আগামী রবিবার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী

আগামী রবিবার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী আগামী রবিবার থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ ঘোষণা দেন তিনি। সাখাওয়াত হোসেন বলেন, রবিবার হতে ৬ মাস থেকে ১০ বছর বয়সী বাচ্চাদের হামের টিকা দেওয়া হবে। পাশাপাশি […]
হঠাৎ সাক্ষাতে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী

হঠাৎ সাক্ষাতে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী হঠাৎ সাক্ষাতে পদোন্নতিবঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে পদোন্নতিবঞ্চিত একদল চিকিৎসকের কথা শোনেন তিনি। দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চিত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের একদল চিকিৎসক মঙ্গলবার সচিবালয়ে যান প্রধানমন্ত্রীর সাক্ষাতের সুযোগ চেয়ে আবেদন করতে। দীর্ঘদিনের বঞ্চনা, প্রশাসনিক জটিলতা এবং ন্যায়সঙ্গত দাবিগুলো বিস্তারিত তুলে ধরতে […]
লিগ্যাল এইডে ৩০৩৯৫ জনকে সরকারি খরচায় আইনি সেবা

লিগ্যাল এইডে ৩০৩৯৫ জনকে সরকারি খরচায় আইনি সেবা সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের মাধ্যমে ৩০ হাজার ৩৯৫ জনকে সরকারি খরচে আইনি সেবা দেওয়া হয়েছে। জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)-এর ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ২০০৯ থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত লিগ্যাল এইডের সামগ্রিক কার্যক্রমের বিস্তারিত তথ্য এতে তুলে ধরা হয়। প্রতিবেদন অনুযায়ী, […]
মেট্রোপলিটন এলাকায় অনলাইন ক্লাস নেয়ার চিন্তাভাবনা চলছে : শিক্ষামন্ত্রী

মেট্রোপলিটন এলাকায় অনলাইন ক্লাস নেয়ার চিন্তাভাবনা চলছে : শিক্ষামন্ত্রী মেট্রোপলিটন এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনলাইনে ক্লাস নেয়ার চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার আগামীতে শিক্ষাপ্রতিষ্ঠানে কীভাবে ক্লাস নেয়া হবে এবং […]
জ্বালানি তেল পরিস্থিতি : ২৪ ঘণ্টায় অবৈধ মজুতকৃত ৮৮ হাজার লিটার তেল উদ্ধার

জ্বালানি তেল পরিস্থিতি : ২৪ ঘণ্টায় অবৈধ মজুতকৃত ৮৮ হাজার লিটার তেল উদ্ধার দেশের বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুতকৃত ৮৭ হাজার ৭০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৬৭ হাজার ৪০০ লিটার ডিজেল, ৬ হাজার ৪৪৪ লিটার অকটেন ও ১৩ হাজার ৮৫৬ লিটার পেট্রোল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার […]
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্যসাক্ষাৎ বিরোধীদলীয় নেতার

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্যসাক্ষাৎ বিরোধীদলীয় নেতার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সোমবার দুপুরে তার সংসদ সচিবালয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে তার কার্যালয়ে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী ও […]
কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল : জানালেন প্রধানমন্ত্রী

কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল : জানালেন প্রধানমন্ত্রী আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি নিজেই এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘আগামী ১৪ […]
জ্বালানি তেল মজুত ও পাচারের তথ্যদাতাকে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা

জ্বালানি তেল মজুত ও পাচারের তথ্যদাতাকে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের বিরুদ্ধে তথ্য প্রদানকারীদের সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। সোমবার জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি তেলের অবৈধ মজুত ও বিভিন্ন অনিয়ম প্রতিরোধে এর আগে তথ্যদাতাদের […]
কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না : খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না : খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান খেলোয়াড়দের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আপনারা কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না। তিনি বলেন, ‘পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর নয় বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধিত্ব করুন। দেশে-বিদেশে বিজয়মাল্য বরণ করে বিশ্ব ক্রীড়া জগতে বাংলাদেশকে উচ্চতর মর্যাদার […]
এসএসসি ও এইচএসসি পরীক্ষায় দীর্ঘসূত্রতা দূর করার তাগিদ শিক্ষামন্ত্রীর
এসএসসি ও এইচএসসি পরীক্ষায় দীর্ঘসূত্রতা দূর করার তাগিদ শিক্ষামন্ত্রীর দেশের এসএসসি ও এইচএসসি পরীক্ষার দীর্ঘসূত্রতা দূর করতে শিক্ষা ব্যবস্থায় কার্যকর সংস্কারের ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ.ন.ম. এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘দেশের অন্যতম এই বড় দুই পাবলিক পরীক্ষা নিতে বিলম্বের কারণে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে, যা জাতীয় পর্যায়ে […]