৯০ ডিগ্রি বাঁকযুক্ত ‘অদ্ভুত’ ডিজাইনের সেতু, ৭ ইঞ্জিনিয়ার বরখাস্ত

৯০ ডিগ্রি বাঁকযুক্ত ‘অদ্ভুত’ ডিজাইনের সেতু, ৭ ইঞ্জিনিয়ার বরখাস্ত ভারতের মধ্যপ্রদেশের ভোপাল শহরের ঐশবাগ এলাকায় নির্মিত একটি রেলওভার ব্রিজে ৯০ ডিগ্রি বাঁক থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছে রাজ্য সরকার। অস্বাভাবিক এই নকশার দায়ে ৭ জন প্রকৌশলীকে বরখাস্ত করা হয়েছে, যাদের মধ্যে দু’জন চিফ ইঞ্জিনিয়ারও রয়েছেন। ভারতীয় বার্তাসংস্থা পিটিআই-এর বরাতে এনডিটিভি জানিয়েছে, শনিবার মধ্যপ্রদেশের […]
ইউরোপে ইভির বিক্রি বাড়লেও মে মাসে টেসলার বিক্রি কমেছে

ইউরোপে ইভির বিক্রি বাড়লেও মে মাসে টেসলার বিক্রি কমেছে ইউরোপে বৈদ্যুতিক গাড়ির (ইভি) বিক্রি বাড়লেও টেসলা সেই সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। কোম্পানিটির সিইও এলন মাস্কের রাজনৈতিক কর্মকাণ্ড ইউরোপীয় ক্রেতাদের দূরে ঠেলে দিয়েছে বলে শিল্প খাতের সাম্প্রতিক তথ্যে জানা গেছে। প্যারিস থেকে এএফপি জানায়, ইউরোপীয় গাড়ি নির্মাতাদের বাণিজ্যিক সংগঠন (এসিইএ)-র তথ্য অনুযায়ী মে মাসে টেসলা গত […]
প্রথমবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান

প্রথমবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান প্রথমবারের মতো নিজ দেশে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান। আঞ্চলিক উত্তেজনার মধ্যেই মঙ্গলবার এই পরীক্ষা চালায় দেশটি। বুধবার মার্কিন বার্তাসংস্থা এপির এক প্রতিবেদনে নিশ্চিত করা হয় এ তথ্য। প্রতিবেদনে বলা হয়, চীনকে ঠেকাতে এবং নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করতে জাপানের সেনাবাহিনী প্রথমবারের মতো নিজ ভূখণ্ডে একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। জাপানের উত্তরাঞ্চলে […]
ভূমিধসে কলম্বিয়ায় কমপক্ষে নিহত ১০, আহত ৮

ভূমিধসে কলম্বিয়ায় কমপক্ষে নিহত ১০, আহত ৮ কলম্বিয়ার মেডেলিন শহরের কাছে গত মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ১০ জন নিহত এবং আটজন আহত হয়েছেন বলে জানা গেছে। সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। বোগোটা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। অ্যান্টিওকিয়া বিভাগের গভর্নর আন্দ্রেস জুলিয়ান রেন্ডন হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, বেলো পৌরসভার […]
জাপানে চালের দাম দ্বিগুণ, মুদ্রাস্ফীতি দাঁড়িয়েছে ৩.৭ শতাংশে

জাপানে চালের দাম দ্বিগুণ, মুদ্রাস্ফীতি দাঁড়িয়েছে ৩.৭ শতাংশে শুক্রবার প্রকাশিত সরকারি তথ্যে দেখা গেছে, জাপানের মূল মুদ্রাস্ফীতির হার মে মাসে ৩ দশমিক ৭ শতাংশে বেড়ে দাঁড়িয়েছে। এই পরিসংখ্যান আগামী জুলাইয়ের নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার নেতৃত্বকে হুমকির মুখে ফেলেছে। টোকিও থেকে এএফপি জানিয়েছে, সরকার জরুরি মজুত থেকে চাল সরবরাহ করলেও গত বছরের তুলনায় চালের দাম […]
বিশ্বে জোরপূর্বক বাস্তুচ্যুত ১২ কোটি ২০ লাখেরও বেশি : জাতিসংঘ

বিশ্বে জোরপূর্বক বাস্তুচ্যুত ১২ কোটি ২০ লাখেরও বেশি : জাতিসংঘ বিশ্বব্যাপী বাড়িঘর থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সংখ্যা রেকর্ড উচ্চতা থেকে কিছুটা কমেছে, তবে ‘অসহনীয়ভাবে বেশি’ রয়ে গেছে। জাতিসংঘ একথা জানিয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, ২০২৪ সালের শেষ নাগাদ বিশ্বব্যাপী রেকর্ড ১২৩.২ মিলিয়ন মানুষ তাদের বাড়িঘর থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে। কিন্তু বছরের পর বছর ধরে […]
ট্রাম্প প্রশাসন বিদ্যুৎ কেন্দ্রের নির্গমন নিয়ম শিথিল করার লক্ষ্যে কাজ করছে

ট্রাম্প প্রশাসন বিদ্যুৎ কেন্দ্রের নির্গমন নিয়ম শিথিল করার লক্ষ্যে কাজ করছে যুক্তরাষ্ট্রে বিদ্যুৎকেন্দ্র থেকে কার্বন ও ক্ষতিকর বায়ু দূষণ নিয়ন্ত্রণে আগে যে কড়াকড়ি ছিল, তা এখন শিথিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। গতকাল পরিবেশ সংরক্ষণ সংস্থা (ইপিএ) এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবেশবিরোধী অবস্থানের ধারাবাহিকতায় এটি সর্বশেষ উদ্যোগ। ইপিএ প্রধান লি জেলডিন এক […]
চীনের সঙ্গে বিরল খনিজ চুক্তির চূড়ান্ত ঘোষণা ট্রাম্পের

চীনের সঙ্গে বিরল খনিজ চুক্তির চূড়ান্ত ঘোষণা ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সঙ্গে ‘চমৎকার’ সম্পর্কের প্রশংসা করেছেন এবং জানিয়েছেন, দুই দিনের আলোচনার পর দুই অর্থনৈতিক পরাশক্তির মধ্যে একটি চুক্তি সম্পন্ন হয়েছে, যার লক্ষ্য বাণিজ্য যুদ্ধ থেকে বিরত থাকার প্রচেষ্টা বজায় রাখা। ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে জানান, চীন যুক্তরাষ্ট্রে বিরল খনিজ ও চুম্বক সরবরাহ […]
জাপানে জন্মহার ইতিহাসে প্রথমবার ৭ লাখের নিচে, বাড়ছে উদ্বেগ

জাপানে জন্মহার ইতিহাসে প্রথমবার ৭ লাখের নিচে, বাড়ছে উদ্বেগ জাপানে ২০২৪ সালে জন্মহার ইতিহাসে প্রথমবারের মতো ৭ লাখের নিচে নেমে এসেছে। দেশটির সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালে মোট ৬ লাখ ৮৬ হাজার ৬১ জন নবজাতকের জন্ম হয়েছে, যা আগের বছরের তুলনায় ৪১ হাজার ২২৭ জন কম। ১৮৯৯ সাল থেকে শুরু হওয়া রেকর্ড অনুযায়ী, এটি […]
দুই মাসে পাকিস্তান ছেড়েছে ২ লাখেরও বেশি আফগান নাগরিক

দুই মাসে পাকিস্তান ছেড়েছে ২ লাখেরও বেশি আফগান নাগরিক পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত এপ্রিল মাসে সরকার নির্বাসন অভিযান পুনরায় শুরু করার পর থেকে দুই লাখেরও বেশি আফগান নাগরিক পাকিস্তান ত্যাগ করেছেন। বুধবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এপ্রিলে এক লাখ ৩৫ হাজারেরও বেশি আফগান পাকিস্তান ছেড়েছেন। […]