দাবন দাস রচিত এ নাটক ২০০৯ সালে চ্যানেল আইয়ে প্রচার হয়। নাটকটির অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন- চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, সীমানা, শাহনাজ খুশি, গোলাম ফরিদা ছন্দা প্রমুখ। এ নাটকের কাকলি চরিত্র রূপায়নকারী সীমানা গতকাল মঙ্গলবার সকালে মারা গেছেন। ১৪ দিন জীবনের সঙ্গে […]

সিনেমায় অভিনয় না করার কারণ জানালেন পড়শী

সিনেমায় অভিনয় না করার কারণ জানালেন পড়শী গান বাইরে অভিনয়েও নিজেকে জানান দিয়েছেন সংগীত শিল্পী সাবরিনা পড়শী। দুই বছর ধরে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তিনি। গত ঈদেও অভিনেতা ফারহান আহমেদ জোভানের সঙ্গে জুটি বেঁধে ‘প্রথম ভালোবাসা’ নামে একটি নাটকে কাজ করেছেন। এর আগে, সিনেমায় দেখা গেছে তাকে। ২০১৬ সালে ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব […]

চরিত্রের জন্য খোলামেলা দৃশ্যেও আপত্তি নেই মিমির

চরিত্রের জন্য খোলামেলা দৃশ্যেও আপত্তি নেই মিমির শুরুটা মডেলিং দিয়ে হলেও এখন অভিনয়েই ব্যস্ত অনিন্দিতা মিমি। আসছে ঈদেও একাধিক নাটকে দেখা যাবে ‘গার্লস স্কোয়াড’ দিয়ে পরিচিতি পাওয়া এই অভিনেত্রীকে। ‘গার্লস স্কোয়াড’ দিয়ে অভিনয় শুরু। শুরুর দিকে ভীষণ নার্ভাস ছিলেন তিনি। বলেন, ভয়ের চোটে প্রথম দৃশ্যটি ওকে করতে আমাকে ১৮টি শট দিতে হয়েছিল! সহশিল্পী ছিলেন সেমন্তী […]

সৌরভ গাঙ্গুলির বায়োপিকে স্ত্রীর ভূমিকায় তৃপ্তি

সৌরভ গাঙ্গুলির বায়োপিকে স্ত্রীর ভূমিকায় তৃপ্তি বর্ণময় ক্রিকেট ক্যারিয়ার থেকে সৌরভ গাঙ্গুলির ব্যক্তিগতজীবন কবে পর্দায় আসছে, এমন কৌতূহল আর উৎকণ্ঠা গেল দুই তিন বছর ধরেই। আগেই জানা গিয়েছিল বায়োপিকে সৌরভের চরিত্রে দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে। এর জন্য নেট প্র্যাকটিসও শুরু করে দিয়েছেন অভিনেতা। কিন্তু স্ত্রী ডোনার ভূমিকায় থাকছেন কোন নায়িকা? কৌতূহল দীর্ঘদিনের। এবার সৌরভকন্যা সানা […]

তুফান আতঙ্কে ববির ‘ময়ূরাক্ষী’

তুফান আতঙ্কে ববির ‘ময়ূরাক্ষী’ কোরবানির ঈদে মুক্তির দৌড়ে ছিল এক ডজন চলচ্চিত্র। ভক্ত-দর্শকদের অনেকে ভেবেছিল শাকিব খান, আরিফিন শুভ, সিয়াম আহমেদ, শরিফুল রাজদের প্রতিদ্বন্দ্বিতায় জমে উঠবে ঈদ। কিন্তু না, একে একে সরে দাঁড়াচ্ছে ছবিগুলো। শুরুতে জানা গিয়েছিল শরিফুল রাজ অভিনীত ‘কবি’ ঈদের দৌড় থেকে সরে দাঁড়িয়েছে। এরপরই জানা গেল, আজমেরী হক বাঁধন অভিনীত ‘এশা মার্ডার-কর্মফল’ও […]

ফের বিতর্কে পরীমণি

ফের বিতর্কে পরীমণি ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমনি এবার শুভেচ্ছাদূত হলেন অনলাইনভিত্তিক একটি জুয়া কোম্পানির। গত মার্চে শুভেচ্ছাদূত হিসেবে পরীমনির নাম ঘোষণা করে কোম্পানিটি। গত রোববার নিজের ফেসবুক পেজে ওই কোম্পানির একটি বিজ্ঞাপন পোস্ট করেন নায়িকা। জুয়ার ওই ওয়েবসাইট ভিজিট করতে সবাইকে আমন্ত্রণও জানান পরীমনি। দেড় মিনিটের ওই বিজ্ঞাপনে দেখা যায়, হলে বসে সিনেমা দেখছেন […]

বিতর্কে জড়ালেন রাবিনা

বিতর্কে জড়ালেন রাবিনা বিতর্কে জড়াতে খুব একটা দেখা যায় না বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাবিনা ট্যান্ডনকে। তবে এই অভিনেত্রী এবার নিজেকে বিতর্কে জড়ালেন। মুম্বাইয়ের রাস্তায় মধ্যরাতে রাবিনার চালক বেপরোয়া গাড়ি চালানোর কারণে মুম্বাইয়ের কার্টার রোডে রিজভি কলেজের সামনে একই পরিবারের তিনজন আহত হয়েছেন। এই ঘটনার পর স্থানীয়রা যখন তার গাড়ি ঘিরে ধরেন তখন অভিনেত্রী নেমে আসেন। […]