হেলিকপ্টার থেকে রেমালের ধ্বংসযজ্ঞ দেখলেন প্রধানমন্ত্রী

হেলিকপ্টার থেকে রেমালের ধ্বংসযজ্ঞ দেখলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টার থেকে পটুয়াখালী জেলার মঠবাড়িয়া ও পাথরঘাটা এলাকায় ঘূর্ণিঝড় রেমালের ধ্বংসযজ্ঞের চিত্র পরিদর্শন করেছেন। ঢাকা থেকে পটুয়াখালী যাওয়ার পথে হেলিকপ্টারটি যখন ধীরগতিতে অনেক নিচু দিয়ে উড়ছিল তখন তিনি সুপার স্টর্ম রেমাল আক্রান্ত দুটি এলাকা প্রত্যক্ষ করেন। প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি ঢাকা থেকে যাত্রা শুরুর প্রায় দেড় ঘণ্টা […]
জিএসপি প্লাস সুবিধা অব্যাহত রাখতে ফিনল্যান্ডের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

জিএসপি প্লাস সুবিধা অব্যাহত রাখতে ফিনল্যান্ডের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পর সমৃদ্ধির দিকে বাংলাদেশের যাত্রাকে মসৃণ করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছ থেকে আরো কয়েক বছর জিএসপি প্লাস সুবিধা অব্যাহত রাখতে ফিনল্যান্ডের সহযোগিতা চেয়েছেন। বাংলাদেশ ফিনল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত কিম্মো লাহদেবির্তা বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সাক্ষাৎকালে […]
ঈদ পরবর্তী দুর্ঘটনা রোধে সড়কে তদারকি বাড়ানোর নির্দেশ সেতুমন্ত্রীর

ঈদ পরবর্তী দুর্ঘটনা রোধে সড়কে তদারকি বাড়ানোর নির্দেশ সেতুমন্ত্রীর ঈদ পরবর্তী দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে সড়কে তদারকি বাড়ানোর নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ঈদ পরবর্তী নজরদারি কমানোর কারণে সড়কে দুর্ঘটনা বেড়ে যায়। এই দুর্ঘটনাই সবচেয়ে বড় দুর্ভাবনা। দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে সড়কে তদারকি বাড়াতে হবে। সেতুমন্ত্রী বৃহস্পতিবার […]
বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ রোল মডেল : প্রধানমন্ত্রী

বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ রোল মডেল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ রোল মডেলে পরিণত হয়েছে। শেখ হাসিনা সংলাপের মাধ্যমে সকল দ্বন্দ্ব-সংঘাত নিরসন, চলমান যুদ্ধ বন্ধ এবং অস্ত্র প্রতিযোগিতার অর্থ মানবজাতির কল্যাণে ব্যয় করার আহ্বান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘বাংলাদেশ অভ্যন্তরীণ শান্তি ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি বৈশি^ক শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় একটি […]
জাতিসংঘের ডব্লিউএসআইএস পুরস্কার পেল বাংলাদেশ

জাতিসংঘের ডব্লিউএসআইএস পুরস্কার পেল বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে তথ্য ও প্রযুক্তি খাতে পুরস্কারগুলোর মধ্যে অন্যতম জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) পুরস্কার-২০২৪ গ্রহণ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। চলতি বছর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সিকিউর ভিডিও কনফারেন্সিং সিস্টেম (বৈঠক) তৈরির জন্য বিল্ডিং কনফিডেন্স অ্যান্ড সিকিউরিটি ইন ইউস অব আইসিটি’স ক্যাটাগরিতে উইনার […]
চাঁপাইনবাবগঞ্জ জেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নসহ ১১ প্রকল্প অনুমোদন একনেকে

চাঁপাইনবাবগঞ্জ জেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নসহ ১১ প্রকল্প অনুমোদন একনেকে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নসহ ১১টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ১৪ হাজার ৩৩৭ কোটি ৩৮ লাখ টাকা। মঙ্গলবার রাজধানীর শেরে বাংলানগর এনইসি সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন […]
দেশে ২৪ ঘণ্টায় আরো ৩১ জনের করোনা শনাক্ত

দেশে ২৪ ঘণ্টায় আরো ৩১ জনের করোনা শনাক্ত গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে শনাক্ত হয়েছে ৩১ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫০ হাজার ৪১১ জন। এ সময়ের মধ্যে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এ পর্যন্ত দেশে করোনা ভাইরাসে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৯৫ জনের। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক […]
দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের পূর্বাভাস দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। অন্যান্য স্থানেও ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। মঙ্গলবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানিয়েছেন, ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব/পূর্ব […]
ঈদুল আজহায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২ জুন

ঈদুল আজহায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২ জুন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২ জুন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে। এবারো শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। মঙ্গলবার রেল ভবনের সম্মেলন কক্ষে ‘ঈদ উপলক্ষে যাত্রীদের নিরাপদ যাত্রা ও বাংলাদেশ রেলওয়ের প্রস্তুতি’ বিষয়ক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রেলপথমন্ত্রী মো. জিল্লুল […]
রাষ্ট্রপতির কাছে তিন দেশের রাষ্ট্রদূতগণের পরিচয়পত্র পেশ

রাষ্ট্রপতির কাছে তিন দেশের রাষ্ট্রদূতগণের পরিচয়পত্র পেশ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত তিন দেশের রাষ্ট্রদূতদের পৃথকভাবে পরিচয়পত্র গ্রহণ করেছেন। ঢাকায় মনোনীত তিন অনাবাসিক রাষ্ট্রদূতগণ হলেনÑ ফিনল্যান্ডের কিমো লাহদেভির্তা, গুয়াতেমালার ওমর কাস্তানেদা সোলারেস এবং আয়ারল্যান্ডের কেভিন কেলি। বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, রাষ্ট্রপতি বাংলাদেশে রাষ্ট্রদূতদের স্বাগত জানান। তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের সকল […]