ট্রাম্পের শপথ ঘিরে ওয়াশিংটনজুড়ে কড়া নিরাপত্তা

ট্রাম্পের শপথ ঘিরে ওয়াশিংটনজুড়ে কড়া নিরাপত্তা ডোনাল্ড ট্রাম্পের আসন্ন শপথ অনুষ্ঠান উপলক্ষে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামি সোমবার দেশটির ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। জানা গেছে, তার শপথ অনুষ্ঠান উপলক্ষে ওয়াশিংটনে ৩০ মাইল দৈর্ঘ্যের ৭ ফুট উঁচু কালো বেড়া স্থাপন করা হয়েছে। সেই সঙ্গে ২৫ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য ও […]
ইরানে পুলিশের বিমান বিধ্বস্ত, নিহত ৩

ইরানে পুলিশের বিমান বিধ্বস্ত, নিহত ৩ ইরানের উত্তরাঞ্চলে বুধবার পুলিশের একটি ছোট প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। পুলিশের উদ্ধৃতি দিয়ে সরকারি সংবাদ সংস্থা ইরনা বলেছে, ‘বুধবার রশত শহরের কাছে একটি হালকা প্রশিক্ষণ বিমান প্রযুক্তিগত ত্রুটির কারণে দুর্ঘটনার শিকার হয়। পাইলট, কো-পাইলট ও ফ্লাইট ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। ’নিষেধাজ্ঞাকবলিত ইরান সাম্প্রতিক […]
যুদ্ধের প্রস্তুতি চীনের, রেড অ্যালার্ট মোডে ভারতীয় সেনারা

যুদ্ধের প্রস্তুতি চীনের, রেড অ্যালার্ট মোডে ভারতীয় সেনারা পূর্ব লাদাখের হাড় কাঁপানো শীত ও চরম আবহাওয়ার মধ্যে চীনের ড্রাগন ফৌজের যুদ্ধ মহড়া শুরু হয়েছে।যেটিকে ভারত বলছে চীনের যুদ্ধের উস্কানি।ভারতের গণমাধ্যম গুলোর দাবি,লাদাখ সীমান্তে ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি চীনের! ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন সূত্রের খবর দাবি করছে, বরফে ঢাকা এলএসিতে অত্যধিক উচ্চতায় পিপল লিবারেশন আর্মির ঝিংজিয়ান সেনা […]
এবার একাধিক স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া

এবার একাধিক স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া উত্তর কোরিয়া ফের একাধিক স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মঙ্গলবার সকালে দেশটির পূর্ব উপকূল থেকে সমুদ্রের দিকে ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস) জানান, মঙ্গলবার স্থানীয় সময় আনুমানিক সাড়ে ৯টার দিকে ক্ষেপণাস্ত্র […]
শক্তিশালী আমেরিকা রেখে যাচ্ছি, বিদায়বেলায় বাইডেন

শক্তিশালী আমেরিকা রেখে যাচ্ছি, বিদায়বেলায় বাইডেন বিদায়বেলায় নিজের প্রশাসনের বৈদেশিক নীতির পক্ষে জোরালো বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ‘এ চার বছরে আমরা সংকটের মুখোমুখি হয়েছি, আমাদের পরীক্ষা দিতে হয়েছে। আমি মনে করি, আমরা যে অবস্থায় পরীক্ষা শুরু করেছিলাম, তার চেয়ে শক্তিশালী রূপে বের হয়ে এসেছি।’ খবর ব্লুমবার্গের। গত সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে […]
রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞায় বাড়ছে তেলের দাম

রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞায় বাড়ছে তেলের দাম রাশিয়ার ওপর নতুন দফার মার্কিন নিষেধাজ্ঞার পর টানা তৃতীয়বারের মতো সোমবার অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক দাম বৃদ্ধি পেয়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৮১ মার্কিন ডলার ছাড়িয়ে গেছে, যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। আন্তর্জাতিক সময় ১টা ১৩মিনিটে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম […]
ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্ন রুপির দাম

ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্ন রুপির দাম মার্কিন ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে ভারতীয় রুপির দাম। বর্তমানে এক মার্কিন ডলারের বিপরীতে ৮৬ ভারতীয় রুপি পাওয়া যাচ্ছে। এশিয়ান মুদ্রার ব্যাপক দরপতনের ধারাবাহিকতায় সোমবার রুপির দাম শূন্য দশমিক চার শতাংশ কমে ৮৬.৩৯ এ পৌঁছেছে। মার্কিন কর্মসংস্থান প্রতিবেদন প্রত্যাশার চেয়েও শক্তিশালী হওয়ার পর রুপির এই বড় পতন […]
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে নিহত বেড়ে ১৬

লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে নিহত বেড়ে ১৬ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। আগুন ছড়িয়ে পড়ায় একের পর এক পুড়ছে নতুন নতুন এলাকা। রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, লস অ্যাঞ্জেলেসের চারপাশে বর্তমানে চারটি দাবানল জ্বলছে। এখন পর্যন্ত কমপক্ষে ১৬ জন […]
আগামী সপ্তাহে চাঁদে নভোযান পাঠাচ্ছে মার্কিন কম্পানি

আগামী সপ্তাহে চাঁদে নভোযান পাঠাচ্ছে মার্কিন কম্পানি মার্কিন কম্পানি ফায়ারফ্লাই অ্যারোস্পেস নাসার একটি পরীক্ষামূলক কর্মসূচির অধীনে আগামী সপ্তাহে চাঁদে একটি নভোযান পাঠাচ্ছে। সংস্থাটি মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। ওয়াশিংটন থেকে এএফপি বুধবার এ খবর জানিয়ে বলেছে, নাসা এই অভিযানের ব্যয় কমাতে বাণিজ্যিক খাতের সঙ্গে অংশীদারি করছে। এই অভিযান সফল হলে তা হবে অ্যাপোলো যুগের অবসানের পর […]
যে গ্রামে গুরুতর অসুস্থ হওয়া নিষেধ

যে গ্রামে গুরুতর অসুস্থ হওয়া নিষেধ ইতালির একটি ছোট্ট গ্রাম বেলকাস্ত্রো। ইতালির দক্ষিণের ক্যালাব্রিয়া অঞ্চলে বেলকাস্ত্রো গ্রাম। এটি ইতালির সবচেয়ে দরিদ্র গ্রামগুলোর একটি। এ গ্রামের বাসিন্দাদের গুরুতর অসুস্থ হওয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। স্থানীয় মেয়র আন্তোনিও তোরচিয়া বেলকাস্ত্রো গ্রামের মানুষদের উদ্দেশে একটি আদেশ জারি করেন। আদেশে বলা হয়, ‘যেসব অসুস্থতায় জরুরি চিকিৎসাসেবা প্রয়োজন, সেসব অসুস্থতা […]