অনলাইনে ব্যবসা পরিচালনায় হাইকোর্টের ৯ দফা নির্দেশনা

অনলাইনে ব্যবসা পরিচালনায় হাইকোর্টের ৯ দফা নির্দেশনা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ৯ দফা নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতেমা তনির মালিকাধীন শোরুম ‘সানভিস বাই তনি’ খুলে দেওয়ার নির্দেশনা সংক্রান্ত রুল নিষ্পত্তি করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ সোমবার রায় […]
আইনশৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

আইনশৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনে আরো তৎপর, সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার ভোরে রাজধানীর চারটি থানা পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন। থানাগুলো হলো- তেজগাঁও, ধানমন্ডি, শাহবাগ ও নিউমার্কেট। পরিদর্শনকালে উপদেষ্টা থানার অভ্যর্থনা কক্ষ, হাজতখানাসহ আনুষঙ্গিক স্থাপনা […]
নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার নির্দেশ : সিএমএইচে স্বরাষ্ট্র উপদেষ্টা

নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার নির্দেশ : সিএমএইচে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার নির্দেশ দিয়েছি। এ যাবত নারীর প্রতি যত সহিংসতা হয়েছে সেগুলোর তালিকা করে দ্রুত তদন্ত সম্পন্নপূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দিয়েছি।’ […]
মাগুরার শিশু ধর্ষণের বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ হাইকোর্টের

মাগুরার শিশু ধর্ষণের বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ হাইকোর্টের মাগুরায় আট বছরের শিশু ধর্ষণ মামলার বিচার বিরতি ছাড়া ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রবিবার […]
সাবেক মেয়র আতিকসহ ১০ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১২ মে

সাবেক মেয়র আতিকসহ ১০ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১২ মে জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরায় সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র মো. আতিকুল ইসলামসহ দশজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য ১২ মে দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামিদের উপস্থিতিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম […]
স্টারলিংকের সঙ্গে যৌথভাবে কাজ করবে বাংলাদেশী কোম্পানি

স্টারলিংকের সঙ্গে যৌথভাবে কাজ করবে বাংলাদেশী কোম্পানি বাংলাদেশে গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপনের লক্ষে বেশ কয়েকটি দেশীয় প্রতিষ্ঠান মার্কিন টেলিকম জায়ান্ট স্টারলিংকের সঙ্গে যৌথভাবে কাজ করবে। যার অংশ হিসেবে মার্কিন টেলিকম পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের একটি প্রতিনিধিদল বর্তমানে বাংলাদেশ সফর করছে এবং এরই মধ্যে স্টারলিংকের সঙ্গে একাধিক প্রতিষ্ঠান যৌথ অংশীদারত্বে কাজ করার জন্য চুক্তি স্বাক্ষর করেছে। গত […]
নাবিল গ্রুপের ৭৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ, জব্দ ৫৯ একর জমি

নাবিল গ্রুপের ৭৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ, জব্দ ৫৯ একর জমি নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৭৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। এসব হিসাবে ৯৮ কোটি ৯৪ লাখ ১৭ হাজার ২৮০ টাকা রয়েছে বলে তদন্তকারী কর্মকর্তা আবেদনে উল্লেখ করেছেন। এছাড়া তাদের নামে রাজশাহী জেলার […]
গুচ্ছতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে

গুচ্ছতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে। গত বুধবার দুপুর ১২টায় অনলাইনে এ আবেদন শুরু হয়। আবেদন চলবে ১৫ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবছর গুচ্ছ ভর্তিতে আবেদন করতে শিক্ষার্থীদের ফি দিতে হবে ১ হাজার ৫০০ টাকা। এছাড়া […]
সাত বছরের দণ্ড থেকে খালাস পেলেন তারেক রহমান ও মামুন

সাত বছরের দণ্ড থেকে খালাস পেলেন তারেক রহমান ও মামুন অর্থপাচারের অভিযোগে করা মামলায় সাত বছরের কারাদণ্ড থেকে খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গিয়াস উদ্দিন আল মামুনের আপিল মঞ্জুর করে ‘নির্দোষ সাব্যস্ত’ করে রায় দেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির […]
বিশ্বকে আশাবাদের গল্প শোনানোর সুযোগ রয়েছে বাংলাদেশের : জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার

বিশ্বকে আশাবাদের গল্প শোনানোর সুযোগ রয়েছে বাংলাদেশের জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, সবার প্রত্যয় জোরালো থাকলে জটিল পরিস্থিতিতে সারা বিশ্বকে বিরাট আশাবাদের গল্প শোনানোর সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। যে সুযোগ তৈরি হয়েছে, তা গ্রহণ করে সেটা কাজে লাগাতে সবার সর্বোচ্চ সহযোগিতা করা উচিত। বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় এক আলোচনায় বাংলাদেশে ২০২৪ সালের […]