আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ২৫ মে প্রতিবেদন দাখিলের নির্দেশ

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ২৫ মে প্রতিবেদন দাখিলের নির্দেশ জুলাই আগস্টে ছাত্র-জনতার আন্দোলনকালে সাভারের আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এক মাস সময় মঞ্জুর করে ২৫ মে দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের শুনানি নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল […]
বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনা কমিউনিস্ট পার্টির

বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনা কমিউনিস্ট পার্টির বাংলাদেশের জনগণের স্বপ্ন ও প্রত্যাশা পূরণে অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে পাশে থাকার আশ্বাস দিয়েছে চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরোর মহাপরিচালক পেং শিউবিন গত রবিবার বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এই প্রতিশ্রুতি […]
পোপের মৃত্যুতে বাংলাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

পোপের মৃত্যুতে বাংলাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিসের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার থেকে আগামীকাল শনিবার পর্যন্ত এই শোক পালন করা হবে। গত বুধবার রাতে কেবিনেট বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এই সময়কালে (বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত) সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি […]
বাংলাদেশকে ৮৫ কোটি ডলার আর্থিক সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে ৮৫ কোটি ডলার আর্থিক সহায়তা বিশ্বব্যাংকের কর্মসংস্থান সৃষ্টি, বাণিজ্য সম্প্রসারণ এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার আধুনিকীকরণের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে ৮৫ কোটি ডলারের দুটি অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত বুধবার ওয়াশিংটন ডিসিতে স্বাক্ষরিত চুক্তি দুটিতে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে ভারপ্রাপ্ত কান্ট্রি […]
শব্দদূষণ রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : পরিবেশ উপদেষ্টা

শব্দদূষণ রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : পরিবেশ উপদেষ্টা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শব্দদূষণ রোধে ‘লাউড কালচারের’ বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, যেমনটি অন্যান্য সামাজিক অপরাধের বিরুদ্ধে গড়ে উঠেছে। বুধবার আগারগাঁওয়ের পরিবেশ অধিদপ্তরে শব্দদূষণ নিয়ন্ত্রণে ‘সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের ৩য় সংশোধনীতে উপযুক্ত কার্যক্রম নির্ধারণের […]
রোহিঙ্গা প্রত্যাবর্তনে কাতারের জোরালো ভূমিকার আহ্বান প্রধান উপদেষ্টার

রোহিঙ্গা প্রত্যাবর্তনে কাতারের জোরালো ভূমিকার আহ্বান প্রধান উপদেষ্টার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তন শুরু করার জন্য ওআইসিকে সক্রিয় করতে কাতারকে জোরালো ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তন শুরু করতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির জন্য কাতার তাদের কূটনৈতিক প্রভাব কাজে লাগাতে পারে। আন্তর্জাতিক ভূরাজনৈতিক ও ভূকৌশলগত […]
বাংলাদেশের প্রবৃদ্ধি নেমে আসবে ৩.৩ শতাংশে : পূর্বাভাস বিশ্বব্যাংকের

বাংলাদেশের প্রবৃদ্ধি নেমে আসবে ৩.৩ শতাংশে : পূর্বাভাস বিশ্বব্যাংকের বিশ্বব্যাংক বলছে, চলতি অর্থবছর (২০২৪-২৫) শেষে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নেমে আসবে মাত্র ৩.৩ শতাংশে, যা পূর্বের ৪ শতাংশ পূর্বাভাস থেকেও কম। বুধবার প্রকাশিত ‘সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেট : ট্যাক্সিং টাইমস’ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক সহিংসতা, কারফিউ ও ইন্টারনেট সংযোগ বন্ধের […]
স্ত্রী-কন্যাসহ রাজশাহীর সাবেক মেয়র লিটনের বিরুদ্ধে দুদকের মামলা

স্ত্রী-কন্যাসহ রাজশাহীর সাবেক মেয়র লিটনের বিরুদ্ধে দুদকের মামলা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ.এইচ.এম. খায়রুজ্জামান লিটন, তার স্ত্রী শাহীন আকতার ও মেয়ে আনিকা ফারিহা জামানের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ জানান, খায়রুজ্জামান লিটন রাজশাহী সিটি করপোরেশনে মেয়র থাকাকালে […]
বাংলাদেশ থেকে ৭২৫ সেনাসদস্য নেবে কাতার

বাংলাদেশ থেকে ৭২৫ সেনাসদস্য নেবে কাতার কাতার বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ থেকে ৭২৫ সেনাসদস্য নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ থেকে এই সেনাসদস্য নেয়া শুরু হবে। মঙ্গলবার কাতারের দোহায় সাংবাদিকদের তিনি এ কথা জানান। আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ […]
ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক : সংবিধান সংস্কার প্রস্তাবের ২৫টিতে একমত বিএনপি

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক : সংবিধান সংস্কার প্রস্তাবের ২৫টিতে একমত বিএনপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘সংস্কার কমিশনের দেয়া সংবিধান সংস্কারের ২৫টি প্রস্তাবে বিএনপির একমত রয়েছে।’ বৃহস্পতিবার দুপুরে সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সালাউদ্দিন আহমেদ এ কথা বলেন। তিনি বলেছেন, ‘সংস্কার প্রস্তাবের ২৫টির সঙ্গে একমত ও ২৫টিতে আংশিক মত দিয়েছি […]