শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

পর্তুগালে ট্রাম দুর্ঘটনায় বিদেশিসহ নিহত ১৫

পর্তুগালে ট্রাম দুর্ঘটনায় বিদেশিসহ নিহত ১৫ পর্তুগালের রাজধানী লিসবনে বুধবার পর্যটকদের জনপ্রিয় গ্লোরিয়া ফানিকুলার ট্রাম দুর্ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৩০ জন। তাদের জরুরি চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। হতাহতদের অধিকাংশই বিদেশি নাগরিক। দুর্ঘটনার সময় ট্রামটি শহরের রেস্তোরাডোরেস স্কয়ারের কাছ থেকে বাইরো আল্টো এলাকার দিকে উঠছিল। এই […]

ইরাকের বৃহত্তম জলাধারে মিলল হেলেনীয় যুগের ৪০টি সমাধি

ইরাকের বৃহত্তম জলাধারে মিলল হেলেনীয় যুগের ৪০টি সমাধি তীব্র খরার কারণে ইরাকের বৃহত্তম জলাধারে পানির স্তর কমে যাওয়ার পর ৪০টি প্রাচীন সমাধি আবিষ্কার করেছেন প্রত্নতাত্ত্বিকরা। আল জাজিরার প্রতিবেদন অনুসারে, দেশটির উত্তরে দুহোক প্রদেশের খানকে অঞ্চলে মসুল বাঁধ জলাধারের ধারে ২৩০০ বছরেরও বেশি পুরনো সমাধিগুলো আবিষ্কৃত হয়েছে। গত শনিবার দুহোকের পুরাকীর্তি বিভাগের পরিচালক এবং স্থানটির প্রত্নতাত্ত্বিক […]

ইন্দোনেশিয়ায় অর্থমন্ত্রীর বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট

ইন্দোনেশিয়ায় অর্থমন্ত্রীর বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট ইন্দোনেশিয়ায় চলমান বিক্ষোভ আরও সহিংস রূপ ধারণ করেছে। বিক্ষোভকারীরা অর্থমন্ত্রীসহ বেশ কয়েকজন আইনপ্রণেতার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এর আগে একটি কাউন্সিল ভবনে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় অন্তত তিনজন নিহত হয়। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর এক বছরেরও কম সময়ের শাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে […]

সুদানের দারফুর অঞ্চলে কলেরায় ১৫৮ জনের মৃত্যু

সুদানের দারফুর অঞ্চলে কলেরায় ১৫৮ জনের মৃত্যু মে মাসের শেষ থেকে সুদানের দক্ষিণ দারফুর অঞ্চলে কলেরায় কমপক্ষে ১৫৮ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। সুদানের আধাসামরিক-নিয়ন্ত্রিত রাজ্য সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় গত শনিবার এ খবর জানিয়েছে। নিয়মিত সেনাবাহিনী ও আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে দুই বছরেরও বেশি সময় ধরে চলা লড়াইয়ের ফলে দারফুরের বেশিরভাগ অংশ আরএসএফের হাতে […]

মেক্সিকোতে ভারী বৃষ্টিপাত ও বন্যায় ২ জনের মৃত্যু

মেক্সিকোতে ভারী বৃষ্টিপাত ও বন্যায় ২ জনের মৃত্যু ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় মেক্সিকোর মধ্যাঞ্চলে দুই জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ গত শনিবার জানিয়েছে, দেশটির বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। একটি নাগরিক সুরক্ষা প্রতিবেদনের বরাত দিয়ে মেক্সিকো সিটি থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শুক্রবার মধ্যরাতের কিছু আগে কুয়েরেতারো শহরে দুটি লাশ পাওয়া গেছে। প্রতিবেদনটিতে […]

কিয়েভে পৌঁছেছেন কানাডার প্রধানমন্ত্রী

কিয়েভে পৌঁছেছেন কানাডার প্রধানমন্ত্রী ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধের অবসানের জন্য বিশ্ব নেতারা যখন চাপ দিচ্ছেন, ঠিক সেই সময়ে ইউক্রেনের স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল কিয়েভে পৌঁছেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। রাজধানীতে অবতরণের সময় কার্নি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ বার্তায় লিখেছেন, ইউক্রেনের স্বাধীনতা দিবসে এবং তাদের জাতির ইতিহাসের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে কানাডা ইউক্রেনের জন্য ন্যায়সঙ্গত ও […]

স্পেনের বালিয়ারিক দ্বীপপুঞ্জে ১২ অভিবাসী নিখোঁজ

স্পেনের বালিয়ারিক দ্বীপপুঞ্জে ১২ অভিবাসী নিখোঁজ ভূমধ্যসাগরে স্পেনের বালিয়ারিক দ্বীপপুঞ্জে যাওয়ার সময় নৌকা থেকে লাফিয়ে পড়ে ১২ জন অভিবাসী নিখোঁজ হয়েছে, গত শনিবার সেখানকার কর্তৃপক্ষ এ তথ্য জানায়। স্থানীয় কর্মকর্তাদের উদ্বৃতি দিয়ে মাদ্রিদ থেকে এএফপি জানায়, ক্যাব্রেরা দ্বীপের ৫৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে একই নৌকা থেকে আরও ১৪ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অভিবাসী কর্মকর্তাদের উদ্ধৃতি […]

চীনে নির্মাণাধীন সেতুর দড়ি ছিঁড়ে নিহত ৭, নিখোঁজ ৯

চীনে নির্মাণাধীন সেতুর দড়ি ছিঁড়ে নিহত ৭, নিখোঁজ ৯ উত্তর-পশ্চিম চীনে শুক্রবার নির্মাণাধীন একটি সেতুর দড়ি ছিঁড়ে সাত জন নিহত এবং নয় জন নিখোঁজ হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। দেশটির পিপলস পিপলস ডেইলি জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় ভোর ৩টার দিকে যখন দড়িটি ছিঁড়ে যায়। তখন […]

রাজকীয় অবমাননার অভিযোগ থেকে খালাস পেলেন থাকসিন

রাজকীয় অবমাননার অভিযোগ থেকে খালাস পেলেন থাকসিন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা শুক্রবার রাজকীয় মানহানির অভিযোগ থেকে খালাস পেয়েছেন। আদালতের এ রায়ের ফলে প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে থাই রাজনীতিতে আধিপত্য বিস্তারকারী সিনাওয়াত্রা পরিবারের একটি বড় হুমকি দূর হয়েছে বলে মনে করা হচ্ছে। ব্যাংক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। ৭৬ বছর বয়সী […]

কলম্বিয়ায় দুটি পৃথক গেরিলা হামলায় নিহত ১৮, আহত অন্তত ৬০

কলম্বিয়ায় দুটি পৃথক গেরিলা হামলায় নিহত ১৮, আহত অন্তত ৬০ কলম্বিয়ায় দুটি পৃথক গেরিলা হামলায় বৃহস্পতিবার ১৮ জন নিহত ও অন্তত ৬০ জন আহত হয়েছে বলে জানা গেছে। কলম্বিয়ায় ভিন্নমতাবলম্বী গেরিলা গোষ্ঠীকে এই দুটি হামলার জন্য দায়ী করা করা হয়েছে। একটি ঘটনায় বিস্ফোরক বোঝাই একটি ট্রাকের মাধ্যমে হামলা চালানো হয়েছে এবং অপর ঘটনায় ড্রোনের মাধ্যমে […]