শনিবার, ১৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ জিলকদ, ১৪৪৭ হিজরি

হাসপাতালগুলোতে আবার শুরু হচ্ছে করোনা পরীক্ষা

হাসপাতালগুলোতে আবার শুরু হচ্ছে করোনা পরীক্ষা দেশে করোনা সংক্রমণ আবারো বাড়তে থাকায়, হাসপাতালগুলোতে সীমিত পরিসরে করোনা পরীক্ষার ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রাথমিকভাবে যেসব মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে আরটি পিসিআর ল্যাব রয়েছে, সেখানেই এই পরীক্ষা শুরু করা হবে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. হালিমুর রশীদ গণমাধ্যমকে এ তথ্য […]

সড়ক দুর্ঘটনায় পাবনায় মা-মেয়েসহ নিহত ৩

সড়ক দুর্ঘটনায় পাবনায় মা-মেয়েসহ নিহত ৩ পাবনা জেলার ঈশ্বরদীতে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেলের দুই আরোহী ও এক পথচারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজনকে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মুন্নার মোড়ের তেলপাম্পের পাশে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— নাটোর সদর উপজেলার অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মফিজুল ইসলামের স্ত্রী […]

বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তুলতে আগ্রহী এয়ারবাস ও মেনজিস

বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তুলতে আগ্রহী এয়ারবাস ও মেনজিস ইউরোপীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস এবং ব্রিটিশ বিমান সেবাদানকারী প্রতিষ্ঠান মেনজিস অ্যাভিয়েশন বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেছে। গত মঙ্গলবার লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার হোটেলে সাক্ষাৎ করেন এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ওয়ার্শ এবং মেনজিস অ্যাভিয়েশনের এক্সিকিউটিভ […]

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহায়তায় আগ্রহী কমনওয়েলথ

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহায়তায় আগ্রহী কমনওয়েলথ কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়র্কর বোচওয়ে বলেছেন, আগামী বছরের জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সংস্কারে বাংলাদেশকে সহায়তা করতে আগ্রহী সংস্থাটি। গত মঙ্গলবার লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে বোচওয়ে বলেন, ‘বাংলাদেশ যদি চায়, বিশেষ করে সাংবিধানিক সংস্কারের জন্য, তাহলে আমরা সহযোগিতা করতে প্রস্তুত।’ বোচওয়ে বলেন, গণতন্ত্র ও সুশাসন […]

পশু কোন হাটে যাবে তা ট্রাকের সামনে লেখা থাকতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

পশু কোন হাটে যাবে তা ট্রাকের সামনে লেখা থাকতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কোরবানির পশুর ট্রাক কোন হাটে যাবে, তা প্রতিটা ট্রাকের সামনে ব্যানারে লেখা থাকতে হবে। এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। বুধবার রাজধানীর উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাব সংলগ্ন […]

মাঝপথে মাইক্রোবাস বা অনুরূপ যানবাহনে না চড়তে পুলিশের আহ্বান

মাঝপথে মাইক্রোবাস বা অনুরূপ যানবাহনে না চড়তে পুলিশের আহ্বান রাস্তার মাঝখান থেকে মাইক্রোবাস বা অনুরূপ যানবাহনে না চড়ার জন্য জনগণকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ। দেশের বিভিন্ন স্থানে প্রতারকরা বিভিন্ন কৌশলে মাইক্রোবাসে যাত্রীদের সাথে প্রতারণা করছে বলে খবর প্রকাশের প্রেক্ষিতে বুধবার এক বিবৃতিতে পুলিশ সদর দপ্তর এই আহ্বান জানায়। বিবৃতিতে বলা হয়, অপরাধীরা যাত্রীদের নির্জন এলাকায় […]

৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা জাতির সামনে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা— যা চলতি ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম। সোমবার বিকাল ৩টায় বাংলাদেশ টেলিভিশনে বক্তৃতায় জাতির সামনে […]

যেসব পণ্যের দাম বাড়তে পারে

যেসব পণ্যের দাম বাড়তে পারে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেশ কিছু পণ্যের শুল্ক-কর বাড়ানোর প্রস্তাব দিয়েছেন । সোমবার বিকেল ৩টায় বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন তিনি। যেসব পণ্যের দাম বেড়ে যেতে পারে, সেগুলো হলো— মোবাইল ফোন : দেশে মোবাইল ফোন উৎপাদন ও সংযোজনে মূল্য […]

যেসব পণ্যের দাম কমতে পারে

যেসব পণ্যের দাম কমতে পারে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেশ কয়েকটি ভোগ্যপণ্যের ওপর শুল্ক ও কর রেয়াতের প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার বিকালে বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বাজেট উপস্থাপন করেন। প্রস্তাবিত বাজেট অনুযায়ী, চিনি, দুধ, স্যানিটারি ন্যাপকিন, কম্পিউটার মনিটর, বিদেশী মাছ, আইসক্রিম, পোশাক, জুতা, প্লাস্টিক সামগ্রীসহ একাধিক পণ্যের ওপর […]

বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে দায়িত্বশীল সাংবাদিকতা বিষয়ে মতবিনিময় সভা

বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে দায়িত্বশীল সাংবাদিকতা বিষয়ে মতবিনিময় সভা একবিংশ শতাব্দীতে অবাধ তথ্যপ্রবাহের যুগে এসে সংবাদপত্র, সংবাদ সংস্থা ছাড়াও ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন মিডিয়া, সোশ্যাল মিডিয়ার কার্যক্রম বৃদ্ধিতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে সৎ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিতকরণ, অপসাংবাদিকতা প্রতিরোধ এবং সাংবাদিকদের স্বার্থ ও অধিকার নিশ্চিতকরণ আরো বেশি চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। সোমবার এক মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন। […]