শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

নাচোলে গ্রাম আদালত কার্যক্রমের মাসিক সভা

নাচোলে গ্রাম আদালত কার্যক্রমের মাসিক সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত কার্যক্রমের দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতির বিষয়ক এই সভা  মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ও ইউনিয়ন পরিষদ […]

নাচোলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নাচোলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পুকুরে ডুবে লামিয়া নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া লামিয়া রাজশাহী কোর্ট এলাকার আরিফুল ইসলামের মেয়ে। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার জানান, লামিয়া কাজলা গ্রামে নানা বাড়িতে থাকত। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বাড়ির পাশে সবার অগোচরে খেলতে খেলতে পুকুরে পড়ে ডুবে […]

নাচোলে চুরি হওয়া রিকশা ভ্যান উদ্ধার : গ্রেপ্তার ১

নাচোলে চুরি হওয়া রিকশা ভ্যান উদ্ধার : গ্রেপ্তার ১ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থেকে চুরি হওয়া এক প্রতিবন্ধীর রিকশা ভ্যান উদ্ধার করেছে পুলিশ। ভ্যানটি চুরি সঙ্গে জড়িত থাকার অভিযোগ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি যশোর জেলার কোতয়ালী থানার শংকরপুর গ্রামের নুর মোহাম্মদ গাজীর ছেলে মো. বাপ্পী গাজী (৩৫)। তার বর্তমান ঠিকানা রাজশাহীর তানোর উপজেলার তানোরপাড়া […]

নাচোলে আম প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি বিষয়ে কর্মশালা

নাচোলে আম প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি বিষয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ‘গ্যাপ ও এইচসিসিপি’র মাধ্যমে আম উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ পণ্য এবং তাজা আম ও এর রপ্তানির সুযোগ বৃদ্ধি সম্পর্কে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী এ কর্মশালা নাচোল পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের (বিএমপিএমএ) উদ্যোগে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিলের সহযোগিতায় অনুষ্ঠিত […]

শিক্ষকের ঋণ শোধ করা সম্ভব নয় : জিয়া এমপি

নাচোলে গুণীজন সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান শিক্ষকের ঋণ শোধ করা সম্ভব নয় : জিয়া এমপি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় নাচোল কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে গুণীজন সংবর্ধনা ও শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার নাচোল সরকারি কলেজ মিলনায়তনে এসবের আয়োজন করা হয়। নাচোল কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাবেক অতিরিক্ত সচিব এএইচএম আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]

নাচোল ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নিয়ে মতবিনিময় : ৩ শতাধিক শিক্ষার্থী পেলেন বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি

নাচোল ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নিয়ে মতবিনিময় : ৩ শতাধিক শিক্ষার্থী পেলেন বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ও এর আশপাশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভবিষ্যৎ প্রজন্মকে সমাজের মূলধারায় এগিয়ে নিতে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে তিন শতাধিক শিক্ষার্থীকে বাইসাইকেলসহ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। এর মধ্যে ১৬৭ জনকে বাইসাইকেল ও ১৭৮ জনকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। […]

রহনপুরে প্রয়াসের বাজার সংযোগ কর্মশালা

রহনপুরে প্রয়াসের বাজার সংযোগ কর্মশালা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে সমন্বিত কৃষি ইউনিট (মৎস্য খাত)’র আওতায় বাজার সংযোগ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন গোমস্তাপুর উপজেলার ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ইমরুল কায়েস। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- টেকনিক্যাল অফিসার মামদুদুর রহমান, প্রয়াসের গোমস্তাপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান, রহনপুর শাখার […]

ঢাকাস্থ নাচোল সমিতির সভাপতিকে সংবর্ধনা

ঢাকাস্থ নাচোল সমিতির সভাপতিকে সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ঢাকাস্থ নাচোল উপজেলা সমিতির সভাপতি সাবেক পুলিশ কর্মকর্তা (সিআইডি) আতাউর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সমিতির সদস্যরা এ সংবর্ধনার আয়োজন করেন। রবিবার বিকেল ৪টায় নাচোল ড্রিম থ্রি ক্যাফেতে ও নাচোল রেলস্টেশন প্ল্যাটফর্মে এ সংবর্ধনা দেয়া হয়। নাচোল সরকারি কলেজের সাবেক অফিসার ইনচার্জ হাফিজুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে […]

ডাকাতির প্রস্তুতিকালে নাচোলে আটক ৩

ডাকাতির প্রস্তুতিকালে নাচোলে আটক ৩ মাইক্রোবাস, দেশীয় অস্ত্র ও ট্রান্সফরমার চুরির সরঞ্জাম উদ্ধার   চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে একটি মাইক্রোবাস, অনেকগুলো দেশীয় ধারালো অস্ত্র ও ট্রান্সফরমার চুরির সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ তিনজন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আটককৃতরা হলেনÑ নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার বুজুরকান্তপুর গ্রামের মৃত আহম্মদ […]

নাচোলে নতুন ভবনে রাকাবের কার্যক্রম শুরু

নাচোলে নতুন ভবনে রাকাবের কার্যক্রম শুরু চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক নাচোল শাখার কার্যক্রম নতুন ভবনে শুরুর উদ্বোধন করা হয়েছে।  মঙ্গলবার বেলা ১১টায় নাচোল পৌরসভা সংলগ্ন জামান টাওয়ারে নতুন ভবনে রাকাব নাচোল শাখার সকল কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহিম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাকাব […]